মমতাজ এম কাজী
মমতাজ এম কাজী | |
|---|---|
২০১৭ সালে মমতাজ এম কাজী | |
| জন্ম | মুম্বাই, মহারাষ্ট্র, ভারতীয় |
| পরিচিতির কারণ | প্রথম এশীয় মহিলা লোকোমোটিভ ট্রেন চালক |
| দাম্পত্য সঙ্গী | মাকসুদ কাজী |
| পুরস্কার | ২০১৭ নারী শক্তি পুরস্কার |
মমতাজ, যিনি মমতাজ এম কাজী নামেও পরিচিত, হলেন একজন ভারতীয় ট্রেন ইঞ্জিনিয়ার। তিনি ডিজেল ইঞ্জিন ট্রেন চালানোর ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা হিসেবেও বিবেচিত।[১] প্রকৃতপক্ষে, সুরেখা যাদবের পর তিনি এশিয়ার প্রথম মহিলা লোকোমোটিভ চালক। ২০১৭ সালের মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবসের সময় তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে তিনি মর্যাদাপূর্ণ নারী শক্তি পুরস্কার গ্রহণ করেন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মমতাজ এম কাজীর জন্ম ও বেড়ে ওঠা মহারাষ্ট্র রাজ্যের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে। তিনি একটি গোঁড়া মুসলিম পরিবার থেকে এসেছেন। তিনি ১৯৮৯ সালে সান্তাক্রুজের শেঠ আনন্দীলাল রোদার উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৩] তাঁর বাবা আল্লারাখু ইসমাইল কাঠওয়ালা ভারতীয় রেলওয়েতে কর্মরত ছিলেন। মমতাজ তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ ক'রে পূর্ণকালীন ট্রেন চালক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তবে প্রথমে তাঁর বাবা তাঁকে রেল বিভাগে চাকরি নিতে দেননি। তিনি তাঁকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির পাঠ্যক্রমটি সম্পন্ন করতে বলেছিলেন কিন্তু পরে মমতাজ তাঁকে রেলের সিদ্ধান্তের ব্যাপারে রাজি করান।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৯ সালে স্নাতক শেষ করার পর, একই বছর তিনি ইঞ্জিন ড্রাইভার পদের জন্য আবেদন করেন।[৫] তিনি ১৯৯১ সালে ২০ বছর বয়সে ট্রেন চালানো শুরু করেন এবং ১৯৯৫ সালে লিমকা বুক অফ রেকর্ডস কর্তৃক প্রথম এশিয়ান মহিলা লোকোমোটিভ চালক হিসেবে স্বীকৃতি পান।[৩][৬]
২০০৫ সালে তিনি এএলপি-ডিজেল থেকে দ্বিতীয় মোটরওম্যান হিসেবে পদোন্নতি পান। তারপর থেকে তিনি ২০২৩ সাল পর্যন্ত ভারতের প্রথম এবং সবচেয়ে যানজটপূর্ণ রেলপথ, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস - থানে সেকশনের মধ্যে লোকাল ট্রেন চালনা করেন।[৭]
মমতাজ নারী শক্তি পুরস্কার পেয়েছেন, ভারতে প্রতি বছর মহিলাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।[৮][৯] তিনি ২০১৫ সালে ভারতীয় রেলওয়ে থেকে রেলওয়ে জেনারেল ম্যানেজার পুরস্কারও পেয়েছিলেন।[১০][১১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি বৈদ্যুতিক প্রকৌশলী মাকসুদ কাজীকে বিয়ে করেছেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meet Mumtaz M. Kazi, Asia's first lady Diesel locomotive driver" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ "Nari Shakti Puraskar awardees full list"। Best Current Affairs। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- 1 2 "Mumtaz M Kazi Asian Woman Train Driver | Indian Railway Train Pilot"। Diary Store (ইংরেজি ভাষায়)। ১০ জুলাই ২০২২। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ "India's first 'motor-woman' lives her dream on the railway tracks"। The Indian Express (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- 1 2 "Asia's first woman to drive a diesel train is an Indian"। Rediff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ Tahseen, Ismat (৮ মার্চ ২০১৯)। "Meet the Mumbai women who drive the city's trains"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ "Mumbai rains: Motorwoman Mumtaz Kazi pilots CST-Thane train for 23 hours"। Mumbai Mirror (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ "Mumtaz - Asia's First Woman Diesel Engine Driver, Gets 'Nari Shakti Puraskar' By The President"। indiatimes.com (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ Taneja, Richa (৮ মার্চ ২০১৭)। "Mumbai's Mumtaz, Asia's First Woman Diesel Engine Driver, Gets "Nari Shakti Puraskar""। Everylifecounts.NDTV.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ India, Think Change। "Asia's first lady locomotive driver Mumtaz M Kazi receives 'Nari Shakti' award from President"। yourstory.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৫।
- ↑ "Mumtaz - Asia's First Woman Diesel Engine Driver, Gets 'Nari Shakti Puraskar' By The President"। Indiatimes (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৫।