ভীম প্রসাদ দাহাল
অবয়ব
ভীম প্রসাদ দাহাল | |
|---|---|
| লোকসভার সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০৪ | |
| পূর্বসূরী | দিল কুমারী ভান্ডারী |
| উত্তরসূরী | নকুল দাস রাই |
| নির্বাচনী এলাকা | সিকিম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ভীম প্রসাদ দাহাল ২ নভেম্বর ১৯৫৪ তিমবুরবং, সিকিম রাজ্য |
| মৃত্যু | ৬ মার্চ ২০২২ (বয়স ৬৭) গ্যাংটক, সিকিম, ভারত |
| রাজনৈতিক দল | সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট |
| বাসস্থান | নয়াদিল্লি, দিল্লি, ভারত |
| প্রাক্তন শিক্ষার্থী | সরকারি কলেজ, দার্জিলিং, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় |
| পেশা | কৃষক, সাংবাদিক |
ভীম প্রসাদ দাহাল (২৯ নভেম্বর ১৯৫৪ - ৬ মার্চ ২০২২) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক যিনি সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা ছিলেন। দাহাল সিকিমের প্রতিনিধিত্ব করে লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১১তম, ১২তম এবং ১৩তম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]দাহালের জন্ম পশ্চিম সিকিম জেলার টিম্বারবং-এ। তিনি জেলা তথ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন এবং পরে রাজ্য সরকারের একজন আন্ডার সেক্রেটারি হন। এছাড়াও তিনি একজন লেখক ছিলেন। তার উপন্যাস দ্রোহা (২০০৬) এর জন্য নেপালি লেখকদের সাহিত্য আকাদেমি পুরস্কার পান।[২][৩]
৬ মার্চ ২০২২ তারিখে ৬৭ বছর বয়সে কিডনি বিকল হয়ে গ্যাংটকের স্যার থুটোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালে দাহাল মারা যান।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Members Bioprofile -"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Former Sikkim MP Bhim Prasad Dahal dead"। www.uniindia.com (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ Dahal, Bhim (২০০৬)। Droha : sāmājika upanyāsa (নেপালী ভাষায়)। Janapaksha Prakashan। ওসিএলসি 738653311।
- ↑ "Sikkim : SDF Will Constitute Committee To Assemble Literary Works Of Late MP - Bhim Dahal"। Northeast Today (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২।