বিষয়বস্তুতে চলুন

মরিস নৃত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়র্কে রুমাল হাতে মরিস নৃত্যশিল্পীরা

মরিস নৃত্য ইংরেজি লোককাহিনি হতে উদ্ভুত একটি জনপ্রিয় লোকনৃত্যের রূপ। এবং সুদৃশ্য পোশাক পরিহিত নৃত্যশিল্পীদের একটি দলের নৃত্যশিল্পীদের ছন্দবদ্ধ পদক্ষেপের মাধ্যমে এই নৃত্য প্রদর্শিত হয়। তাদের সাথে সঙ্গত করার জন্য থাকে একদল বাজনদার অথবা একক সঙ্গীতশিল্পী। নৃত্যশিল্পীরা নাচের সময় লাঠি, তরবারি, রুমাল এবং বিভিন্ন ধরণের অন্যান্য সরঞ্জাম ব্যবহার করতে পারেন।

ইংল্যান্ডে মরিস নৃত্যের সংগঠিত তিনটি বিশিষ্ট দল হল, মরিস রিং,[১] মরিস ফেডারেশন[২] এবং ওপেন মরিস।[৩] তিনটি সংগঠনে অন্যান্য দেশের সদস্যরাও বর্তমান।

নাম এবং উৎপত্তি

[সম্পাদনা]

অষ্টম হেনরির সময়কাল থেকে গ্রামের উৎসবে জনপ্রিয় বিনোদন হিসাবে পরিচিত ছিল এই মরিস নৃত্য। মরিস শব্দটি স্পষ্টতই মরিস্কো থেকে এসেছে, যার অর্থ 'মুরিশ'। সিসিল শার্প যিনি মরিস নৃত্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেওতে অনেক পদক্ষেপ নিয়েছিলেন, তিনি নৃত্যশিল্পীদের পরামর্শ দিয়েছিলেন যে প্রয়োজন পড়লে তারা যেন নিজেদের মুখে কালো রং করে ছদ্মবেশ ধারণ করে এবং ধর্মীয় সামাবেশে অংশ নেয়।[৪]

১৫ শতকের মাঝামাঝি সময়ে ইংরেজি ভাষা সাহিত্যে মরিস নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়যা মরিস্ক ডান্স হিসাবে লিপিবদ্ধ করা হয়েছিল। এছাড়াও মোরে ডাউন্স, মরিসে ডাউন্স ইত্যাদি আরো সমার্থক শব্দের ব্যবহার দেখা যায়। মোটামুটি ধরা যায় শব্দটি ফ্লেমিশ শব্দ মরিস্কে ডান্সে থেকে উদ্ভুত। এছাড়াও জার্মান ভাষায় মরিস্কেটাঞ্জ্ (১৫ শতকের), ফরাসি ভাষায় মরিস্কুস, ক্রোয়েশিয়ান ভাষায় মরেস্কা অথবা ইতালি এবং স্পেনীয় ভাষায় মরিস্কা কথাটির প্রচলন ছিল। আধুনিক শব্দ মরিস-নৃত্য"-এর প্রথম উল্লেখ পাওয়া যায় ১৭ শতকে।[৫] ১৬৫৮ সালে প্রথম প্রকাশিত এডওয়ার্ড ফিলিপসের দ্য নিউ ওয়ার্ল্ড অফ ইংলিশ ওয়ার্ডস-এ, মরিস্কো শব্দটির উল্লেখ করেছেন একটি মুর শব্দ হিসাবে। তিনি মরিস নৃত্যকে মুরিশ নৃত্য হিসাবেও উল্লেখ করেছিলেন। জন বুলোকার ১৬৯৫ সালে ব্যাখা করেছিলেন যে, মুরদের মধ্যে ব্যবহৃত একটি নির্দিষ্ট নৃত্যধারা থেকে মরিস নৃত্য কথাটি উদ্ভব হয়েছে।[৬][৭]

গ্রামীণ ইংরেজ নৃত্যশিল্পীরা মুখ কালো করে নৃত্য পরিবেশন করতেন যা ঐতিহ্যগত ছদ্মবেশ ধারণের একটি রূপের প্রতীক হতে পারে। অথবা এও ধারণা করা হয় যে, মুখে কালো রং করে শিল্পীরা মুর বা খনি শ্রমিকদের প্রতি ইঙ্গিত করত।[৮] ২০২০ সালের জুন মাসে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতিক্রিয়া স্বরূপ, জয়েন্ট মরিস অর্গানাইজেশন নাচের সময় মুখে কালো সং ব্যবহার ব্যবহার বন্ধ করার আহ্বান জানায় এবং তার বদলে নীল, সবুজ, অথবা হলুদ এবং কালো ডোরাকাটা সজ্জা ব্যবহার শুরু হয়েছে।[৯]

ইংল্যান্ডের ইতিহাস

[সম্পাদনা]
১৬০০ সালে লন্ডন থেকে নরউইচ পর্যন্ত উইলিয়াম কেম্পে মরিসের নাচের চিত্র।
মরিস নৃত্যশিল্পী এবং একটি শখের ঘোড়া : রিচমন্ডে টেমসের বিস্তারিত, পুরাতন রাজপ্রাসাদের সাথে, আনু. ১৬২০

১৫ শতকে মরিস নৃত্য রাজকীয় পরিবেশে প্রদর্শিত হত। ষোড়শ শতাব্দীর শেষের দিকে এই নৃত্য নিম্নবিত্ত জনগোষ্ঠীর অংশ হয়ে ওঠে। অষ্টম হেনরির সময়কালে পাঁচজন নৃত্যশিল্পীর মরিস নৃত্য প্রদর্শনের কথা জানা যায় যেখানে ট্যাব্রেট নামক একটি বিশেষ ড্রাম বাদ্যযন্ত্রের ব্যাবিহার হত।[১০] ১৫৫২ সালের ৪ জানুয়ারী তারিখে, এডওয়ার্ড ষষ্ঠের দুঃশাসনের সময় প্রভু জর্জ ফেরার্স লন্ডনে একটি মরিস নৃত্যের প্রদর্শনী করেন যাতে ট্যাব্রেট সহযোগে শিল্পীরা নৃত্য প্রদর্শন করেছিল।[১১] ১৬০০ সালে, শেক্সপিয়ারীয় শৈলীর অভিনেতা উইলিয়াম কেম্পে নরউইচে মরিস নৃত্য প্রদর্শন করেছিলেন।

১৭ শতকের মাঝামাঝি সময়ে, শ্রমজীবী কৃষকরা মরিস নৃত্যে অংশ নিতেন।[১২] তবে অলিভার ক্রমওয়েলের পিউরিটান সরকার এই জাতীয় উৎসব দমন করতে শুরু করে। দ্বিতীয় চার্লসের সময়কালে বসন্তকালীন উৎসবের পুনঃ প্রচার শুরু করা হয়। বিশেষ করে, হুইটসান এলেস হুইটসানডে (পেন্টেকস্ট) অঞ্চলে দ্বিতীয় চার্লসের জন্মদিনের নিকটবর্তী সময়ে এই বসন্তকালীন উতসব মহা ধুমধামে উদযাপিত হতে শুরু করে।[স্পষ্টীকরণ প্রয়োজন]

১৭৫০ সালে সাসেক্সের হর্শামে একটি আঞ্চলিক উৎসবে মরিস নৃত্য প্রদর্শনের উল্লেখ পাওয়া যায়।[১৩]

শিল্প বিপ্লব এবং তার সাথে যুক্ত সামাজিক পরিবর্তনের আগ পর্যন্ত মরিস নৃত্যের জনপ্রিয়তা অব্যাহত ছিল। চারটি দল ধারাবাহিক বংশপরম্পরায় এই নৃত্যধারার প্রচার করেছিল।[স্পষ্টীকরণ প্রয়োজন] যারা হলেন; অ্যাবিংডন (তাদের মরিস দল হেমিংস পরিবার দ্বারা পরিচালিত হয়েছিল),[১৪] ব্যাম্পটন, হেডিংটন কোয়ারি এবং চিপিং ক্যাম্পডেন।[১৫] এই দলগুলি নিজস্ব গ্রাম বা অঞ্চলে মরিস নৃত্যের প্রচার করত।

পুনরুজ্জীবন

[সম্পাদনা]

১৮৯৯ সালের বক্সিং ডে উৎসব মরিস নৃত্যের পুনরুজ্জীবনের সূচনা বিন্দু হিসেবে বিবেচিত হয়।[১৬] সেসিল শার্প অক্সফোর্ডের কাছে হেডিংটনে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় হেডিংটন কোয়ারি অঞ্চলে মরিস নৃত্যের প্রদর্শন দেখেন। নৃত্যধারা ও সঙ্গীতে মুগ্ধ হয়ে তিনি নাচের দলের সঙ্গীতশিল্পী উইলিয়াম কিম্বারের কাছ থেকে বেশ কয়েকটি সুর সংগ্রহ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগয ছিল কান্ট্রি গার্ডেন শীর্ষক সুরটি।[১৭] এক দশক পরে এস্পেরেন্স ক্লাবের (লন্ডনে তরুণ কর্মজীবী মহিলাদের জন্য একটি পোশাক তৈরির সমবায় এবং ক্লাব) প্রতিষ্ঠাতা মেরি নীল এবং এস্পেরেন্স ক্লাবের সঙ্গীত পরিচালক হার্বার্ট ম্যাকইলওয়েনের উৎসাহে এবং সহায়তায় সেসিল মরিস নৃত্যধারার পুনরুদ্ধার শুরু করে। লন্ডনের তরুণীদের দ্বারা মরিস নৃত্যের প্রথম পুনরুজ্জীবন পরিবেশনা মঞ্চস্থ হয়েছিল।

সংগঠন

[সম্পাদনা]
উত্তর ইয়র্কশায়ারের মরিস নৃত্যশিল্পীরা

বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকে, মরিস নৃত্যের বেশ কয়েকটি পুরুষ দল গঠিত হয়েছিল। ১৯৩৪ সালে ছয়টি দল দ্বারা মরিস সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল:

  • কেমব্রিজ মরিস পুরুষ
  • লেচওয়ার্থ মরিস
  • থ্যাক্সটেড মরিস মেন
  • পূর্ব সারে মরিস পুরুষ
  • গ্রিনস্লিভস মরিস পুরুষ ( উইম্বলডনে অবস্থিত)
  • অক্সফোর্ড মরিস (যিনি থ্যাক্সটেডের প্রাথমিক সংগঠন সভায় ছিলেন না কিন্তু সংগঠনের গঠনতন্ত্র তৈরিতে প্রভাবশালী ছিলেন)।। [১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "The Morris Ring | The Founding National Association of Morris & Sword Dance Clubs"। themorrisring.org।
  2. ↑ "The Morris Federation – UK's largest Morris & traditional dance teams association"।
  3. ↑ "Open Morris – Open Morris – Dancing for All"।
  4. ↑ Encyclopædia Britannica। {{বিশ্বকোষ উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  5. ↑ OED, s.v. "morris dance" and "Morisk". D. Arnold, The New Oxford Companion to Music, vol. 2 (Oxford University Press, 1983), p. 1203.
  6. ↑ Phillips, Edward (১৬৫৮)। The New World of English Words।
  7. ↑ Bullokar, John (১৬৯৫)। An English Expositour।
  8. ↑ Okolosie, Lola (১৪ অক্টোবর ২০১৪)। "Cameron and the morris dancers: a sign of our nationalistic mood"। The Guardian। Is the prime minister an expert in the complicated and obscure history of blacking up in Morris dancing? Perhaps he is, and this is why he felt comfortable posing for this picture, because he is sure that the tradition is either related to a pagan ritual to ward off evil spirits; a celebration of Moorish ancestry; the prevalence of mining in particular communities; or a disguise donned by poor men who went begging during the 1800s.
  9. ↑ "May Day Morris dancers wear blue makeup over racism concerns"। BBC News Online। ১ মে ২০২১।
  10. ↑ Francis Palgrave, Antient Kalendars of the Exchequer, vol. 2 (London, 1836), pp. 286-7
  11. ↑ Clare Sponsler, 'Morris Dance and Theatre History', Thomas Postlewait, Representing the Past: Essays in Performance Historiography (Iowa, 2010), p. 96: John Gough Nichols, Diary of Henry Machyn (London: Camden Society, 1848), p. 13
  12. ↑ Llewellyn's 2012 Witches' Companion। Llewellyn Worldwide। ২০১১। পৃ. ১২৫।
  13. ↑ "Highwayman's 1750 confessions reveal 'unusual' ambivalence about gay sex"। The Guardian (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০২১।
  14. ↑ "Hemmings tradition"। ২ এপ্রিল ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  15. ↑ Chipping Campden Morris Men | Homepage ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে
  16. ↑ Burgess, Paul (২০০২)। "The Mystery of the Whistling Sewermen: How Cecil Sharp Discovered Gloucestershire Morris Dancing": ১৭৮–১৯৪। জেস্টোর 4522669। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  17. ↑ "Country Gardens (Cecil Sharp Manuscript Collection (at Clare College, Cambridge) CJS2/10/946)"। The Vaughan Williams Memorial Library (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০।
  18. ↑ "History | The Morris Ring"। themorrisring.org। ১৯ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।