বিষয়বস্তুতে চলুন

ভিতালি শের্বো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিতালি শের্বো
প্রতিনিধিত্ব দেশ বেলারুশ
প্রতিনিধিত্ব সাবেক দেশ CIS (টেমপ্লেট:EUN),  সোভিয়েত ইউনিয়ন
জন্ম (1972-01-13) জানুয়ারি ১৩, ১৯৭২ (বয়স ৫৪)
মিনস্ক, বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র
উচ্চতা১৬৯ সেমি
শৃঙ্খলাপুরুষ মহিলা শৈল্পিক জিমন্যাস্টিকস্‌
পদকের তথ্য
প্রতিযোগিতা য় য়
অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা 0
বিশ্ব শিরোপা ১২
ইউরোপীয় শিরোপা
ইউনিভার্সিয়াড
মোট ২৮ ১৪ ১০


 বেলারুশ-এর প্রতিনিধিত্বকারী
Olympic Games
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1996 AtlantaAll-Around
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1996 AtlantaVault
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1996 AtlantaParallel Bars
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1996 AtlantaHorizontal Bar
World Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1993 BirminghamAll-Around
স্বর্ণ পদক - প্রথম স্থান1993 BirminghamVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1993 BirminghamParallel Bars
স্বর্ণ পদক - প্রথম স্থান1994 BrisbaneFloor
স্বর্ণ পদক - প্রথম স্থান1994 BrisbaneVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1994 BrisbaneHorizontal Bar
স্বর্ণ পদক - প্রথম স্থান1995 SabaeFloor
স্বর্ণ পদক - প্রথম স্থান1995 SabaeParallel Bars
স্বর্ণ পদক - প্রথম স্থান1996 San JuanFloor
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1993 BirminghamFloor
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1995 SabaeAll-Around
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1996 San JuanParallel Bars
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1994 BrisbaneAll-Around
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1995 SabaeVault
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1996 San JuanHorizontal Bar
European Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1994 PragueVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1996 BroendbyFloor
স্বর্ণ পদক - প্রথম স্থান1996 BroendbyVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1996 BroendbyParallel Bars
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1994 PragueHorizontal Bar
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1996 BroendbyAll-Around
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1996 BroendbyHorizontal Bar
Universiade
স্বর্ণ পদক - প্রথম স্থান1995 FukuokaVault
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1995 FukuokaParallel Bars
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1995 FukuokaHorizontal Bar
 CIS (টেমপ্লেট:EUN)-এর প্রতিনিধিত্বকারী
Olympic Games
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BarcelonaTeam
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BarcelonaAll-Around
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BarcelonaPommel Horse
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BarcelonaRings
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BarcelonaVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BarcelonaParallel Bars
World Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 ParisPommel Horse
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 ParisRings
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1992 ParisFloor
European Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BudapestPommel Horse
স্বর্ণ পদক - প্রথম স্থান1992 BudapestVault
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1992 BudapestFloor
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1992 BudapestRings
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1992 BudapestParallel Bars
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1992 BudapestAll-Around
 সোভিয়েত ইউনিয়ন-এর প্রতিনিধিত্বকারী
World Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1991 IndianapolisTeam
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1991 IndianapolisAll-Around
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1991 IndianapolisFloor
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান1991 IndianapolisVault
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান1991 IndianapolisHorizontal Bar
European Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান1990 LausanneFloor
স্বর্ণ পদক - প্রথম স্থান1990 LausanneVault
স্বর্ণ পদক - প্রথম স্থান1990 LausanneHorizontal Bar

ভিতালি ভেনেদিক্তোভিচ শের্বো (রুশ ভাষায়: Виталий Венедиктович Щербо, বেলারুশ ভাষায়: Віталь Венядзіктавіч Шчэрба) (জন্ম ১৩ই জানুয়ারি, মিন্‌স্ক, বেলারুশীয় প্রজাতন্ত্র) একজন বেলারুশীয় (প্রাক্তন সোভিয়েত) জিমনাস্ট। তাকে সর্বকালের সেরা পুরুষ জিমনাস্ট হিসেবে গণ্য করা হয়।[] শের্বো-ই একমাত্র জিমনাস্ট, যিনি জিমনাস্টিকসের ৮টি ইভেন্টের প্রতিটিতেই বিশ্বশিরোপা কিংবা অলিম্পিক স্বর্ণপদক জয়লাভ করেছেন। ১৯৯২ সালের অলিম্পিক গেমসে শের্বো ৮টি ইভেন্টের মধ্যে ৬টিতে স্বর্ণপদক লাভ করেন। আধুনিক অলিম্পিকসের ইতিহাসে এক অলিম্পিকসে এতগুলি স্বর্ণ আর কোন জিমনাস্ট অর্জন করেননি। আর অন্যান্য ক্রীড়ার মধ্যে কেবল সাঁতারু মাইকেল ফেল্পসমার্ক স্পিৎজ এক অলিম্পিকসে এর চেয়ে বেশি সোনা জিতেছেন। তিনি খেলোয়াড়ী জীবনের বিভিন্ন পর্বে জিমনাস্টিকসের ৮টি ইভেন্টের প্রতিটিতেই বিশ্ব শিরোপা জয়লাভ করেন। তিনি ক্যারিয়ারে সব মিলিয়ে ২৩টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক (স্বর্ণ-রৌপ্য-ব্রোঞ্জ) জিতেছেন, যা এখনও পুরুষ জিমনাস্টিকসের একটি রেকর্ড। তবে শের্বোর অবসর গ্রহণের ২৩ বছর পরে ২০১৯ সালে এসে মার্কিন নারী জিমনাস্ট সিমোন বাইলস নারীদের জিমনাস্টিকসের বিশ্ব শিরোপাতে ২৩টি পদক অর্জনের কৃতিত্ব অর্জন করে শের্বোর রেকর্ড স্পর্শ করেন।[]

শের্বো ক্রীড়াবিদ বাবা-মায়ের ঘরে জন্ম নেন। ছোটবেলা থেকেই অসাধারণ ক্রীড়া প্রতিভার অধিকারী ছিলেন শের্বো। মাত্র ৭ বছর বয়সে প্রথম জিমনাস্টিকস প্রতিযোগিতায় অংশ নেনে। ১৫ বছর বয়সে তিনি সোভিয়েত জিমনাস্ট দলের সদস্যে পরিণত হন। ১৯৮৯ সালে শের্বো জাপানের নাগোইয়া শহরে অনুষ্ঠিত চুনিচি শিরোপা প্রতিযোগিতাতে সমন্বিত ইভেন্টে চতুর্থ স্থান দখল করে জীবনের প্রথম বড় সাফল্য অর্জন করেন।

১৯৯০ সালে মিনস্ক শহরে শের্বো সোভিয়েত জাতীয় প্রতিযোগিতার শিরোপা জিতে নেন। ঐ বছরই তিনি সিয়াটল শহরে অনুষ্ঠিত গুডউইল গেমস, বার্সেলোনা শহরে অবস্থিত ব্লুম স্মারক প্রতিযোগিতা এবং চুনিচি শিরোপা সবগুলিতেই চারটি করে ইভেন্টে জয়লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন। গুডউইল গেমসের ভল্ট ইভেন্টে তিনি নিখুঁত ১০-এর ভেতরে ১০ পয়েন্ট অর্জন করেন, যা পুরুষদের জিমনাস্টিকসে একটি অসাধারণ ঘটনা। ১৯৯১ সালের সোভিয়েত শিরোপা প্রতিযোগিতাতে পমেল হর্স শ্রেণীতেও তিনি আরেকবার ১০-এর ভেতরে ১০ পয়েন্ট অর্জন করেন।

১৯৯২ অলিম্পিকসের কিছুদিন পরেই নিরাপত্তাজনিত কারণে তিনি মাতৃভূমি বেলারুস ছেড়ে স্ত্রী-কন্যাসহ মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। ১৯৯৬ সালে তিনি জিমনাস্টিকস থেকে অবসর নেন। ১৯৯৮ সালে তিনি লাস ভেগাসে চলে যান ও সেখানে ভিতালি শের্বো স্কুল অভ জিমনাস্টিক্‌স প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি লাস ভেগাসেই বাস করেন। ২০০৯ সালে তাকে আন্তর্জাতিক জিমনাস্টিকসের "হল অফ ফেম" অর্থাৎ সর্বকালের সেরাদের কাতারে স্থান দেওয়া হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চার বার জিমনাস্টিক্স বিশ্ব শিরোপা বিজয়ী ক্রীড়াবিদ কোহেই উচিমুরা বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন সর্বকালের সেরা জিমনাস্ট হিসেবে শের্বোকে নির্বাচন করেন। https://www.bbc.com/sport/gymnastics/24447509 {{citation}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  2. https://www.washingtonpost.com/sports/olympics/simone-biles-ties-record-for-gymnastics-world-championships-medals-with-gold-on-the-vault/2019/10/12/adcd0562-ec63-11e9-85c0-85a098e47b37_story.html