বিষয়বস্তুতে চলুন

মদনপুরার মৃৎশিল্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মদনপুরার মৃৎশিল্প
অবস্থান
অবস্থান
মদনপুরা ইউনিয়ন, বাউফল, পটুয়াখালী জেলা, বাংলাদেশ
কাজের বিবরণ
শিল্পক্ষেত্রমৃৎশিল্প
পণ্যগৃহস্থালী সামগ্রী, শোপিস, দেবতার মূর্তি, সাজসজ্জার সামগ্রী
সময়কালআনুমানিক ২৭০ বছর
শিল্পের ধরনকুটিরশিল্প, লোকশিল্প
পরিচিতি
কারিগরপাল সম্প্রদায় (কুম্ভকার) []
রপ্তানিইউরোপ, লাতিন আমেরিকা, জাপান, দুবাই, জার্মান

মদনপুরার মৃৎশিল্প বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প, যা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের পালপাড়া এলাকায় শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত। স্থানীয় কুমার সম্প্রদায় প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মাটি দিয়ে নিত্যপ্রয়োজনীয় ও নান্দনিক পণ্য তৈরি করে আসছে। এটি বরিশাল বিভাগের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী মৃৎশিল্প কেন্দ্র হিসেবে পরিচিত।[][]

ইতিহাস

[সম্পাদনা]

মদনপুরা গ্রামের মৃৎশিল্পের ইতিহাস বহু দশকের পুরনো। ধারণা করা হয়, প্রায় অর্ধশতাব্দী বা তারও বেশি সময় ধরে এই গ্রামের পাল পরিবারগুলো বংশানুক্রমে এই শিল্পের সঙ্গে যুক্ত। তবে অনেক স্থানীয়দের তথ্যানুযায়ী, মদনপুরার এই কুমার পরিবারগুলো প্রায় দুই শত বছর আগে এই শিল্পচর্চা শুরু করে। তৎকালীন সময়ে নদীর পাড়ের কাদা ও মাটি মৃৎশিল্পের উপযোগী হওয়ায় এই অঞ্চলে কুমার সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে। স্বাধীনতার পরও এ পেশা বহু পরিবার ধরে টিকে আছে।[][]

উপকরণ ও কারুশিল্প

[সম্পাদনা]

মদনপুরার কুমাররা প্রধানত স্থানীয় চিকন মাটি, বালি ও জল ব্যবহার করে মাটির সামগ্রী তৈরি করেন। প্রচলিত চাকা (পটার্স হুইল) ও ছাঁচের সাহায্যে বিভিন্ন গৃহস্থালি সামগ্রী (যেমন: মাটির হাড়ি, পাতিল, কলস, সরা) এবং শোপিস তৈরি করে য়হাকেন এবং পরে তা সূর্যের তাপে শুকিয়ে চুল্লিতে পোড়ানো হয়। আধুনিক সময়ে কিছু শিল্পী নকশা ও রঙের সংযোজন করে পণ্যকে আরো নান্দনিক করে তুলে ধরেন।[]

প্রধান পণ্য

[সম্পাদনা]

মৃৎশিল্পীরা এখানে হাড়ি, পাতিল, থালা, মাটির কলসি, ফুলদানী, প্রদীপ, দেয়াল সজ্জার উপকরণ, এবং ছোটখাটো সুভেনির তৈরি করেন। সাম্প্রতিক বছরগুলোতে এসব পণ্য দেশের খ্যাতনামা ফ্যাশনহাউজ আড়ং সহ বিভিন্ন মার্টের মাধ্যমে সারাদেশে সরাবরাহ করা হয়, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক ও যুক্তরাজ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করা হয়।[][][]

অর্থনৈতিক প্রভাব

[সম্পাদনা]

মদনপুরার মৃৎশিল্প স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রায় একাধিক পরিবার ও কারিগর এ শিল্পের উপর নির্ভরশীল। মৌসুমভেদে প্রায় ৫০–১০০ জন কর্মী এই পেশায় যুক্ত থাকেন। যদিও প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের কারণে বাজার সংকুচিত হয়েছে, তবুও স্থানীয় মেলা ও উৎসবে এসব পণ্যের ভালো চাহিদা থাকে।[]

সংরক্ষণ ও সম্ভাবনা

[সম্পাদনা]

বিশেষজ্ঞদের মতে, যথাযথ প্রশিক্ষণ, ডিজাইন উন্নয়ন, অনলাইন বিক্রয় ও সরকারি সহযোগিতা পেলে মদনপুরার মৃৎশিল্প পুনরায় সমৃদ্ধ হতে পারে। জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই ঐতিহ্য সংরক্ষণের জন্য কিছু উদ্যোগ বিবেচনা করছে এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পীদের স্বল্প সুদে ঋণ এবং প্রয়োজনীয় কারিগরি ও ডিজাইন সহায়তা প্রদান করে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মৃৎশিল্পের সন্ধানে বাউফলে"। এনটিভি। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৫
  2. 1 2 3 "ঐতিহ্যের ধারক মদনপুরার মৃৎশিল্প"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৫
  3. 1 2 3 "বাউফলের মদনপুরায় মৃৎশিল্প এখনো জীবিত"বিডিনিউজ২৪। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৫
  4. 1 2 "রপ্তানি হচ্ছে পটুয়াখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প"প্রতিদিনের সংবাদ। ৪ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৫
  5. "মৃৎশিল্পের সন্ধানে বাউফলে"। এনটিভি।
  6. "স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে সরকারী উদ্যোগ"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৫