মনাস্লু সংরক্ষিত অঞ্চল
| মনাস্লু সংরক্ষিত অঞ্চল | |
|---|---|
| নেপালি: मनास्लु संरक्षण क्षेत्र | |
আইইউসিএন বিষয়শ্রেণী VI (প্রাকৃতিক সম্পদের দীর্ঘস্থায়ী ব্যবহারের সাথে সংরক্ষিত অঞ্চল) | |
| অবস্থান | নেপাল |
| স্থানাঙ্ক | ২৮°৩২′৪৬″ উত্তর ৮৪°৫০′৩১″ পূর্ব / ২৮.৫৪৬° উত্তর ৮৪.৮৪২° পূর্ব |
| আয়তন | ১,৬৬৩ বর্গকিলোমিটার (৬৪২ বর্গমাইল) |
| স্থাপিত | ১৯৯৮ |
| কর্তৃপক্ষ | রাষ্ট্রীয় নিকুঞ্জ এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ (নেপাল) |
মনাস্লু সংরক্ষিত অঞ্চল নেপালের একটি সংরক্ষিত এলাকা। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই অঞ্চল গোর্খা জেলার হিমালয়ের মানসিরি হিমাল রেঞ্জের ১,৬৬৩ বর্গকিলোমিটার (৬৪২ বর্গমাইল) জুড়ে অবস্থিত। এই অঞ্চলটি পাহাড়, হিমবাহ এবং জলধারা নিয়ে গঠিত।[১] অঞ্চলটি ১,৪০০ থেকে ৮,১৫৬ মিটার (৪,৫৯৩ থেকে ২৬,৭৫৯ ফুট) উচ্চতা জুড়ে বিস্তৃত, যার সর্বোচ্চ বিন্দু হল মনাস্লু চূড়া।
উদ্ভিদ ও প্রাণীজগত
[সম্পাদনা]এই অঞ্চলটি তুষার চিতা, কস্তুরী মৃগ, এবং হিমালয়ান থর হরিণসহ ৩৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল। এখানে ১১০ প্রজাতির পাখি, তিন প্রজাতির সরীসৃপ, এবং প্রায় ১,৫০০-২,০০০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ রয়েছে।[১] অন্তত চার প্রজাতির ব্যাঙ এখানে রয়েছে: অ্যামোলোপস ফর্মোসাস, ন্যানোরানা লিবিগি, ওমব্রানা সিকিমেনসিস এবং দত্তফ্রাইনাস হিমালয়ানাস। [২] এর জলবায়ু অঞ্চল অর্ধ-গ্রীষ্মমণ্ডলীয় থেকে তুষারমণ্ডলীয় (নিভাল) পর্যন্ত বিস্তৃত। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Bhuju, U. R.; Shakya, P. R. (২০০৭)। "Makalu Barun National Park"। Nepal Biodiversity Resource Book. Protected Areas, Ramsar Sites, and World Heritage Sites। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট। পৃ. ৫৫–৫৭। আইএসবিএন ৯৭৮-৯২-৯১১৫-০৩৩-৫।
- ↑ Shrestha, B.; Gurung, M. B. (২০১৯)। "Natural history notes on three sympatric frogs, Amolops formosus (Günther 1875), Nanorana liebigii (Günther 1860), and Ombrana sikimensis (Jerdon 1870), from Manaslu Conservation Area, Nepal" (পিডিএফ): ১৫২–১৫৯।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "DNPWC"। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ, নেপাল। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Manaslu Conservation Area"। জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ, নেপাল। ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭।