বিষয়বস্তুতে চলুন

ময়িলাড়ুতুরাই লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ময়িলাড়ুতুরাই লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
তামিলনাড়ুএর লোকসভা কেন্দ্রসমূহ ও ২৮ নং-এ ময়িলাড়ুতুরাই
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যতামিলনাড়ু
বিধানসভা নির্বাচনী এলাকা৬টি
প্রতিষ্ঠিত১৯৫২-বর্তমান
মোট নির্বাচক১,০৯১,৫১৯[]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
দায়িত্বাধীন
দলদ্রাবিড় মুনেত্র কড়গম
নির্বাচিত বছর২০১৯

ময়িলাড়ুতুরাই বা ময়ূরম লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ৩৯ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত আসন এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তামিল।

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ুর নাগপত্তনম জেলার উত্তর ভাগের অংশ ও তাঞ্জাবুর জেলার উত্তর পূর্বের সামান্য অংশ নিয়ে গঠিত৷

ইতিহাস

[সম্পাদনা]

ময়িলাড়ুতুরাই লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৪ খ্রিস্টাব্দের আগে অবধি এই লোকসভা কেন্দ্রটি ময়ূরম নামে পরিচিত ছিলো৷

বিধানসভা কেন্দ্র গুলি

[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের ২৩৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তামিলনাড়ু বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্রে সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের মধ্যে ২টি মাত্র বিধানসভা কেন্দ্র (শীর্কালী, তিরুবিড়ামরুদুর) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

শীর্কালী বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নাগপত্তনম জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত৷

মাইলাড়ুতুরাই (বা ময়ূরম) বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নাগপত্তনম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

পূম্বুহার বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি নাগপত্তনম জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

তিরুবিড়ামরুদুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭০ নং বিধানসভা কেন্দ্র। এটি তাঞ্জাবুর জেলায় অবস্থিত৷ এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত৷

কুম্ভকোণম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭১ নং বিধানসভা কেন্দ্র। এটি তাঞ্জাবুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

পাপনাশম বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তামিলনাড়ু রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭২ নং বিধানসভা কেন্দ্র। এটি তাঞ্জাবুর জেলায় অবস্থিত৷ এটি অসংরক্ষিত আসন৷

বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা

[সম্পাদনা]

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এই আসনে সব থেকে বেশি সংখ্যকবার বিজয়ী হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস৷ আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন দ্রাবিড় মুনেত্র কড়গম-এর এস. রামলিঙ্গম।[]

সংসদ সদস্য

[সম্পাদনা]
লোকসভাস্থিতিকালকেন্দ্রএমপির নামপার্টি
প্রথম লোকসভা১৯৫২-৫৭ময়ূরমমরগতম চন্দ্রশেখরভারতীয় জাতীয় কংগ্রেস []
তৃতীয় লোকসভা ১৯৬২-৬৭মরগতম চন্দ্রশেখরভারতীয় জাতীয় কংগ্রেস [][]
চতুর্থ লোকসভা ১৯৬৭-৭১কে. শুভ্রবেলুদ্রাবিড় মুনেত্র কড়গম[]
পঞ্চম লোকসভা১৯৭১-৭৭কে. শুভ্রবেলুদ্রাবিড় মুনেত্র কড়গম[]
ষষ্ঠ লোকসভা১৯৭৭-১৯৮০কুড়ন্তাই এন. রামলিঙ্গমভারতীয় জাতীয় কংগ্রেস []
সপ্তম লোকসভা১৯৮০-১৯৮৪কুড়ন্তাই এন. রামলিঙ্গমভারতীয় জাতীয় কংগ্রেস [১০]
অষ্টম লোকসভা ১৯৮৪-১৯৮৯ময়িলাড়ুতুরাইই. এস. এম. ফকির মহম্মদভারতীয় জাতীয় কংগ্রেস[১১]
নবম লোকসভা১৯৮৯-১৯৯১ই. এস. এম. ফকির মহম্মদভারতীয় জাতীয় কংগ্রেস[১২]
দশম লোকসভা ১৯৯১-১৯৯৬মণিশঙ্কর আইয়ারভারতীয় জাতীয় কংগ্রেস[১৩]
একাদশ লোকসভা১৯৯৬-১৯৯৮পি. ভি. রাজেন্দ্রনতামিল মানিলা কংগ্রেস [১৪]
দ্বাদশ লোকসভা ১৯৯৮-১৯৯৯কৃষ্ণস্বামী কৃষ্ণমূর্তিতামিল মানিলা কংগ্রেস [১৫]
ত্রয়োদশ লোকসভা ১৯৯৯-২০০৪মণিশঙ্কর আইয়ারভারতীয় জাতীয় কংগ্রেস[১৬]
চতুর্দশ লোকসভা২০০৪-২০০৯মণিশঙ্কর আইয়ারভারতীয় জাতীয় কংগ্রেস[১৭]
পঞ্চদশ লোকসভা২০০৯-২০১৪ও. এস. মণিয়নসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[১৮]
ষোড়শ লোকসভা২০১৪-২০১৯আর. কে. ভারতী মোহনসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম[১৯]
সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান এস. রামলিঙ্গমদ্রাবিড় মুনেত্র কড়গম

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result" (পিডিএফ)। ২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯
  2. http://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/mayiladuturai.html?utm_source=from_pctrack[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯
  4. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  5. "Members Biographical Sketches Third Lok Sabha"। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  6. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  7. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  8. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  9. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  10. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  11. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  12. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  13. "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  14. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  15. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  16. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  17. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  18. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯
  19. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)Tamilnadu। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯