মস্তিষ্ক নিলয়
| নিলয়তন্ত্র | |
|---|---|
নিলয়তন্ত্রের শারীরস্থান | |
ঘূর্ণায়মান 3D চিত্র | |
| বিস্তারিত | |
| শনাক্তকারী | |
| লাতিন | ventriculi cerebri |
| মে-এসএইচ | D002552 |
| নিউরোনেমস | 2497 |
| এফএমএ | FMA:242787 |
| স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা | |
মস্তিষ্ক নিলয় (ইংরেজি: Brain ventricle) হল মস্তিষ্কের নিলয়তন্ত্রের (ইংরেজি: Ventricular system) অংশবিশেষ।[১][২] প্রতিটি নিলয়ের মধ্যে কোরয়েড প্লেক্সাসের একটি অঞ্চল থাকে যা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) তৈরি করে। নিলয়তন্ত্র চতুর্থ নিলয় থেকে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীর সাথে অবিচ্ছিন্ন থাকে, যা CSF প্রবাহকে সঞ্চালনের অনুমতি দেয়।[৩][৪]
গঠন
[সম্পাদনা]মোট চারটি নিলয় আছে:
- দুটি পার্শ্বীয় মস্তিষ্ক নিলয় (১ম ও ২য়)
- তৃতীয় মস্তিষ্ক নিলয়
- চতুর্থ মস্তিষ্ক নিলয়
দুটি বৃহত্তম গুরুমস্তিষ্কের পার্শ্বীয় নিলয়, তৃতীয় নিলয় (ডান এবং বাম) থ্যালামাসের মাঝখানে অগ্রমস্তিষ্কের ডাইন্সেফালনে অবস্থিত এবং চতুর্থ নিলয়টি পনসের পিছনে এবং পশ্চাদমস্তিষ্কের মেডুলা অবলংগাটার উপরের অর্ধে অবস্থিত।
প্রতিটি নিলয় কিছু ছিদ্র দ্বারা পরস্পরের সাথে যুক্ত। এগুলি হল:
| নাম | শুরু | শেষ |
|---|---|---|
| মনরোর ছিদ্র | পার্শ্বীয় নিলয়দ্বয় | তৃতীয় নিলয় |
| সিলভিয়াসের মস্তিষ্ক নালী (সেরিব্রাল অ্যাকুইডাক্ট) | তৃতীয় নিলয় | চতুর্থ নিলয় |
| ম্যাজেন্ডির ছিদ্র | চতুর্থ নিলয় | অধঃ-অ্যারাকানয়েড স্থান (সেরিবেলোমেডুলারি সিস্টার্ন) |
| বাম ও ডান লুশকার ছিদ্র | চতুর্থ নিলয় | অধঃ-অ্যারাকানয়েড স্থান (সেরিবেলোপন্টাইন সিস্টার্ন) |
ভ্রূণতত্ত্ব
[সম্পাদনা]মস্তিষ্ককাণ্ডে বিকশিত হওয়া আদিম নিউরাল টিউবের অংশ হিসেবে, নিউরাল ক্যানেলটি পৃষ্ঠীয় এবং পার্শ্বীয়ভাবে প্রসারিত হয়, যার ফলে চতুর্থ নিলয় তৈরি হয়, যেখানে নিউরাল ক্যানেলটি প্রসারিত হয় না এবং চতুর্থ ভেন্ট্রিকলের উপরে মধ্যমস্তিষ্কের স্তরে একইভাবে বর্ধিত হতে থাকে, যা সেরিব্রাল অ্যাকুইডাক্ট গঠন করে। চতুর্থ নিলয়টি মেরুদণ্ডের কেন্দ্রীয় নালীতে পরিণত হওয়ার জন্য ওবেক্সে (মেডুলার পুচ্ছাংশে) সরু হয়ে যায়।
এছাড়া অগ্রমস্তিষ্কের দুপাশে দুটি নিলয় উৎপন্ন হয়, যা পরে পার্শ্বীয় নিলয় হিসেবে পরিচিত হয়; এরা মনরোর ছিদ্র দ্বারা তৃতীয় নিলয়ের সাথে যুক্ত থাকে যা মূলত মধ্যমস্তিষ্কের অংশ।
কাজ
[সম্পাদনা]নিলয়গুলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) দিয়ে পূর্ণ থাকে যা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে সিক্ত রাখে। সেরিব্রাল অ্যাকুইডাক্ট (সিলভিয়াসের নালী) এবং পার্শ্বীয় নিলয়ের পশ্চাদাংশ এবং অগ্রাংশ ছাড়া নিলয়তন্ত্রের সমস্ত উপাদানে পাওয়া কোরয়েড প্লেক্সাসের পরিবর্তিত এপেনডাইমাল কোষ দ্বারা CSF উৎপন্ন হয়। CSF পার্শ্বীয় নিলয় থেকে মনরোর ছিদ্র হয়ে তৃতীয় নিলয় এবং তারপর চতুর্থ নিলয় থেকে মধ্যমস্তিষ্কের সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে প্রবাহিত হয়। চতুর্থ ভেন্ট্রিকল থেকে এটি মেরুদণ্ডের কেন্দ্রীয় নালীতে বা তিনটি ছোট ফোরামিনা: কেন্দ্রীয় মধ্যম ছিদ্র (ম্যাজেন্ডির ছিদ্র) এবং দুটি পার্শ্বীয় ছিদ্রের (লুশকার ছিদ্র) মাধ্যমে অধঃ-অ্যারাকানয়েড সিস্টার্নে প্রবেশ করতে পারে।
CSF এর সংবহনের মাধ্যমে নিলয়তন্ত্র মস্তিষ্কের ভিতরের চাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম।
সম্পর্কিত ব্যধি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Grow, W.A. (২০১৮)। "Development of the Nervous System"। Fundamental Neuroscience for Basic and Clinical Applications। Elsevier। পৃ. ৭২–৯০.e১। ডিওআই:10.1016/b978-0-323-39632-5.00005-0। আইএসবিএন ৯৭৮-০-৩২৩-৩৯৬৩২-৫।
The ventricular system is an elaboration of the lumen of cephalic portions of the neural tube, and its development parallels that of the brain.
- ↑ Shoykhet, Mish; Clark, Robert S.B. (২০১১)। "Structure, Function, and Development of the Nervous System"। Pediatric Critical Care। Elsevier। পৃ. ৭৮৩–৮০৪। ডিওআই:10.1016/b978-0-323-07307-3.10057-6। আইএসবিএন ৯৭৮-০-৩২৩-০৭৩০৭-৩।
The ventricles contain the choroid plexus, which produces CSF, and serve as conduits for CSF flow in the CNS. Ventricular walls are lined with ependymal cells, which are connected by tight junctions and constitute a CSF-brain barrier.
- ↑ Shoykhet, Mish; Clark, Robert S.B. (২০১১)। "Structure, Function, and Development of the Nervous System"। Pediatric Critical Care। Elsevier। পৃ. ৭৮৩–৮০৪। ডিওআই:10.1016/b978-0-323-07307-3.10057-6। আইএসবিএন ৯৭৮-০-৩২৩-০৭৩০৭-৩।
The ventricular system arises from the hollow space within the developing neural tube and gives rise to cisterns within the CNS, from the brain to the spinal cord.
- ↑ Vernau, William; Vernau, Karen A.; Sue Bailey, Cleta (২০০৮)। "Cerebrospinal Fluid"। Clinical Biochemistry of Domestic Animals। Elsevier। পৃ. ৭৬৯–৮১৯। ডিওআই:10.1016/b978-0-12-370491-7.00026-x। আইএসবিএন ৯৭৮-০-১২-৩৭০৪৯১-৭। এস২সিআইডি 71013935।
Cerebrospinal fluid flows in bulk from sites of production to sites of absorption. Fluid formed in the lateral ventricles flows through the paired interventricular foramina (foramen of Monro) into the third ventricle, then through the mesencephalic aqueduct (aqueduct of Sylvius) into the fourth ventricle. The majority of CSF exits from the fourth ventricle into the subarachnoid space; a small amount may enter the central canal of the spinal cord.