বিষয়বস্তুতে চলুন

মহাত্মা গান্ধী কলেজ

মহাত্মা গান্ধী কলেজ
ধরনস্নাতক কলেজ
স্থাপিত১৯৮১
অবস্থান
লালপুর
, ,
২৩°১৮′২৪″ উত্তর ৮৬°৩৭′২৯″ পূর্ব / ২৩.৩০৬৭৮২৩° উত্তর ৮৬.৬২৪৬৬৯৯° পূর্ব / 23.3067823; 86.6246699
শিক্ষাঙ্গনশহুরে
অধিভুক্তিসিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটMahatma Gandhi College
মানচিত্র

মহাত্মা গান্ধী কলেজ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি কলেজ। এই কলেজের অবস্থান জেলার হুড়া থানার লালপুরে পুরুলিয়া-বাঁকুড়া সড়কের উপর। ১৯৮১[] সালের ২৬ নভেম্বর প্রতিষ্ঠিত ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এই কলেজ। কলেজের বর্তমান ভবনটি বেশ সুন্দর ও একটি ছাত্রাবাসও আছে। প্রয়াত মন্ত্রী ডক্টর অম্বরীশ মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক শতদল মাহাত ও স্থানীয় বিদ্যানুরাগী মানুষদের উদ্যোগে এই কলেজ স্থাপিত হয়। পরে সাংসদ বাসুদেব আচারিয়া, বিধায়ক অবিনাশ মাহাত ও জেলা পরিকল্পনা দপ্তর নিজ নিজ এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থসাহায্য করে কলেজের পরিকাঠামো উন্নয়নে সহায়তা করেন।

স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি

[সম্পাদনা]

এই কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কর্তৃক স্বীকৃত।[] সম্প্রতি, জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (NAAC) এটিকে বি গ্রেড কলেজের স্বীকৃতি দিয়েছে।.[] এই কলেজটি সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয় -এর অধীনে।[]

বিভাগ

[সম্পাদনা]

বর্তমানে কলেজে বিএ, বিএসসি ও বিকম পাঠ্যক্রমের পাঁচটি বিষয়ে অনার্স-সহ মোট তেরোটি বিষয় পড়ানো হয়। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২০০ জন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Colleges in West Bengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬
  2. "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (পিডিএফ)National Assessment and Accreditation Council। ১২ মে ২০১২ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২
  3. "Affiliated College of Sidho Kanho Birsha University"। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬
  4. "Mahatma Gandhi College"। ১৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৩
  • শ্রীনিবাস মিশ্র, প্রবন্ধ পুরুলিয়া জেলার উচ্চশিক্ষা : পশ্চিমবঙ্গ পত্রিকা, পুরুলিয়া জেলা সংখ্যা, জ্যৈষ্ঠ-বৈশাখ, ১৪১৪ (জুন ২০০৭), তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার

বহিঃসংযোগ

[সম্পাদনা]