বিষয়বস্তুতে চলুন

মঞ্জুলা ঘাট্টামানেনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মঞ্জুলা ঘাট্টামানেনি
২০২১ সালে মঞ্জুলা ঘাট্টামানেনি
জন্ম (1970-11-08) ৮ নভেম্বর ১৯৭০ (বয়স ৫৫)
অন্যান্য নামমঞ্জুলা , মঞ্জুলা স্বরূপ
পেশাঅভিনেতা, প্রযোজক, পরিচালক
কর্মজীবন১৯৯৮ – বর্তমান
দাম্পত্য সঙ্গীসঞ্জয় স্বরূপ
সন্তান
পিতা-মাতা
আত্মীয়
ওয়েবসাইটmanjulaghattamaneni.com

মঞ্জুলা স্বরূপ (বিবাহপূর্ব মঞ্জুলা ঘাট্টামানেনি; জন্ম : ৮ই নভেম্বর ১৯৭০[]) একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী, যিনি তেলুগু চলচ্চিত্রে তাঁর কাজের জন্য পরিচিত। বিশিষ্ট তেলুগু অভিনেতা কৃষ্ণ তাঁর বাবা। তিনি ১৯৯৯ সালে রাজস্থান ছবিতে একটি ক্ষণস্থায়ী চরিত্রে (ক্যামিও) অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি মালয়ালম ছবি সামার ইন বেথলেহেম-এ সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন। ২০০২ সালের শো চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনা করে তিনি খ্যাতি অর্জন করেন। ছবিটি সেই বছরের জন্য শ্রেষ্ঠ তেলুগু ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তিনি ইন্দিরা প্রোডাকশনস নামে একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার মালিক, এটির নামকরণ তিনি তাঁর মায়ের নামে করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি প্রবীণ অভিনেতা কৃষ্ণ ও তাঁর প্রথম স্ত্রী ইন্দিরা দেবীর দ্বিতীয় কন্যা এবং তৃতীয় সন্তান। তাঁর দুই ভাই এবং দুই বোন আছেন। তাঁর বড় ভাই রমেশ বাবুও একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন এবং তাঁর ছোট ভাই মহেশ বাবু একজন জনপ্রিয় তেলুগু অভিনেতা।

মঞ্জুলা প্রযোজক এবং অভিনেতা সঞ্জয় স্বরূপকে বিবাহ করেন।[] তাঁদের জানভি নামে একটি মেয়ে আছে।[] তিনি তাঁর ননদ, প্রাক্তন চলচ্চিত্র অভিনেত্রী এবং বিউটি কুইন, নম্রতা শিরোদকরের ভালো বন্ধু হিসেবে পরিচিত।[]

মঞ্জুলা ২০ বছর ধরে ধ্যানের চর্চা করছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

অভিনয় পেশায় প্রবেশ করতে চেয়ে মঞ্জুলা তাঁর বাবার ভক্তদের কাছ থেকে তিনি প্রতিকূল প্রতিক্রিয়ার সম্মুখীন হন, কারণ তারা চায়নি যে তিনি "... অন্যান্য নায়কদের সাথে রোমান্স করুন এবং গাছের চারপাশে ঘুরে বেড়ান"।[][] অভিনেতা এম এন নাম্বিয়ারের নাতি দীপকের সাথে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে মঞ্জুলার চলচ্চিত্রাভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু ছবিটি এগোতে পারেনি।[] তিনি আর কে সেলভামানির রাজস্থান ছবিতে একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ১৯৯৮ সালের মালয়ালম ছবি সামার ইন বেথলেহেম-এ একটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে সুরেশ গোপী এবং জয়রাম অভিনয় করেছিলেন।[]

২০০২ সালে, তিনি শো চলচ্চিত্রটি প্রযোজনা করেন এবং এতে অভিনয় করেন।[১০] নীলকান্ত পরিচালিত এই ছবিটি তেলুগু ভাষায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।[১১]

তাঁর দ্বিতীয় প্রযোজনা ছিল নানী (২০০৪), যেটি পরিচালনা করেছিলেন এসজে সূর্য । এই ছবিতে তাঁর ভাই, অভিনেতা মহেশ বাবু অভিনয় করেছিলেন।[১২] ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে ব্যর্থ হয়।[১২][১৩] ২০০৬ সালে, তিনি পুরী জগন্নাথের সাথে তাঁর তৃতীয় চলচ্চিত্র পোকিরি সহ-প্রযোজনা করেন, যেটি একটি অ্যাকশন ব্লকবাস্টার চলচ্চিত্র। ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং তৎকালীন তেলুগু চলচ্চিত্র জগতের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল।[১৪]

২০০৯ সালে, তিনি তাঁর পরবর্তী প্রযোজনা কাব্য'স ডায়েরি দিয়ে অভিনয়ে ফিরে আসেন।[] ২০১০ সালে, তিনি তাঁর স্বামীর সাথে প্রযোজনা করেন গৌতম মেনন পরিচালিত একটি রোমান্টিক প্রেমের গল্প ইয়ে মায়া চেসাভে। এটিতে অভিনয় করেছিলেন নাগা চৈতন্য[১৫] ছবিটি সমালোচকদের প্রশংসা পায় এবং বক্স অফিসে হিট হিসেবে ঘোষিত হয়।[১৬] একই বছর, তিনি তাঁর স্বামী সঞ্জয় স্বরূপের সাথে অরেঞ্জ ছবিতেও অভিনয় করেছিলেন।[১০]

২০১৮ সালে, পরিচালক হিসেবে তাঁর প্রথম চলচ্চিত্র মনসুকু নাচিন্দি মুক্তি পায়। ২০২০ সালে, তিনি তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট (manjulaghattamaneni.com) এবং ইউটিউব চ্যানেল চালু করেন।[১৭]

পুরস্কার

[সম্পাদনা]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
নন্দী পুরস্কার
  • ২০০৬ - সেরা জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য নন্দী পুরস্কার - (সহ-প্রযোজক) - পোকিরি
  • ২০০১ - নন্দী স্পেশাল জুরি অ্যাওয়ার্ড - (প্রযোজক) - শো

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
  • দ্রষ্টব্য: সমস্ত চলচ্চিত্র তেলুগু ভাষায়, যদি না অন্যথায় উল্লেখ করা হয়।

পরিচালক হিসেবে

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র
২০১৮ মনসুকু নাচিন্দি

প্রযোজক হিসেবে

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র মন্তব্য
১৯৯০ বালাচন্দ্রুডু
আন্না থাম্মুডু
২০০২ শো তেলুগু ভাষার সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০০৪ নানি
২০০৬ পোকিরি সেরা জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য নন্দী পুরস্কার
২০০৯ কাব্য'স ডায়েরি
২০১০ ইয়ে মায়া চেসাভে

অভিনেতা হিসেবে

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৯৮ সামার ইন বেথলেহেম অপর্ণা মালয়ালম চলচ্চিত্র
১৯৯৯ রাজস্থান সন্ত্রাসী শাবানা তামিল চলচ্চিত্র
তেলুগুতে আংশিকভাবে পুনঃ চিত্রগ্রহণ করা হয়েছে
২০০২ শো রিধিমা
২০০৯ কাব্য'স ডায়েরি পূজা
২০১০ অরেঞ্জ রামের বোন
২০১৩ সেভাকুডু মঞ্জুলা
২০২২ মাল্লি মোদালাইন্ডি থেরাপিস্ট
হান্ট ডাঃ আলেখ্যা
২০২৩ মান্থ অফ মধু শর্মিষ্ঠা দেবী [১৮]

টেলিভিশন

[সম্পাদনা]
টীকা
Films that have not yet been released এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায়
বছর সিরিজ ভূমিকা ভূমিকা মন্তব্য
২০২০ নশা Not yet released ঘোষিত হবে প্রযোজক চিত্রগ্রহণ [১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Manjula Ghattamaneni remembers 'Ye Maya Chesave' on the film's 9th anniversary"The Times of India। ২৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১
  2. 1 2 "Didn't we tell you she's returning!"Entertainment sectionThe Times of India। ১৬ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০০৯
  3. Mahesh Babu। "Mahesh Babu, Namratha's Son – Image"। Whatslatest.com। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২
  4. "Metro Plus Hyderabad : Smita does the talking"The Hindu। ১২ সেপ্টেম্বর ২০০৯। ১৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২
  5. "About Me • Manjula Ghattamaneni"। ২৮ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৫
  6. "Fans didn't want me to act"The Times of India। ৩০ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩
  7. "Gamanichara"। Telugu Cinema। ১৯ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১২
  8. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry"www.rediff.com
  9. NARASIMHAM, M.L.। ""Show" time!"The Hindu। ১ জুলাই ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১২
  10. 1 2 "Manjula Ghattamaneni - Biography"IMDb (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৫
  11. Rajamani, Radhika (১৮ আগস্ট ২০০৩)। "Celluloid Dreams"The Hindu। Chennai, India। ২৪ অক্টোবর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯
  12. 1 2 Rajamani, Radhika (২৯ এপ্রিল ২০০৪)। "Entertainer all the way"The Hindu। Chennai, India। ২৯ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯
  13. Murthy, Neeraja (৬ ডিসেম্বর ২০০৮)। "Living life to the fullest"The Hindu। Chennai, India। ৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯
  14. "'Pokiri' crosses magical 365-day mark"The Hindu। Chennai, India। ২ মে ২০০৭। ৪ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  15. "Ye Maya Chesave film review - Telugu cinema Review - Naga Chaitanya & Samantha"। Idlebrain.com। ২৬ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২
  16. "Telugu365.com"। Telugu365.com। ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২
  17. Staff, T. N. M. (২১ জুন ২০২০)। "Watch: Telugu producer, Mahesh Babu's sister Manjula shares how she overcame depression"The News Minute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৫
  18. "Month of Madhu (2023) - IMDb"IMDB। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৪
  19. "Manjula Ghattamanenis Web Series with Hansika"Cinema Politics। ১১ অক্টোবর ২০১৯। ১২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]