বিষয়বস্তুতে চলুন

মনিকা দাস (শিক্ষাবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিকা দাস
জন্ম১৯৫০ (বয়স ৭৫৭৬)
জাতীয়তাভারতীয়
প্রতিষ্ঠানগার্গী কলেজ
কাজের ক্ষেত্রনারীবাদী অর্থনীতি

ড. মনিকা দাস হলেন গার্গী কলেজ-এর অর্থনীতির সহযোগী অধ্যাপক এবং ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডেভেলপিং কান্ট্রিজ রিসার্চ সেন্টারের ফেলো। তার গবেষণার প্রধান ক্ষেত্র নারীবাদী অর্থনীতি। তিনি ওয়াশিংটন ডিসি ভিত্তিক আন্তর্জাতিক নারীবাদী অর্থনীতি সমিতির (আইএএফএফই) সদস্য। তিনি হার স্টোরি সো ফার: টেলস অফ দ্য গার্ল চাইল্ড ইন ইন্ডিয়া[] এবং দ্য আদার ওম্যান[] গ্রন্থের লেখিকা। এই গ্রন্থসমূহে বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বহুবিবাহের সামাজিক-অর্থনৈতিক প্রভাব এবং তা মানব উন্নয়ন সূচকলিঙ্গ-সম্পর্কিত উন্নয়ন সূচক-এর উপর কিভাবে প্রভাব ফেলে, তা আলোচনা করা হয়েছে। তিনি ওড়িয়া সাহিত্যিক ফকির মোহন সেনাপতির প্রপৌত্রী।

সম্প্রতি তিনি ইউরোপীয় ইউনিয়নের আন্তঃসরকার সংস্থা, সুইডেনভিত্তিক আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা ইনস্টিটিউটের (আইডিইএ) কমিশনপ্রাপ্ত লেখিকা হিসেবে কাজ করেছেন। তার বিশ্লেষণধর্মী প্রবন্ধের শিরোনাম ছিল "দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠায় নারীর অধিকার ও নারীর অন্তর্ভুক্তিতে ইইউ’র অবদান: বিশেষত ভারতের প্রেক্ষাপটে"।[]

তিনি ফকির মোহন সেনাপতিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন, যার নাম অন্বেষণ। এই তথ্যচিত্র প্রসার ভারতী-র পৃষ্ঠপোষকতায় নির্মিত এবং বর্তমানে দূরদর্শন আর্কাইভস-এ ডিভিডি আকারে উপলব্ধ। এছাড়াও তিনি ভারতের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বহু প্রবন্ধ বিভিন্ন সাময়িকীতে প্রকাশ করেছেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

নির্বাচিত গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

গ্রন্থসমূহ

[সম্পাদনা]
  • দাস, মনিকা (২০০৩)। হার স্টোরি সো ফার: টেলস অফ দ্য গার্ল চাইল্ড ইন ইন্ডিয়া। নয়াদিল্লি, নিউ ইয়র্ক, এনওয়াই: পেঙ্গুইন বুকস। আইএসবিএন ৯৭৮০১৪৩০৩০৪২৩ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য)
  • দাস, মনিকা (২০১৪)। দ্য আদার ওম্যান: ১৬ টেলস অফ লাভ অ্যান্ড ডিসেপশন। ভারত: হারপারকলিন্স। আইএসবিএন ৯৭৮৯৩৫১১৬০৫৫৭ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য)

প্রবন্ধ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. দাস, মনিকা (২০০৩)। হার স্টোরি সো ফার: টেলস অফ দ্য গার্ল চাইল্ড ইন ইন্ডিয়া। নয়াদিল্লি, নিউ ইয়র্ক, এনওয়াই: পেঙ্গুইন বুকস। আইএসবিএন ৯৭৮০১৪৩০৩০৪২৩ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য)
  2. দাস, মনিকা (২০১৪)। দ্য আদার ওম্যান: ১৬ টেলস অফ লাভ অ্যান্ড ডিসেপশন। ভারত: হারপারকলিন্স। আইএসবিএন ৯৭৮৯৩৫১১৬০৫৫৭ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য)
  3. দাস, মনিকা (১৫ নভেম্বর ২০০৯), "দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠায় নারীর অধিকার ও অন্তর্ভুক্তিতে ইইউ'র অবদান: বিশেষত ভারতের প্রেক্ষাপটে", দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও নারীর অন্তর্ভুক্তি বিষয়ক বিশ্লেষণ, সুইডেন: আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা ইনস্টিটিউট (IDEA), ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]