ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা

কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষায়, একটি ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (ভিপিএল), ব্লক কোডিং সিস্টেম বা ডায়াগ্রাম্যাটিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ[১][২] হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা, যা ব্যবহারকারীদের প্রোগ্রামের উপাদানগুলোকে টেক্সটের বদলে গ্রাফিক্যালি পরিবর্তন করে কোড করার সুযোগ দেয়।[৩] ভিপিএল ভিজ্যুয়াল অভিব্যক্তি এবং টেক্সট বা গ্রাফিক প্রতীকের স্থানিক বিন্যাস ব্যবহার করে প্রোগ্রামিং করতে দেয়, যা সিনট্যাক্স বা সেকেন্ডারি নোটেশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন, অনেক ভিপিএল "বাক্স এবং তীর" ধারনার ওপর ভিত্তি করে তৈরি। এখানে বাক্সে বা স্ক্রিনের উপাদানগুলোকে পৃথক সত্তা ধরা হয় এবং সেগুলোকে বিভিন্ন সম্পর্ক বোঝাতে তীর, লাইন বা চাপ দিয়ে যুক্ত করা হয়। ভিপিএল সাধারণত লো-কোড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের মূল ভিত্তি। স্ক্র্যাচ ভিপিএল-এর একটি উল্লেখযোগ্য উদাহরণ।
সংজ্ঞা
[সম্পাদনা]ভিজ্যুয়াল অভিব্যক্তির ধরন ও পরিমাণের ওপর ভিত্তি করে ভিপিএলকে আইকন-ভিত্তিক, ফর্ম-ভিত্তিক এবং ডায়াগ্রাম ভাষায় ভাগ করা যায়। ভিজ্যুয়াল প্রোগ্রামিং পরিবেশগুলো এমন কিছু গ্রাফিক্যাল বা আইকনিক উপাদান সরবরাহ করে, যা নির্দিষ্ট স্থানিক ব্যাকরণ মেনে ব্যবহারকারীরা ইন্টারঅ্যাক্টিভ উপায়ে সাজিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারেন।
ভিপিএল-এর মূল উদ্দেশ্য হলো নতুনদের জন্য প্রোগ্রামিং সহজ করা এবং তিনটি ভিন্ন স্তরে প্রোগ্রামারদের সহায়তা করা[৪]
- সিনট্যাক্স (Syntax)
- ভিপিএল আইকন/ব্লক, ফর্ম ও ডায়াগ্রাম ব্যবহার করে সিনট্যাক্স ভুল হওয়ার ঝুঁকি কমায় বা দূর করে। এটি প্রোগ্রামিং উপাদানগুলোকে সঠিকভাবে সাজাতে সাহায্য করে।
- সিমান্টিক্স (Semantics)
- প্রোগ্রামিং উপাদানের অর্থ পরিষ্কার করার জন্য ভিপিএল বিভিন্ন ব্যবস্থা রাখে। যেমন এটি ভাষায় বিল্ট-ইন ডকুমেন্টেশন সহায়তা দিয়ে সাহায্য করতে পারে।
- প্রাগম্যাটিক্স (Pragmatics)
- নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো প্রোগ্রাম কীভাবে কাজ করে তা বিশ্লেষণে ভিপিএল সাহায্য করে। ব্যবহারকারীরা ভিপিএলে তৈরি কোনো প্রোগ্রামকে নির্দিষ্ট অবস্থায় রেখে পরীক্ষা করতে পারেন যে সেটি কেমন প্রতিক্রিয়া দেখায়। উদাহরণস্বরূপ: AgentSheets বা AgentCubes-এ ব্যবহারকারীরা গেম বা সিমুলেশনকে নির্দিষ্ট অবস্থায় সেট করে দেখতে পারেন প্রোগ্রামটি কীভাবে প্রতিক্রিয়া জানায়। আবার Thymio প্রোগ্রামিং ভাষার সাহায্যে একটি রোবটকে নির্দিষ্ট অবস্থায় রেখে দেখা যায় এটি কীভাবে সাড়া দেবে বা কোন সেন্সর সক্রিয় হবে।
২০০৫ সালের পর থেকে, ভিজ্যুয়াল প্রোগ্রামিংকে ডাটাফ্লো প্রোগ্রামিং ভাষার সাথে যুক্ত করার চেষ্টা চলছে। এর ফলে সরাসরি প্রোগ্রামের অবস্থা দেখা যায় (যা অনলাইন ডিব্যাগিংয়ে সাহায্য করে) অথবা স্বয়ংকীয়ভাবে প্রোগ্রাম ও ডকুমেন্টেশন তৈরি হয়। ডাটাফ্লো ভাষা স্বয়ংক্রিয় প্যারালালাইজেশনের সুবিধা দেয়, যা ভবিষ্যতে প্রোগ্রামিংয়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে।[৫]
মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আইডিই (IDE)-এর ভিজ্যুয়াল বেসিক, ভিজ্যুয়াল C#, ভিজ্যুয়াল J# ইত্যাদি কিন্তু ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা নয়। যদিও এদের আইডিই সুন্দর ইন্টারফেস দিয়ে এডিটিং বা ডিব্যাগিং সহজ করে, কিন্তু এদের অ্যালগরিদম টেক্সট দিয়েই লিখতে হয়। একই কথা অন্যান্য র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পরিবেশের ক্ষেত্রেও প্রযোজ্য, যা কেবল form designer বা গ্রাফিক্যাল টুল দিয়ে ডাটা প্রবাহ দেখায়, কিন্তু সরাসরি কোড সংজ্ঞায়িত করে না।
পার্সারগুলো ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষার জন্য গ্রাফ ব্যাকরণ ব্যবহার করে বাস্তবায়ন করা যেতে পারে।[৬][৭]
ভিজ্যুয়াল ভাষার প্রকারভেদ
[সম্পাদনা]নিচের তালিকাটি একটির সাথে অন্যটি সম্পূর্ণ পৃথক নয়, কারণ কিছু ভিজ্যুয়াল প্রোগ্রামিং পরিবেশ একাধিক পদ্ধতির সংমিশ্রণে কাজ করতে পারে। কোন ভিজ্যুয়াল পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ভর করে সফটওয়্যারের প্রয়োজন বা ব্যবহারকারীর পছন্দের ওপর।
- ব্লক-ভিত্তিক প্রোগ্রামিং (Block-based programming)
- স্ক্র্যাচ ও ব্লকিলির মতো প্ল্যাটফর্মের মাধ্যমে এটি পরিচিতি পেয়েছে। এটি মূলত শিক্ষা এবং প্রাথমিক প্রোগ্রামিং শেখাতে ব্যবহৃত হয়।
- ফ্লোচার্ট
- অ্যালগরিদম ও প্রক্রিয়া বোঝাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সিস্টেম ডিজাইনে ব্যাপক ব্যবহৃত হয়।
- ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস
- ব্যবহারকারী ইন্টারফেস (GUI) তৈরির জন্য বিভিন্ন ডিজাইন টুল ও ডেভেলপার এনভায়রনমেন্টে এটি বহুল ব্যবহৃত।
- নোড গ্রাফ
- ভিজ্যুয়াল প্রোগ্রামিং, গেম ডেভেলপমেন্ট এবং ডাটাফ্লো সিস্টেমে প্রায়শই দেখা যায়।
- ডাটাফ্লো প্রোগ্রামিং
- প্যারালাল কম্পিউটিং, সিগন্যাল প্রসেসিং এবং ভিজ্যুয়াল প্রোগ্রামিং পরিবেশে জনপ্রিয়।
- আইকনিক প্রোগ্রামিং (Iconic programming)
- প্রোগ্রামিং সহজ করতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে।
- স্টেট মেশিন
- গেম ডেভেলপমেন্ট, কন্ট্রোল সিস্টেম এবং প্রতিক্রিয়াশীল মডেল ডিজাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- শীট-ভিত্তিক প্রোগ্রামিং (Sheet-based programming)
- স্প্রেডশীট অ্যাপ্লিকেশন এবং কিছু শিক্ষামূলক প্রোগ্রামিং প্ল্যাটফর্মে পাওয়া যায়।
- টাইমলাইন-ভিত্তিক প্রোগ্রামিং (Timeline-based programming)
- মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন সফটওয়্যারে সময়ের সাথে ইভেন্ট সাজাতে এটি ব্যবহৃত হয়।
- স্প্যাশিয়াল বা স্থানিক প্রোগ্রামিং (Spatial programming)
- নির্দিষ্ট কিছু ইন্টারঅ্যাক্টিভ এবং ৩ডি মডেলিং পরিবেশে প্রয়োগ করা হয়।
- ফর্ম-ভিত্তিক প্রোগ্রামিং (Form-based programming)
- যে সমস্ত অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীর ইনপুট এবং ইন্টারফেস প্রধান ভূমিকা পালন করে, যেমন ডাটা এন্ট্রি অ্যাপ।
সাধারণ উদ্দেশ্যের ভিজ্যুয়াল ভাষা
[সম্পাদনা]অধিকাংশ ভিপিএল মূলত শিক্ষা বা বিশেষ কোনো কাজের জন্য তৈরি, যেখানে লক্ষ্য হলো নতুন প্রোগ্রামারদের শেখানো। তবে কিছু গবেষণা প্রকল্পে টেক্সট-ভিত্তিক ভাষার (C, সি++, Java ইত্যাদি) বিকল্প হিসেবে সাধারণ কাজের উপযোগী ভিজ্যুয়াল ভাষা তৈরির চেষ্টা করা হচ্ছে।
উদাহরণস্বরূপ, PWCT এবং Envision-এর মতো গবেষণা প্রকল্পগুলো এই লক্ষ্য অর্জনের জন্যই তৈরি করা হয়েছিল।[৮][৯][১০]
ভিজ্যুয়াল ভাষার তালিকা
[সম্পাদনা]নিচে উল্লেখযোগ্য ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষাগুলোর একটি তালিকা দেওয়া হলো।
শিক্ষামূলক
[সম্পাদনা]- AgentCubes, ৩ডি এবং ২ডি গেম ও সিমুলেশন ডিজাইনের কম্পিউটেশনাল চিন্তার টুল।
- AgentSheets, গেম এবং কম্পিউটেশনাল সায়েন্স তৈরির টুল।
- Alice, ৩ডি পরিবেশ প্রোগ্রাম করার একটি অবজেক্ট-ভিত্তিক ভাষা।
- Analytica, সিদ্ধান্ত ও ঝুঁকি বিশ্লেষণের সংখ্যাসূচক মডেল তৈরি ও বিশ্লেষণ করার জন্য।
- App Inventor for Android, Blockly এবং Kawa-এর ওপর ভিত্তি করে তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর টুল।
- Blockly, ব্লগ-ভিত্তিক ভিজ্যুয়াল ভাষা ও এডিটর তৈরির জন্য জাভাস্ক্রিপ্ট-এর একটি ক্লায়েন্ট-সাইড লাইব্রেরি। স্ক্র্যাচে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- Catrobat, অ্যানিমেশন, অ্যাপ ও গেম বানানোর ব্লক-ভিত্তিক ভিজ্যুয়াল ভাষা।
- Etoys, কনস্ট্রাকশনিস্ট লার্নিং সমর্থনের জন্য ডিসনিতে এলান কে-এর অধীনে তৈরি, যা Seymour Papert ও লোগো ভাষা দ্বারা প্রভাবিত।
- Flowcode, এমবেডেড মাইক্রোকন্ট্রোলার ও উইন্ডোজের জন্য একটি ভিজ্যুয়াল প্রোগ্রামিং টুল।
- Flowgorithm, সচল ফ্লোচার্ট তৈরি করে যা বিভিন্ন ভাষায় রূপান্তর করা যায়।
- Greenfoot, শিক্ষা এবং গেম ডেভেলপমেন্টের জন্য জাভা বা স্ট্রাইডের একটি আইডিই।
- Hopscotch, টাচস্ক্রিন মোবাইল অ্যাপ তৈরির একটি আইপ্যাড অ্যাপ ও ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা।
- Kodu, লোগোর জন্য তৈরি একটি ভিজ্যুয়াল টুল।
- Kojo, একটি প্রোগ্রামিং ভাষা, আইডিই এবং শেখার পরিবেশ।
- mBlock, অরড্যুইনো হার্ডওয়্যার ইন্টারফেসের জন্য স্ক্র্যাচের একটি বর্ধিত রূপ। এটি Makeblock তৈরি করেছে।
- Open Roberta, শিশুদের জন্য Fraunhofer IAIS-এর একটি অনলাইন প্রোগ্রামিং পরিবেশ।
- Pencil Code, পেন্সিল দিয়ে আঁকার ওপর ভিত্তি করে তৈরি ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা।
- Raptor, মার্কিন বিমানবাহিনী-এর একটি প্রোডাক্ট, যা রান করা যায় এমন ফ্লোচার্ট আঁকতে ব্যবহৃত হয়।
- Scratch, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি-এর একটি প্রোডাক্ট, যা K-12 শ্রেণির শিশু এবং স্কুল-পরবর্তী প্রোগ্রামের জন্য ডিজাইন করা হয়েছে।
- ScratchJr, ছোট শিশুদের (৫-৭ বছর) জন্য স্ক্র্যাচের একটি বিশেষ সংস্করণ।
- Snap!, ব্রাউজার-ভিত্তিক একটি টুল যা BYOB এবং Scratch-এর বর্ধিত রূপ। এটি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি-তে পড়াতে ব্যবহৃত হয়।
- Stagecast Creator, জাভা-ভিত্তিক একটি শিক্ষামূলক ব্যবস্থা।
- StarLogo, MIT Media Lab-এ তৈরি এজেন্ট-ভিত্তিক সিমুলেশন ভাষা। এটি লোগো প্রোগ্রামিং ভাষার একটি বর্ধিত রূপ।
- ToonTalk, শিশুদের জন্য তৈরি একটি প্রোগ্রামিং ব্যবস্থা।
- Visual Logic, এক্সিকিউটেবল ফ্লোচার্ট তৈরির জন্য।
- VIPLE, ভিজ্যুয়াল আইওটি ও রোবোটিক্স প্রোগ্রামিং ভাষা।
মাল্টিমিডিয়া
[সম্পাদনা]- AudioMulch, অডিও সিগন্যালের ওপর ভিত্তি করে শব্দ ও সংগীত তৈরির পরিবেশ।
- Blender, ওপেন সোর্স ৩ডি গ্রাফিক্স প্যাকেজ, যাতে shaders,[১১] কম্পোজিট[১২] টেক্সচার[১৩] এবং জিঅ্যামেট্রি তৈরির জন্য নোড গ্রাফ রয়েছে।[১৪][১৫]
- Cameleon, গ্রাফিক্যাল ফাংশনাল ভাষা।
- Clickteam-এর গেমস ফ্যাক্টরি/মাল্টিমিডিয়া ফিউশন সিরিজ, যা ভিজ্যুয়ালি গেম বানানোর পরিবেশ তৈরি করে।
- Dynamo, Autodesk Revit-এর জন্য জেনারেটিভ মডেলিং ইন্টারফেস।
- Filter Forge, ছবি প্রসেসিংয়ের জন্য নোড-ভিত্তিক ফিল্টার তৈরির টুল।
- Houdini (software), একটি ভিজ্যুয়াল ইফেক্টস, মডেলিং এবং অ্যানিমেশন সফটওয়্যার।
- GenerativeComponents, Bentley Systems দ্বারা তৈরি একটি প্যারামেট্রিক CAD সফটওয়্যার।
- Grasshopper 3D, Rhinoceros 3D-এর জন্য জেনারেটিভ মডেলিং ইন্টারফেস।
- Isadora, ম্যাকওএস ও মাইক্রোসফট উইন্ডোজ-এর জন্য একটি গ্রাফিক প্রোগ্রামিং পরিবেশ, যা রিয়েল-টাইম ভিডিও প্রসেসিংয়ে ব্যবহৃত হয়।
- Kyma (sound design language), সাউন্ড ডিজাইনের জন্য একটি ভিজ্যুয়াল ভাষা যা সংগীতশিল্পী ও সাউন্ড ডিজাইনাররা ব্যবহার করেন।
- Mama (software), ৩ডি অ্যানিমেশন ও গেম তৈরির ভাষা ও আইডিই।
- Max (software), গান এবং মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত একটি ভিজ্যুয়াল পরিবেশ; আরও দেখুন nato.0+55+3d।
- Nodal, গান বানানোর জন্য একটি নোড-ভিত্তিক জেনারেটিভ প্রোগ্রামিং সফটওয়্যার।
- Nuke, The Foundry-এর তৈরি একটি ভিজ্যুয়াল ইফেক্টস কম্পোজিটিং সফটওয়্যার।
- OpenMusic, সংগীত রচনার একটি ভিজ্যুয়াল ভাষা (যা Common Lisp Object System-এর ওপর ভিত্তি করে তৈরি)।
- Pure Data (Pd), ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার মিউজিক ও মাল্টিমিডিয়া কাজ তৈরির ভিজ্যুয়াল ভাষা।
- Quartz Composer, গ্রাফিক্যাল ডাটা প্রসেসিং ও রেন্ডারিংয়ের একটি ভাষা (macOS)।
- Reaktor, Native Instruments-এর একটি ডিএসপি এবং মিডি-প্রসেসিং ভাষা।
- Scala Multimedia, AmigaOS ও উইন্ডোজের জন্য একটি মাল্টিমিডিয়া সিস্টেম।
- Softimage, ICE ইন্টারঅ্যাক্টিভ ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট সহ।
- SynthEdit, ভিপিএল ব্যবহার করে একটি সিন্থেসাইজার তৈরির টুল।
- TouchDesigner, রিয়েল-টাইম মাল্টিমিডিয়া কনটেন্টের জন্য ভিজ্যুয়াল ভাষা।
- Virtools, ইন্টারঅ্যাক্টিভ ৩ডি অভিজ্ঞতা তৈরির মিডলওয়্যার।
- vvvv, রিয়েল-টাইম ভিডিও সিন্থেসিস এবং মিডিয়া এনভায়রনমেন্টের জন্য একটি সাধারণ উদ্দেশ্যের কিট।
- WireFusion, ইন্টারঅ্যাক্টিভ ৩ডি ওয়েব প্রেজেন্টেশন তৈরির ভিজ্যুয়াল এনভায়রনমেন্ট।
ভিডিও গেম
[সম্পাদনা]- Babylon.js, এতে শেডার, পার্টিকেল সিস্টেম এবং পোস্ট প্রসেসিং ইফেক্ট তৈরির জন্য নোড ম্যাটেরিয়াল এডিটর রয়েছে।[১৬]
- Blender Game Engine (গ্রাফিক্যাল লজিক এডিটর)।
- Buildbox
- Clickteam Fusion, ইভেন্ট এডিটর ভিত্তিক ২ডি গেম তৈরির সফটওয়্যার।
- Construct 2-3, HTML5-ভিত্তিক ২ডি গেম এডিটর।
- Construct Classic, কনস্ট্রাক্টের পুরনো ওপেন সোর্স সংস্করণ।[১৭][১৮]
- CryEngine, এতে ফ্লোগ্রাফ নামে নোড-ভিত্তিক ভিজ্যুয়াল ভাষা রয়েছে।
- Dreams, প্লেস্টেশনের গেম তৈরির ভিজ্যুয়াল ব্যবস্থা।
- Game Builder Garage, Nintendo Switch-এর জন্য ২ডি ও ৩ডি গেম তৈরির টুল।
- GameMaker Studio, YoYo Games-এর ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ গেম মেকিং সিস্টেম।
- GameSalad, GameSalad Inc.-এর একটি ভিজ্যুয়াল গেম তৈরির টুল।
- GDevelop, ফ্লোরিয়ান রিভাল (4ian)-এর তৈরি একটি ভিজ্যুয়াল গেম ইঞ্জিন।
- Godot, গেম ইঞ্জিন যা নোড-গ্রাফ ভিজ্যুয়াল প্রোগ্রামিং সমর্থন করে।
- Human Resource Machine, Tomorrow Corporation-এর ভিজ্যুয়াল প্রোগ্রামিং ধাঁধা গেম।
- কোডু গেম ল্যাব, মাইক্রোসফট রিসার্চের ৩ডি ইন্টারফেস গেম মেকিং সফটওয়্যার।
- Pixel Game Maker MV, ইন্টারফেস-ভিত্তিক ২ডি ভিডিও গেম তৈরির টুল।
- Resonite, প্রোটোফ্লাক্স নামের ভিজ্যুয়াল ভাষাযুক্ত একটি প্ল্যাটফর্ম।
- Rec Room, সার্কিট নামের নোড-ভিত্তিক ভিজ্যুয়াল প্রোগ্রামিং ব্যবস্থা।
- আরপিজি মেকার, ইভেন্ট এডিটর যুক্ত রোল-প্লেয়িং গেম মেকিং সফটওয়্যার।
- Snowdrop, ভিজ্যুয়াল স্ক্রিপ্টিং সিস্টেম যুক্ত ইঞ্জিন।
- Stencyl, একটি ভিডিও গেম তৈরির টুল।
- Unity, এতে ভিজ্যুয়াল স্ক্রিপ্টিং সুবিধা রয়েছে (পূর্বে বোল্ট নামে পরিচিত)।
- Unreal Engine 4, ব্লুপ্রিন্টস নামের শক্তিশালী নোড-ভিত্তিক ভাষা ব্যবহার করে।
আধুনিক অনেক ভিডিও গেম বিহেভিয়ার ট্রিস ব্যবহার করে, যা অ-খেলোয়াড় চরিত্রদের (non-player character) আচরণ নিয়ন্ত্রণ করে।
সিস্টেম / সিমুলেশন
[সম্পাদনা]- Analytica, ইনফ্লুয়েন্স ডায়াগ্রামের ওপর ভিত্তি করে তৈরি বাণিজ্যিক ভিজ্যুয়াল ভাষা।
- BPEL, ডাটা এবং ওয়েব সার্ভিসের লজিক তৈরি করতে ব্যবহৃত গ্রাফিক্যাল ভাষা।
- DRAKON, সোভিয়েত ইউনিয়নের বুরান মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে তৈরি মুক্ত ও উন্মুক্ত উৎসের অ্যালগরিদমিক ভিজ্যুয়াল ভাষা।
- Flowcode, এমবেডেড মাইক্রোপ্রসেসর প্রোগ্রাম করার গ্রাফিক্যাল ভাষা।
- Function block diagram, প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলারে (PLC) ব্যবহৃত হয়।
- GNU Radio, সিগন্যাল প্রসেসিং সিস্টেম এবং সফটওয়্যার-ডিফাইন্ড রেডিও তৈরির কিট।
- KNIME, উন্মুক্ত উৎসের ডাটা অ্যানালিটিক্স ও ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম।
- LabVIEW, প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য তৈরি একটি চমৎকার গ্রাফিক্যাল ভাষা।
- Ladder logic, পিএলসিতে (PLC) ব্যবহৃত রিলে লজিক সিমুলেট করার ভাষা।
- MeVisLab, চিকিৎসা সংক্রান্ত ছবি প্রসেসিং ও বৈজ্ঞানিক ভিজ্যুয়ালাইজেশনের ফ্রেমওয়ার্ক।
- মাইক্রোসফট ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, রোবোটিক্স প্রোগ্রামিংয়ের ডাটাফ্লো ভাষা।
- MindRover, ডাটাফ্লো ওয়ারিং ভাষাযুক্ত একটি রোবট প্রোগ্রামিং গেম।
- Minibloq, রোবোটিক্স ও আরডুইনোর জন্য উপযোগী ভিজ্যুয়াল ভাষা।
- MST Workshop, গাণিতিক সমাধান ও ৩ডি অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারঅ্যাক্টিভ ভিজ্যুয়াল ভাষা।
- Node-RED, দ্রুত সফটওয়্যার তৈরির জন্য তৈরি ডেভেলপমেন্ট টুলকিট।
- NXT-G, লেগো মাইন্ডস্টর্মস এনএক্সটি রোবোটিক্স কিটের ভাষা।
- OpenDX, ভিজ্যুয়াল ভাষা ব্যবহার করে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপনের টুল।
- OpenWire, ডেলফিতে (Delphi) ভিজ্যুয়াল ডাটাফ্লো সুবিধা যুক্ত করে।
- Orange, ডাটা মাইনিং ও মেশিন লার্নিংয়ের জন্য উন্মুক্ত উৎসের ভিজ্যুয়াল টুল।
- OutSystems ভাষা, ওয়েব অ্যাপ্লিকেশনের স্তরগুলো তৈরির জন্য ভিজ্যুয়াল মডেলিং ভাষা।
- PLECS, পাওয়ার ইলেকট্রনিক্স ও বিভিন্ন ফিজিক্যাল ডোমেইন সিমুলেশনের টুল।
- Prograph, অবজেক্ট-ওরিয়েন্টেড ভিজ্যুয়াল প্রোগ্রামিং ভাষা।
- Ptolemy Project, রিয়েল-টাইম এমবেডেড সিস্টেম মডেলিং করার প্রকল্প।
- Qucs, ইলেকট্রনিক সার্কিট সিমুলেশনের গ্রাফিক্যাল ইন্টারফেস।
- Reallusion - iClone, ৩ডি সফটওয়্যার যা ভিজ্যুয়াল প্রোগ্রামিং সমর্থন করে।
- ROBO Pro, ফিশারটেকনিক রোবোটিক্স কিটের ভিজ্যুয়াল ভাষা।
- Scicos, ScicosLab প্যাকেজের সাথে যুক্ত গ্রাফিক্যাল ভাষা।
- Sequential function chart, পিএলসির (PLC) জন্য পেট্রি-নেট সদৃশ প্রোগ্রামিং ভাষা।
- Simcenter Amesim, মাল্টিডোমেইন সিস্টেমের সিমুলেশন এনভায়রনমেন্ট।
- সিমুলিঙ্ক, ডায়নামিক সিস্টেম মডেলিং ও সিমুলেশনের গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট।
- Stateflow, ফ্লো চার্ট ও ট্রুথ টেবিল যুক্ত একটি গ্রাফিক্যাল ভাষা।
- STELLA, সিস্টেম ডায়নামিক্স মডেলিংয়ের ভিপিএল।
- Softimage ICE, ৩ডি মডেল তৈরি ও পার্টিকেল সিমুলেশনের নোড-ভিত্তিক সিস্টেম।
- Unified Modeling Language, তীরের মাধ্যমে সম্পর্ক স্থাপনকারী ভিজ্যুয়াল মডেলিং ভাষা।
- VEE, টেস্ট ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত শক্তিশালী গ্রাফিক্যাল ভাষা।
- VisSim, গাণিতিক মডেল দ্রুত তৈরি ও রান করার সিমুলেশন ভাষা।
অটোমেশন
[সম্পাদনা]- Automator
- CiMPLE, রোবোটিক্স শেখানোর ভিজ্যুয়াল ভাষা।
- Flow, webMethods প্ল্যাটফর্মে ব্যবহৃত একটি ইন্টিগ্রেশন ভাষা।
- Pipeline Pilot, বৈজ্ঞানিক ডাটাফ্লো প্রোগ্রামিং ভাষা।
ডাটা ওয়্যারহাউসিং / বিজনেস ইন্টেলিজেন্স
[সম্পাদনা]- Ab Initio, গ্রাফ তৈরির মাধ্যমে ETL প্রসেসিংয়ের টুল।
- Alteryx Designer, ডাটা প্রসেসিং ও অ্যানালিটিক্স টুল।
- Apache Nifi, সিস্টেমগুলোর মধ্যে স্বয়ংক্রিয় ডাটা প্রবাহের সফটওয়্যার।
- IBM Cognos Business Intelligence, SQL কুয়েরি তৈরি করার ফ্রন্ট-এন্ড প্রোগ্রাম।
- IBM InfoSphere DataStage, একটি বহুল ব্যবহৃত ETL টুল।
- Informatica Powercenter, ডাটা লোড করার ভিজ্যুয়াল ETL টুল।
- মাইক্রোসফট এক্সেস, কুয়েরি ডিজাইন সুবিধা প্রদান করে।
- Microsoft SQL Server Integration Services (SSIS), ডাটা ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম।
- Pentaho Data Integration (PDI), ওপেন সোর্স ETL টুল (পূর্বে Kettle নামে পরিচিত)।
অন্যান্য
[সম্পাদনা]- Bubble, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য।
- Kwikpoint, অ্যালান স্টিলম্যানের তৈরি আইসোটাইপ ভিজ্যুয়াল অনুবাদক।
- Morphic, গ্রাফিক্যাল অবজেক্ট সহজে তৈরির প্ল্যাটফর্ম।
- Piet, এটি একটি অভিনব ভাষা, যেখানে একটি ছবি ও তার পিক্সেলগুলোই কোড হিসেবে কাজ করে।
- Shortcuts, অ্যাপলের তৈরি ম্যাক্রো এবং স্ক্রিপ্টিং ভাষা।
- StreamBase Systems, স্ট্রিমিং ইভেন্ট প্রসেসিংয়ের ভিজ্যুয়াল ভাষা।
- WebML, জটিল ডাটা-ভিত্তিক ওয়েব অ্যাপ ডিজাইনের ভিজ্যুয়াল ভাষা।
- Yahoo! Pipes, ওয়েব ডাটা প্রসেস করার ভিজ্যুয়াল ব্যবস্থা।[১৯]
- YAWL, গ্রাফিক্যাল ওয়ার্কফ্লো ভাষা।
পুরনো / ল্যাগেসি
[সম্পাদনা]- AppWare, মাইক্রোব্রিউ নামেও পরিচিত, ম্যাক ও উইন্ডোজের আইকন-ভিত্তিক ভাষা।
- Macromedia Authorware, ফ্লোচার্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।
- Helix এবং Double Helix, ম্যাকিনটোশ প্ল্যাটফর্মের ১৯৮৩ সালের ডাটাবেস ব্যবস্থা।
- Illumination Software Creator, সফটওয়্যার ভিজ্যুয়ালি তৈরির আইডিই।
- ThingLab
ভিজ্যুয়াল শৈলী
[সম্পাদনা]- DRAKON (Dragon), বুরান মহাকাশযানের স্বয়ংক্রিয় ল্যান্ডিং ব্যবস্থার জন্য তৈরি ২ডি ভিজ্যুয়াল ভাষা।
- Executable UML, ইউএমএল-এর একটি সংস্করণ।
- ফ্লোচার্ট
- Subtext
আরও দেখুন
[সম্পাদনা]- Argument map
- Cognitive dimensions of notations - ভিজ্যুয়াল ও সাধারণ ভাষার মূল্যায়ণ
- Concept map
- Dataflow programming
- Deutsch limit, ভিজ্যুয়াল ভাষার তথ্য ঘনত্বের একটি প্রবাদ
- Domain-specific modeling
- Drag and drop
- Flow-based programming
- Graph drawing
- Low-code development platform
- No-code development platform
- Programming game
- Unified Modeling Language
- Visual language
- Visual modeling
- Visual thinking
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bragg, S.D.; Driskill, C.G. (১৯৯৪)। "Diagrammatic-graphical programming languages and DoD-STD-2167A"। Proceedings of AUTOTESTCON '94। পৃ. ২১১–২২০। ডিওআই:10.1109/AUTEST.1994.381508। আইএসবিএন ০-৭৮০৩-১৯১০-৯। এস২সিআইডি 62509261।
- ↑ Kuhail, M. A.; Farooq, S.; Hammad, R.; Bahja, M. (২০২১)। "Characterizing Visual Programming Approaches for End-User Developers: A Systematic Review"। IEEE Access। ৯: ১৪১৮১–১৪২০২। বিবকোড:2021IEEEA...914181K। ডিওআই:10.1109/ACCESS.2021.3051043।
- ↑ Jost, Beate; Ketterl, Markus; Budde, Reinhard; Leimbach, Thorsten (২০১৪)। "Graphical Programming Environments for Educational Robots: Open Roberta - Yet Another One?"। 2014 IEEE International Symposium on Multimedia। পৃ. ৩৮১–৩৮৬। ডিওআই:10.1109/ISM.2014.24। আইএসবিএন ৯৭৮-১-৪৭৯৯-৪৩১১-১। এস২সিআইডি 8272806।
- ↑ Repenning, Alexander (২০১৭)। "Moving Beyond Syntax: Lessons from 20 Years of Blocks Programing in AgentSheets"। Journal of Visual Languages and Sentient Systems। ৩: ৬৮–৯১। ডিওআই:10.18293/vlss2017-010।
- ↑ Johnston, W.M.; Hanna, J.R.P.; Millar, R.J. (২০০৪)। "Advances in dataflow programming languages" (পিডিএফ)। ACM Computing Surveys। ৩৬ (1): ১–৩৪। ডিওআই:10.1145/1013208.1013209। এস২সিআইডি 5257722। ১৬ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ Rekers, J.; Schürr, A. (১৯৯৭)। "Defining and parsing visual languages with layered graph grammars"। Journal of Visual Languages & Computing। ৮ (1): ২৭–৫৫। ডিওআই:10.1006/jvlc.1996.0027। এস২সিআইডি 40088910।
- ↑ Zhang, D.-Q. (২০০১)। "A context-sensitive graph grammar formalism for the specification of visual languages"। The Computer Journal। ৪৪ (3): ১৮৬–২০০। ডিওআই:10.1093/comjnl/44.3.186। এইচডিএল:10397/17637। এস২সিআইডি 14139133।
- ↑ Fayed, M.S., Al-Qurishi, M., Alamri, A., Hossain, M.A. and Al-Daraiseh, A.A., 2020. PWCT: a novel general-purpose visual programming language in support of pervasive application development. CCF Transactions on Pervasive Computing and Interaction, 2(3), pp.164-177.
- ↑ Asenov, D. and Muller, P., 2014, July. Envision: A fast and flexible visual code editor with fluid interactions (overview). In 2014 IEEE Symposium on Visual Languages and Human-Centric Computing (VL/HCC) (pp. 9-12). IEEE.
- ↑ "Envision"। ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Shader Editor — Blender Manual"। docs.blender.org। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ "Compositing — Blender Manual"। docs.blender.org। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ "Texture Editing — Blender Manual"। docs.blender.org। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ "Reference/Release Notes/2.92/Geometry Nodes - Blender Developer Wiki"। wiki.blender.org। ২৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ "Geometry Nodes — Blender Manual"। docs.blender.org। ২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১।
- ↑ "Babylon.js Node Material Editor"। nme.babylonjs.com। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২১।
- ↑ "Construct Classic home page"। ২৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬।
- ↑ "Construct Classic page on SourceForge"। ২৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৫।
- ↑ "Yahoo! pipes"। ৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৫।
- Free On-line Dictionary of Computing থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে নির্মিত, অনুমিতক্রমে ব্যবহৃত।