বিষয়বস্তুতে চলুন

মনোচিত্রা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোচিত্রা
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৩–১৯৯২
পিতা-মাতাটি এস বালাইয়া, নবনীথম

মনোচিত্রা একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী। তিনি তেলুগু, তামিল এবং মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] মনোচিত্রা ১৯৮৩ সালেমাঝানিলাভু চলচ্চিত্রের পূর্ণিমা চরিত্রে অভিনয়ের মাধ্যমে মালায়ালাম চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। [] মনোচিত্রা সুপরিচিত তামিল অভিনেতা টি এস বালাইয়া এবং তার স্ত্রী নবনীথমের কন্যা।

কর্মজীবন

[সম্পাদনা]

মনোচিত্রা আশির দশক থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন। তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি তামিল তেলুগু, মালয়ালম প্রধানত এই তিন ভাষাভাষীর চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তামিল চলচ্চিত্র জগতে মনোচিত্রা একজন বিশিষ্ট অভিনেত্রী ছিলেন। আশির দশকের প্রথমদিকে তার অভিনীত কিছু গুরুত্বপূর্ণ তামিল চলচ্চিত্র হল, থেন্দ্রালে ভা (১৯৮২), মাধুলাই মুথুক্কাল (১৯৮২), ওরু ওডাই নদিয়াগিরাথু (১৯৮৩), আন্নানুক্কু জয় (১৯৮৯), ভিভারামানা আলু (২০০২), ভাসীগারা (২০০৩) এবং ধর্মপুরী (২০০৬)।

মনোচিত্রা কিছু তেলুগু চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য;শ্রীভারী সোভানাম (১৯৮৫), টেরর (১৯৮৫), টেরর (১৯৮৫), কিরাই মোগদু (১৯৮৬) এবং মা ভারী গোলা (১৯৮৬)।

মনোচিত্রা মালয়ালম ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার কিছু জনপ্রিয় মালয়ালম চলচ্চিত্র হল; মাঝা নিলাভু (১৯৮৩), থিমিঙ্গালাম (১৯৮৩), ঈ বাজি মাত্রাম (১৯৮৩), ওরু পাইংকিলিকাথা (১৯৮৪), স্বান্থাম সারিকা (১৯৮৪), উমানিলায়াম (১৯৮৪) এবং গুরুজি ওরু ভাক্কু (১৯৮৫)

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
১৯৮২ থেন্দ্রালেই ভা তামিল অপ্রকাশিত চলচ্চিত্র
১৯৮২ মাধুলাই মুথুক্কাল তামিল প্রথম চলচ্চিত্র
১৯৮৩ মাঝা নিলাভু পূর্ণিমা মালয়ালম
১৯৮৩ থিমিঙ্গালাম রীথা মালয়ালম
১৯৮৩ ঈ বাজি মাত্রম মালয়ালম
১৯৮৩ ওরু ওডাই নদিয়াগিরাথু তামিল
১৯৮৪ ওরু পাইঙ্কিলিকথা মালয়ালম
১৯৮৪ স্বান্থাম সারিকা সারিকা মালয়ালম
১৯৮৪ উমানিলায়াম মালয়ালম
১৯৮৫ শ্রীভারি শোভনম মার্গারেট তেলুগু
১৯৮৫ টেরর (১৯৮৫ চলচ্চিত্র) [] অরুণা তেলুগু
১৯৮৫ গুরুজি ওরু ভাক্কু মালয়ালম
১৯৮৫ টেরর দীপা তেলুগু
১৯৮৬ কিরাই মোগডু স্বপ্না তেলুগু
১৯৮৬ মা ভারি গোলা তেলুগু
১৯৮৯ আন্নানুক্কু জয় তামিল কৃতিকা নামে কৃতিত্বপ্রাপ্ত
২০০২ ভিভারামানা আলু পার্বতী তামিল
২০০৩ ভাসীগারা পদ্মা তামিল
২০০৬ ধর্মপুরি ভালারমাথির মা তামিল

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mano Chitra's Movies, Latest News, Video Songs, wallpapers,New Images, Photos,Biography, Upcoming Movies.- NTH Wall"। ১১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪
  2. "Watch Terror | Prime Video"www.amazon.com। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২৩