বিষয়বস্তুতে চলুন

মধ্য এশীয় গেমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্য এশীয় গেমস
সংক্ষেপেCAG
প্রথম আসর১৯৯৫ মধ্য এশীয় গেমস
তাসখন্দ, উজবেকিস্তান
আবর্তন২ বছর
সর্বশেষ আসর২০০৩ মধ্য এশীয় গেমস
দুশানবে, তাজিকিস্তান

মধ্য এশীয় গেমস হল মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে আয়োজিত বহু-ক্রীড়া বিশিষ্ট প্রতিযোগিতা।

মধ্য এশীয় গেমস প্রথম উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত হয়েছিল। মধ্য এশীয় গেমস হল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA) এর পাঁচটি উপ-আঞ্চলিক গেমসের মধ্যে একটি। অন্যান্যগুলি হল পশ্চিম এশীয় গেমস, পূর্ব এশীয় যুব গেমস, দক্ষিণ এশীয় গেমস এবং দক্ষিণ-পূর্ব এশীয় গেমস[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৪ সালের এপ্রিল মাসে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি জোয়াও এন্টোনিও সামারাঞ্চ উজবেকিস্তানের তাসখন্দ সফর করেন । বৈঠকের সময়, উজবেকিস্তানের রাষ্ট্রপতি ইসলাম করিমোভ তাকে তাসখন্দে অলিম্পিক গেমস আয়োজনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করেন, যার উত্তরে আইওসি সভাপতি বলেন যে, এর জন্য অলিম্পিক সনদের অনুরোধে, একটি বৃহত্তর প্রতিযোগিতা (অন্তত আঞ্চলিক প্রতিযোগিতা) আয়োজন করা উচিত। এর পরে, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির প্রধানদের একটি বৈঠক তাসখন্দে অনুষ্ঠিত হয়, যেখানে মধ্য এশীয় গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি দুই বছর অন্তর গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিভিন্ন কারণে একাধিকবার বাতিল করা হয়েছে এবং ২০০৫ সালের পর আর বাস্তবে অনুষ্ঠিত হয়নি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাজাখস্তানে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় অলিম্পিক কমিটির সভাপতিদের বৈঠকের পর ২০২১ সালে গেমস পুনরুজ্জীবিত করার কথা ছিল।[]

সদস্য

[সম্পাদনা]

সাতটি দেশের জাতীয় অলিম্পিক কমিটি মধ্য এশীয় অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত এবং একটি দেশের জাতীয় অলিম্পিক কমিটি পূর্ব এশীয় অলিম্পিক কমিটি দ্বারা স্বীকৃত।

প্রাক্তন অংশগ্রহণকারী

[সম্পাদনা]

#কেবলমাত্র ১৯৯৯ সালে আমন্ত্রণ করা হয়েছিল।[]

আসর বছর আয়োজক শহর আয়োজক দেশ উদ্বোধক শুরু শেষ দেশ ক্রীড়াবিদ ক্রীড়া ইভেন্ট সর্বোচ্চ স্থানাধিকারী তথ্যসূত্র
১ম ১৯৯৫ তাসখন্দ  উজবেকিস্তান প্রেসিডেন্ট ইসলাম করিমোভ ১ সেপ্টেম্বর ৮ সেপ্টেম্বর ১১ ১৫৮  কাজাখস্তান (KAZ) []
২য় ১৯৯৭ আলমাতি  কিরগিজিস্তান প্রেসিডেন্ট নূরসুলতান নজরবায়েভ ১৩ সেপ্টেম্বর ২০ সেপ্টেম্বর ১২ ১৭৩  কাজাখস্তান (KAZ) []
৩য় ১৯৯৯ বিশকেক  কিরগিজিস্তান প্রেসিডেন্ট আস্কার আকায়েভ ১ অক্টোবর ৭ অক্টোবর ১০ ১৬৩  কাজাখস্তান (KAZ) []
২০০১ আসগাবাত  তুর্কমেনিস্তান বাতিল
৪র্থ ২০০৩ দুশানবে  তাজিকিস্তান প্রেসিডেন্ট এমোমালি রাহমোন ১৪ অক্টোবর ২০ অক্টোবর ১০৭  কাজাখস্তান (KAZ) []
২০০৫ তাসখন্দ  উজবেকিস্তান বাতিল
৫ম ২০২১ কোভিড-১৯ মহামারীর জন্য স্থগিত

পদক তালিকা

[সম্পাদনা]
অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
 কাজাখস্তান (KAZ)৩৬৮২৩২১২৯৭২৯
 উজবেকিস্তান (UZB)১৫৩১৯২১৫৮৫০৩
 কিরগিজস্তান (KGZ)৫৮১২২১৯৮৩৭৮
 তাজিকিস্তান (TJK)২০২৮৫০৯৮
 তুর্কমেনিস্তান (TKM)২৫৮৯১১৬
মোট (৫টি জাতি)৬০১৫৯৯৬২৪১৮২৪

ক্রীড়া

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Games page ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-১২-১১ তারিখে of the website of the Olympic Council of Asia; retrieved 9 July 2010.
  2. Morgan, Liam (১৫ ফেব্রুয়ারি ২০২০)। "Central Asian Games set to be revived after officials schedule event for 2021"Inside the Games। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২০
  3. Central Asian Games set to be revived after officials schedule event for 2021
  4. "Tashkent 1995"। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯
  5. "Alma-Ata 1997"। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯
  6. "OCA Regional Games"। ১৩ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০০৯
  7. "Dushanbe 2003"Olympic Council of Asia। ১৩ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১০