বিষয়বস্তুতে চলুন

ভূষণ রামকৃষ্ণ গাভাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভূষণ রামকৃষ্ণ গাভ়াই
৫২তম ভারতের প্রধান বিচারপতি
কাজের মেয়াদ
১৪ মে ২০২৫[]  ২৩ নভেম্বর ২০২৫
নিয়োগদাতাদ্রৌপদী মুর্মু
পূর্বসূরীসঞ্জীব খান্না
উত্তরসূরীসূর্য কান্ত
ভারতের সুপ্রিম কোর্টের বিচারক
কাজের মেয়াদ
২৪ মে ২০১৯  ১৩ মে ২০২৫
মনোনয়নকারীরঞ্জন গগৈ
নিয়োগদাতারাম নাথ কোবিন্দ
বোম্বে হাই কোর্টের বিচারক
কাজের মেয়াদ
১৪ নভেম্বর ২০০৩  ২৩ মে ২০১৯
মনোনয়নকারীভি. এন. খারে
নিয়োগদাতাএ. পি. জে. আবদুল কালাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-11-24) ২৪ নভেম্বর ১৯৬০ (বয়স ৬৫)
অমরাবতী, মহারাষ্ট্র, ভারত

ভূষণ রামকৃষ্ণ গাভ়াই (উচ্চারণ: /bʰuːʂɳ raːmək̚r̩ʂɳ ɡaːβai/), (জন্ম: ২৪ নভেম্বর ১৯৬০), যিনি বি.আর. গাভ়াই নামে বেশি পরিচিত, একজন অবসরপ্রাপ্ত ভারতীয় আইনজ্ঞ যিনি ১৪ মে ২০২৫ সাল থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বোম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং কয়েকটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের (NLUs) চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[][][] তিনি জাতীয় আইনগত সেবা কর্তৃপক্ষের পদাধিকারবলে সাবেক পৃষ্ঠপোষক-প্রধান।[]

প্রারম্ভিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

গাভ়াই ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন এবং অমরাবতীর একটি প্রাথমিক পৌর বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি চিকিতসা সমুহ মাধ্যমিক শালা এবং মুম্বাইয়ের হলি নেম হাই স্কুলে পড়াশোনা করেন।[] অমরাবতী বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ও আইনে ডিগ্রি অর্জনের পর, তিনি ১৯৮৫ সালে আইন পেশায় যোগ দেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]
১৪ মে ২০২৫ তারিখে ভারতের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বি.আর. গাভ়াইকে শপথবাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

১৪ মে ২০২৫ তারিখে, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভ়াই ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকট শপথ গ্রহণ করেন। তার মেয়াদ থাকবে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত অর্থাৎ ছয় মাস। তিনি বৌদ্ধ সম্প্রদায় থেকে ভারতের প্রথম প্রধান বিচারপতিতফসিলি জাতির সদস্য বিচারপতি কেজি বালকৃষ্ণনের পর তিনি দ্বিতীয় দলিত (এসসি) হিসেবে এই পদে অধিষ্ঠিত হন।[][][১০][১১] ২০২৫ সালের জানুয়ারী পর্যন্ত, ভারতের সুপ্রিম কোর্টে তফসিলি জাতি থেকে তিনজন বর্তমান বিচারক ছিলেন - বিচারপতি বি.আর. গাভ়াই, বিচারপতি সিটি রবিকুমার (অবসরপ্রাপ্ত) এবং বিচারপতি প্রসন্ন ভারালে । এটি সুপ্রিম কোর্টের ইতিহাসে তফসিলি জাতি সম্প্রদায়ের সর্বোচ্চ প্রতিনিধিত্ব।[১২][১৩][১৪] [১৫] উল্লেখযোগ্যভাবে, বিচারপতি বি.আর. গাভ়াই এবং বিচারপতি প্রসন্ন বি. ভারালে উভয়ই বৌদ্ধ ধর্মাবলম্বী, যার ফলে আদালতের ইতিহাসে এটি প্রথমবারের মতো যে দুজন বৌদ্ধ বিচারক একই সাথে দায়িত্ব পালন করছেন।[১৬][১৭][১৮] [১৯]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ভূষণ রামকৃষ্ণ গাভ়াই ২৪ নভেম্বর ১৯৬০ সালে আরএস গাভাই এবং কমলার কাছে জন্মগ্রহণ করেন। তার বাবা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (গাভাই) দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং একজন সাংসদ এবং রাজ্যপাল ছিলেন। তার ভাই রাজেন্দ্র গাভাইও একজন রাজনীতিবিদ। তার পরিবার বি.আর. আম্বেদকরের দ্বারা অনুপ্রাণিত এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করে।[২০][২১][২২][২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Justice BR Gavai takes oath as 52nd Chief Justice of India"www.timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। The Times of India। ১৬ এপ্রিল ২০২৫।
  2. "SC Collegium recommends four judges for elevation to the apex court"The Indian Express। ১০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯
  3. "Justice Bhushan Gavai of Bombay HC recommended for elevation as SC Judge"The Times of India। ১০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯
  4. "MNLU ACT, 2014" (পিডিএফ)Bombay High Court। Maharashtra State Government। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯
  5. Shrivastava, Amisha (১৩ নভেম্বর ২০২৪)। "Justice BR Gavai Appointed As Executive Chairman Of NALSA"Supreme Court News, Latest India Legal News, Supreme Court Updates, High Courts Updates, Judgments, Law Firms News, Law School News, Latest Legal News। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪
  6. ""One Day You Will Be Chief Justice, But...": What Justice BR Gavai's Father Had Said"www.ndtv.com (ইংরেজি ভাষায়)।
  7. "Who is Justice BR Gavai? First Buddhist, second Dalit Chief Justice of India seasoned by crucial hearings & a political lineage"The Economic Times। ১৪ মে ২০২৫।
  8. Hiwale, Sandesh (১৩ মে ২০২৫)। "भारताला मिळाला पहिला बौद्ध सरन्यायाधीश – न्या. भूषण गवई यांचे प्रेरणादायी जीवनचरित्र"धम्म भारत (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  9. "CJI-Designate B R Gavai Asserts Constitution's Supremacy, Refuses Post-Retirement Political Assignments"Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  10. Rajagopal, Krishnadas (১১ মে ২০২৫)। "No compromise if somebody hurts dignity of court, says Justice Gavai"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  11. "Chief Justice-designate BR Gavai welcomes India-Pak's ceasefire amid tensions"India Today (ইংরেজি ভাষায়)। ১১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  12. Hiwale, Sandesh (১৩ মে ২০২৫)। "भारताला मिळाला पहिला बौद्ध सरन्यायाधीश – न्या. भूषण गवई यांचे प्रेरणादायी जीवनचरित्र"धम्म भारत (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  13. "CJI-Designate B R Gavai Asserts Constitution's Supremacy, Refuses Post-Retirement Political Assignments"Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  14. Rajagopal, Krishnadas (১১ মে ২০২৫)। "No compromise if somebody hurts dignity of court, says Justice Gavai"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  15. "Chief Justice-designate BR Gavai welcomes India-Pak's ceasefire amid tensions"India Today (ইংরেজি ভাষায়)। ১১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  16. Hiwale, Sandesh (১৩ মে ২০২৫)। "भारताला मिळाला पहिला बौद्ध सरन्यायाधीश – न्या. भूषण गवई यांचे प्रेरणादायी जीवनचरित्र"धम्म भारत (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  17. "CJI-Designate B R Gavai Asserts Constitution's Supremacy, Refuses Post-Retirement Political Assignments"Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  18. Rajagopal, Krishnadas (১১ মে ২০২৫)। "No compromise if somebody hurts dignity of court, says Justice Gavai"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  19. "Chief Justice-designate BR Gavai welcomes India-Pak's ceasefire amid tensions"India Today (ইংরেজি ভাষায়)। ১১ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  20. "R S Gavai, veteran Ambedkarite leader, dies at 86"The Indian Express (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৬ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  21. Sikka, Sonia; Puri, Bindu (১১ আগস্ট ২০১৫)। Living with Religious Diversity (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন ৯৭৮১৩১৭৩৭০৯৮৭
  22. "Justice Gavai in line to become second Dalit CJI as govt clears names of four judges for Supreme Court"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০
  23. "बाबासाहेबांचे वारसदार कोण? आंबेडकर की गवई?"। ১৪ নভেম্বর ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]