মল্লিকা কাপুর
মল্লিকা কাপুর একজন ভারতীয় প্রাক্তন অভিনেত্রী, যিনি মূলত মালায়ালাম, তামিল এবং কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন। তিনি মূলত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসাবে পরিচিত। তিনি কয়েকটি তেলুগু এবং হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। [১]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের সাথে তার প্রথম মালায়ালাম ছবি আলবুধাদ্বীপ -এর মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম তামিল চলচ্চিত্র ছিল আজগাই ইরুক্কিরাই বায়ামাই ইরুক্কিরথু যেখানে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন। তারপরে তিনি অভিনেতা অর্জুনের সাথে ভাথিয়ার চলচ্চিত্রে অভিনয় করেন। তার প্রথম তেলুগু চলচ্চিত্র আল্লারে আল্লারি -তে মল্লিকা অভিনেতা আল্লারি নরেশের সাথে জুটি বাঁধেন। ২০০৮ সালে তিনি তিনি মালায়ালাম চলচ্চিত্র মাদাম্বি -তে অভিনয় করেন।
মল্লিকার আরও দুটি জনপ্রিয় তামিল ছবি হল, অর্পুথা থিভু (মালায়ালাম থেকে ডাব করা, ২০০৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পায়) এবং "ভাথিয়ার", (দিওয়ালিতে মুক্তি পায়।)
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | অন্যান্য নোট |
|---|---|---|---|---|
| ২০০৪ | দিল বেচারা প্যায়ার কা মারা | নীলা | হিন্দি | |
| ২০০৫ | আলবুধদ্বীপ | রাজকুমারী রাধা | মালয়ালম | |
| ২০০৬ | আজাগাই ইরুক্কিরাই বায়ামাই ইরুক্কিরাথু | জ্যোতিলক্ষ্মী | তামিল | |
| বাথিয়ার | অঞ্জলি | তামিল | ||
| ২০০৭ | সাভি সাভি নেনাপু | প্রীতি | কন্নড় | |
| আল্লারে আল্লারি | প্রিয়া | তেলুগু | ||
| পুলি ভারুধু | গায়ত্রী / শেনবাগাম | তামিল | ||
| ২০০৮ | স্টেট রাউডি | প্রিয়া | তেলুগু | |
| গঙ্গা কাভেরী | কাভেরী | কন্নড় | ||
| মাদাম্বি | শ্যামলা | মালয়ালম | ||
| ২০০৯ | অ্যান্থনি ইয়ার? | মঞ্জু | তামিল | |
| জ্যাক অ্যান্ড জিল | গায়ত্রী | মালয়ালম | ||
| সোলা সোলা ইনিক্কুম | অনুরাধা | তামিল | ||
| হুশার[২] | অক্ষতা | কন্নড় | ||
| ২০১০ | থীরাধা ভিলাইয়াট্টু পিল্লাই | সাক্ষাৎকার গ্রহণকারী | তামিল | ক্যামিও উপস্থিতি |
| অ্যাডভোকেট লক্ষ্মণন – লেডিস অনলি | অ্যানি | মালয়ালম | ||
| দ্য থ্রিলার | মেঘনা | মালয়ালম | ক্যামিও উপস্থিতি | |
| ২০১১ | মুংগারিনা মদলা হানি | কন্নড় | ||
| গান[৩] | মল্লিকা | কন্নড় | ||
| মকরমানজু | বাসুন্ধরা | মালয়ালম |