বিষয়বস্তুতে চলুন

মনমোহিনী জুৎসি সেহগল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনমোহিনী জুৎসি সেহগল
জন্মআনুমানিক ১৯০৯
এলাহাবাদ, ব্রিটিশ ভারত
মৃত্যু১৯৯৪
পেশাভারতীয় স্বাধীনতা সংগ্রামী
প্রতিষ্ঠানভারতীয় জাতীয় কংগ্রেস

মনমোহিনী সেহগল (জন্ম নাম : জুৎসি; ১৯০৯ - ১৯৯৪) ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তিনি নেহেরু-গান্ধী পরিবারের সদস্য ছিলেন।[]

জীবনী

[সম্পাদনা]

মনমোহিনী জুৎসি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা লাডো রানী জুৎসির কন্যা।[] তাঁর বাবা লাডলি প্রসাদ জুৎসি ছিলেন মতিলাল নেহেরুর ভাগ্নে, এবং তাই তিনি জওহরলাল নেহেরুর প্রথম সম্পর্কিত বোন ছিলেন। তিনি এলাহাবাদে মতিলাল নেহরুর বাড়িতে জন্মগ্রহণ করেন এবং বড় হয়ে ওঠেন। পরিবারের অন্য অনেকের মতো, তিনিও ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।

কলেজ জীবনে ছাত্র রাজনীতির একজন নেত্রী হিসেবে, মনমোহিনী ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ ক'রে তাঁর মা এবং বোনদের মতো কারাগারে গিয়েছিলেন। ১৯৩০ থেকে ১৯৩৫ সালের মধ্যে, তিনি কলেজ শেষ করেন এবং শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন।

১৯৩৫ সালে, মনমোহিনী একজন সরকারি আমলাকে বিয়ে করেন এবং তাঁকে রাজনীতি ত্যাগ করতে হয়। এইসঙ্গে তাঁর পুরনো বন্ধুদের সাথে সক্রিয় মেলামেশাও তিনি ত্যাগ করেছিলেন। তাঁর আত্মজীবনীতে তিনি জানিয়েছেন তাঁর স্বামীর বিভিন্ন পদে নিযুক্তির কারণে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে এবং তিনি বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে একটি ক্রমবর্ধমান পরিবারের তত্ত্বাবধান করেছেন। তিনি বিভিন্ন মহিলা ক্লাব এবং স্বেচ্ছাসেবক কল্যাণ সংস্থায় যোগদান করেছিলেন। উত্তর-পূর্ব রেলওয়ের ক্যাটারিং উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে, তিনি ট্রেন স্টেশনগুলিতে "অসৎ" বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছিলেন।

১৯৬১ সালে নতুন দিল্লির উপনির্বাচনে তিনি পরাজিত হন, স্যার শোভা সিংয়ের নেতৃত্বে স্বাধীন পার্টি তাঁকে সমর্থন করেছিল, কিন্তু দিল্লি স্বাধীন পার্টির সমাজতান্ত্রিক ব্যবস্থাপকের নেতৃত্বে আন্তঃদলীয় অভ্যুত্থানের ফলে তিনি পরাজিত হন।[][]

আত্মজীবনী

[সম্পাদনা]
  • মনমোহিনী জুৎসি সেহগল (১৯৯৪)। অ্যান ইণ্ডিয়ান ফ্রিডম ফাইটার রিকলস হার লাইফ। এম.ই. শার্প। আইএসবিএন ৯৭৮-১-৫৬৩২৪-৩৩৯-৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Manmohini Sahgal (Zutshi)"amritmahotsav.nic.in। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৫
  2. Pasricha, Hans Raj (২০০২)। The Swatantra Party: Victory in Defeat (ইংরেজি ভাষায়)। Rajaji Foundation।
  3. Mukta, Parita (বসন্ত ১৯৯৮)। "An Indian Freedom Fighter Recalls Her Life by Manmohini Zutshi Sahgal; Geraldine Forbes; Living in America: Poetry and Fiction by South Asian American Writers by Roshni-Rustomji Kerns": ১১২–১১৪। জেস্টোর 1395685 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)