ভিজি চন্দ্রশেখর
ভিজি চন্দ্রশেখর | |
|---|---|
| জন্ম | বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ, ভারত |
| পেশা | অভিনেত্রো |
| কর্মজীবন | ১৯৮১–১৯৯৫ ২০০১-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | চন্দ্রশেখর (বি. ১৯৯৫) |
| সন্তান | ২ |
| পরিবার | সরিতা (বোন) |
ভিজি চন্দ্রশেখর একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল ও তেলুগু চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেন। তিনি আরোহানম চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন, যা বেশ কয়েকটি পুরস্কার জিতেছিল।[১] তিনি আঞ্চলিক টেলিভিশন ধারাবাহিক আঝাগি -তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]
কর্মজীবন
[সম্পাদনা]ভিজির বড় বোন অভিনেত্রী সারিথা আঞ্চলিক চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত তারকা ছিলেন।[২] ভিজি ১৯৮১ সালে কে. বালাচন্দর পরিচালিত কৌতুকমূলক ছবি থিল্লু মুল্লুতে রজনীকান্তের চরিত্রের বোনের ভূমিকা পালন করে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।[৩] ছবিটি সাফল্য পেলেও, ভিজি অতঃপর পড়াশোনায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন এবং ১৯৯০ সাল পর্যন্ত অভিনয় থেকে বিরত থাকেন। [২]
বিরতি থেকে ফিরে এসে ভিজি কে. বালাচন্দরের পার্থলে পরবাসম (২০০১) চলচ্চিত্রে অভিনেতা রাঘব লরেন্সের অভিনীত চরিত্রের বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি মণি রত্নমের আয়থা এঝুথু (২০০৪) চলচ্চিত্রে অভিনেতা কৃষ্ণের অভিনীত চরিত্রের বোনের ভূমিকা পালন করেন। পার্শ্ব চরিত্রে অভিনয় করার পাশাপাশি, তিনি মূলত টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে, তিনি ৩৫টিরও বেশি ধারাবাহিকের অংশ ছিলেন।[২] ২০১২ সালে, তিনি লক্ষ্মী রামকৃষ্ণনের আরোহণম ছবিতে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত নির্মলা নামে একজন সবজি বিক্রেতার চরিত্রে অভিনয় করেন এবং তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন।[৩][৪] সিফি ডট কম ওয়েবসাইটের একজন সমালোচক উল্লেখ করেছেন যে, চরিত্র রচনা হয়তো করেছেন লেখক কিন্তু ভিজি চন্দ্রশেখর তার নিজ অভিনয়গুনে সেই চরিত্রকে একান্ত আপন করে তুলেছেন। তিনিই হলেন ছবিটির মূল কেন্দ্রবিন্দু।[৫]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা |
|---|---|---|---|
| ১৯৮১ | থিল্লু মুল্লু | উমা | তামিল |
| ১৯৯১ | কালিয়ুগম | তেলুগু | |
| থভারুমানে উদুগোরে | কন্নড় | ||
| ১৯৯৩ | কিঝাক্কু চীমাইলে | কাউডারি | তামিল |
| ১৯৯৪ | প্রিয়াঙ্কা | কামিনী | |
| ১৯৯৫ | ইন্দিরা | শানমুগামের গোপন উপপত্নী | |
| ১৯৯৬ | দেবী আইএএস | দেবী | মালয়ালম |
| ২০০১ | পারথালে পারাভাসাম | আরিভু | তামিল |
| ২০০২ | সমস্তানাম | শঙ্করের মা | |
| ২০০৪ | আয়থা এড়ুথু | অঙ্গম্মা | |
| জোর | ইন্সপেক্টর ইন্দ্রাণী | ||
| ২০১২ | আরোহনাম | নির্মলা | |
| ২০১৩ | মাধা ইয়ানাই কুট্টাম | সেভানাম্মা | |
| ২০১৪ | নেরুঙ্গি ভা মুথামিদাথে | সীথা | |
| ২০১৫ | পথেমারি | নারায়ণনের মা | মালয়ালম |
| থিঙ্কাল মুথাল ভেল্লি ভারে | জয়দেবনের মা | ||
| ২০১৬ | ন্যায়পুডাই | তামিল | |
| ভেট্রিভেল | কায়ভার্নাম | ||
| ২০১৭ | মুথুরামালিঙ্গম | মোক্কাইয়া থেভারের স্ত্রী | |
| ২০১৮ | ওরু নাল্লা নাল পাঠু সোলরেন | যামারোষা | |
| মিস্টার চন্দ্রমৌলি | এসি পি দ্বারগা | ||
| কদাইকুট্টি সিংগম | ভানাভান মাদেবি | ||
| সীমাথুরাই | মারুধুর মা | ||
| ২০১৯ | নীরথিরাই | অভিরামি | |
| কেম্পেগৌড়া ২ | কন্নড় | ||
| ২০২০ | এনাক্কু ওন্নু থেরিঞ্জাক্কানুম | তামিল | |
| ২০২১ | অখণ্ড | তেলুগু | |
| প্ল্যান পন্নি পন্নানুম | সেম্বিয়ানের মা | তামিল | |
| ২০২২ | পুত্থাম পুধু কালাই ভিডিয়াধা | রিটা | |
| মারুথা | কালী | ||
| এথার্ক্কুম থুনিন্দাভান | বিচারক | ||
| আনেল মেলি পানি তুলি | |||
| ২০২৩ | কথর বাশা এন্দ্রা মুথুরামালিঙ্গম | কালী | |
| ২০২৪ | ক্যাপ্টেন মিলার | পেচাইআম্মা | |
| ২০২৫ | থালা | তেলুগু | |
| নিরাম মারুম উলাগিল | বিজি | তামিল | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ 'Aarohanam' was challenging, didn't do homework: Viji. Deccan Chronicle (26 October 2012). Retrieved 21 November 2013.
- 1 2 3 Rao, Subha J (২৩ মে ২০১৫)। "I can never let KB down"। The Hindu। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৫।
- 1 2 Viji hopes for a dream run in films. The New Indian Express. Retrieved 21 November 2013.
- ↑ I didn't do homework for 'Aarohanam': Viji Chandrasekhar. CNN-IBN (25 October 2012). Retrieved 21 November 2013.
- ↑ Movie Review : Aarohanam. Sify.com. Retrieved 21 November 2013.