ভি জে চিত্রা
ভি জে চিত্রা | |
|---|---|
| জন্ম | চিত্রা কামরাজ ২ মে ১৯৯২ চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| মৃত্যু | ৯ ডিসেম্বর ২০২০ (বয়স ২৮) নাজেরাপেট্টাই, তামিলনাড়ু, ভারত |
| মৃত্যুর কারণ | আত্মহত্যা |
| শিক্ষা | জাস্টিস বসির সৈয়দ আহমেদ স্কুল ফর গার্লস (২০১২-১৪) |
| পেশা | অভিনেত্রী, উপস্থাপিকা, ভি জে |
| কর্মজীবন | ২০১৩-২০২০ |
চিত্রা কামরাজ (২ মে ১৯৯২ – ৯ ডিসেম্বর ২০২০), যিনি ভি জে চিত্রা নামেই বেশি পরিচিত ছিলেন, তিনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপিকা। [১] তিনি তামিল টিভি ধারাবাহিক পান্ডিয়ান স্টোরসে তার চরিত্রের জন্য বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেন এবং কলস (২০২১) চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় তার অভিনয় জীবন শুরু করেন। তিনি বিলায়দু ভ্যাগাই সুডু (২০১২), সাত্তাম সলভাথু এন্না (২০১৩), সারাভানন মীনাচি (সিজন ২) (২০১৩-২০১৬), নোডিকু নদি আথিরাদি (২০১৪), ওর সুথালাম বানগা (২০১৪), মান্নান মাগাল (২০১৪), এন সাময়াল আরাইয়িল (২০১৪), অস্থি কমেডি কুস্তি (২০১৪), পাপিয়া (২০১৪-২০১৮), ডার্লিং ডার্লিং (২০১৬-২০১৭), ডান্স জোডি ডান্স (সিজন ১) (২০১৬-২০১৭), সারাভানন মীনাচি (সিজন ৩) (২০১৭), ভেলুনাচি (২০১৮) এবং পান্ডিয়ান স্টোরস (২০১৮-২০২০)-এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ও টেলি ধারাবাহিকে কাজ করেছেন।
৯ ডিসেম্বর ২০২০ তারিখে, চিত্রাকে নাজারেথপেট্টাইয়ের একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। বলা হয় যে তিনি নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করা হয়েছিল । ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে, তার স্বামী হেমন্ত রবিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখনও মামলাটি তদন্ত করছে।
কর্মজীবন
[সম্পাদনা]চিত্রা কামরাজ ১৯৯২ সালের ২রা মে চেন্নাইতে জন্মগ্রহণ করেন। অভিনয়ে আসার আগে তিনি একজন টেলিভিশন উপস্থাপিকা ছিলেন। [২] তাকে প্রথমবার উপস্থাপকের ভূমিকায় দেখে অভিনেত্রী রাধিকা সরথকুমার চিত্রাকে অভিনেত্রী নিরোশা এবং নলিনীর সঙ্গে চিন্না পাপা পেরিয়া পাপা (২০১৬) ধারাবাহিকে অভিনয়ের সুযোগ দেন। ধারাবাহিকটির সাফল্যের পর তিনি সারাভানন মীনাচি এবং ভেলুনাচি-সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। পান্ডিয়ান স্টোরস-এ তিনি মুল্লাই চরিত্রে অভিনয় করেছিলেন। তার মৃত্যুর পর তার চরিত্রে প্রথমে অভিনেত্রী কাব্য আরিভুমণি এবং পরে অভিনেত্রী লাভণ্য অভিনয় করেন। [৩]
২০১৯ সালের মাঝামাঝি সময়ে, চিত্রা কলস (২০২১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন, যেখানে তিনি একজন বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) কর্মীর চরিত্রে অভিনয় করেন। ছবিটির শুটিং ২০১৯ সালের শেষের দিকে সম্পন্ন হয়। [৩] এটি চিত্রার অভিনীত একমাত্র চলচ্চিত্র। [৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০২০ সালের আগস্ট মাসে চিত্রা ব্যবসায়ী হেমন্ত রবির সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং অক্টোবরে তাদের বিবাহকে রেজিস্ট্রির মাধ্যুমে আইনত নথিবদ্ধ ক্রা হয়। তাদের আনুষ্ঠানিক বিবাহ ২০২১ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল।[৫]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]টেলিভিশন পরিবেশনা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা(সমূহ) | চ্যানেল(সমূহ) |
|---|---|---|---|
| ২০১২ | বিলায়াদু ভ্যাগাই সুডু | উপস্থাপক | মাক্কাল টিভি |
| ২০১৩ | সাত্তাম সলভাথু এন্না? | ||
| ২০১৩-১৬ | সারাভানন মীনাচি (মৌসুম ২) | কালাইয়ারাসি (ভেট্টাইয়ানের বন্ধু) | স্টার বিজয় |
| ২০১৪ | নোডিকু নোদি আথিরাদি | উপস্থাপক | মাক্কাল টিভি |
| ওর সুথালাম বানগা | |||
| মান্নান মাগাল | বিশালী | জয়া টিভি | |
| এন সাময়াল আরাইয়িল | উপস্থাপক | মাক্কাল টিভি | |
| অস্থি কমেডি কুস্তি | রাদান | ||
| রিং ও রিং | প্রতিযোগী | ভেনধার টিভি | |
| ২০১৪-১৮ | চিন্না পাপা পেরিয়া পাপা (মরসুম ১ ও ২) | পেরিয়া পাপা | সান টিভি (ভারত) |
| ২০১৫ | সা বুথ্রি (মরসুম ২) | উপস্থাপক | ভেনধার টিভি |
| জিল জং জুক | |||
| ২০১৬-১৭ | ডার্লিং ডার্লিং | অনিথা (হানি) | জি তামিল |
| ২০১৬-১৭ | ডান্স জোডি ডান্স (মরসুম ১) | প্রতিযোগী | |
| ২০১৬-১৭ | নানবেন্দা | অংশগ্রহণকারী | |
| ২০১৬-১৮ | আহা মামিয়ার ওহো মারুমাগাল | উপস্থাপক | |
| ২০১৭ | সারাভানন মীনাচি (মরসুম ৩) | ভূত (বিশেষ উপস্থিতি) | স্টার বিজয় |
| জি ডান্স লীগ | প্রতিযোগী | জি তামিল | |
| ২০১৭-১৮ | আঞ্জারাই পেট্টি | উপস্থাপক | |
| ২০১৮ | ভেলুনাচি | ভেলুনাচি | কালার্স তামিল |
| ২০১৮-১৯ | জোডি ফান আনলিমিটেড | প্রতিযোগী | স্টার বিজয় |
| ২০১৮-২০ | পান্ডিয়ান স্টোরস | মুল্লাই | |
| ২০১৯ | রাজা রানি (মরসুম ১) | মুল্লাই (বিশেষ উপস্থিতি) | |
| ভাসুল ভেট্টাই | উপস্থাপক | ||
| ২০২০ | ভারথি কন্নাম্মা | মুল্লাই (বিশেষ উপস্থিতি) |
চলচ্চিত্রে উপস্থিতি
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০২১ | কল | নন্দিনী | মরণোত্তর মুক্তি |
| ২০২৩ | পরিবর্ত্তনাই | নবীনের মা। | মরণোত্তর মুক্তি (ছবির উপস্থিতি) |
পুরস্কার
[সম্পাদনা]| বছর | শিল্পী/কাজ | পুরস্কার | বিভাগ | ফলাফল | রেফ. |
|---|---|---|---|---|---|
| ২০২১ | চিত্রা | বিহাইন্ডউডস গোল্ড আইকন | টেলিভিশনের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী | বিজয়ী | [৬] |
| ফেমিনা পুরস্কার | সুপার ডটার | বিজয়ী | [৭] | ||
| পান্ডিয়ান স্টোরস | বিজয় টেলিভিশন পুরস্কার | মাক্কালিন নায়াগি | বিজয়ী | ||
| সেরা অভিনেত্রী | মনোনীত | ||||
| সেরা মারুমাগাল | মনোনীত | ||||
| সেরা কন্যা | মনোনীত | ||||
| সেরা অন স্ক্রিন পেয়ার | মনোনীত | ||||
| ২০২১ | জীবনকাল অর্জন | বিজয় টেলিভিশন পুরস্কার | মাক্কালিন নায়াগি (জনগণের অভিনেত্রী) | বিজয়ী |
মৃত্যু
[সম্পাদনা]৯ ডিসেম্বর ২০২০ তারিখে, সকাল ৯:৩২ মিনিটে চেন্নাইয়ের নাজারেথপেট্টাই এলাকার একটি হোটেল কক্ষে চিত্রাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায় যে চিত্রা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। [৮][৯] ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে, তার স্বামী হেমন্ত রবিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় এবং ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। পুলিশ এখনও পুরো ঘটনাটি তদন্ত করছে। [১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Velunachi to go off-air soon"। The Times of India। ২৪ জুলাই ২০১৮। ২২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
- ↑ "Who is VJ Chitra? All you need to know about Tamil TV actress who committed suicide"। The Free Press Journal। ৯ ডিসেম্বর ২০২০। ৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- 1 2 CR, Sharanya (১৮ সেপ্টেম্বর ২০১৯)। "Chithu to make her film debut"। The Times of India। ১১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "VJ Chithu's debut film to release in Jan"। The Times of India। ১৪ ডিসেম্বর ২০২০। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "TV actress Chithu is engaged to a businessman"। The Times of India। ২৬ আগস্ট ২০২০। ২৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ VJ Chitra Wins Most Celebrated Actress On Television Award 🔥 - Behindwoods Gold Icons 2021 | Chithu (ইংরেজি ভাষায়), ৭ মার্চ ২০২১, সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১
- ↑ சற்றுமுன் 2021க்கான சிறந்த மகள் விருது பெற்ற VJ சித்ரா Chithu won award 2021 best daughter (ইংরেজি ভাষায়), ২২ মার্চ ২০২১, সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১
- ↑ "Popular TV actor and host VJ Chitra found dead in Chennai hotel room"। The News Minute। ৯ ডিসেম্বর ২০২০। ৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।
- ↑ Chellappan, Kumar (১৩ ডিসেম্বর ২০২০)। "Suicide by actresses raises safety concerns in South Indian film industry"। The Pioneer। ১৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "Chitra's husband Hemanth arrested"। The Indian Express। ১৫ ডিসেম্বর ২০২০। ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।