বিষয়বস্তুতে চলুন

ভিক্টর হোপ, লিনলিথগোর ২য় মার্কুইস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিনলিথগোর মার্কুইস
১৯৩৫ সালে লিনলিথগো
ভারতের গভর্নর-জেনারেল
কাজের মেয়াদ
১৮ এপ্রিল ১৯৩৬  ১ অক্টোবর ১৯৪৩
সার্বভৌম শাসকঅষ্টম এডওয়ার্ড
ষষ্ঠ জর্জ
প্রধানমন্ত্রীস্ট্যানলি বল্ডউইন
নেভিল চেম্বারলেইন
উইনস্টন চার্চিল
পূর্বসূরীউইলিংডনের মার্কেস
উত্তরসূরীভিসকাউন্ট ওয়েভেল
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৪ সেপ্টেম্বর ১৮৮৭
South Queensferry, Linlithgowshire, Scotland
মৃত্যু৫ জানুয়ারি ১৯৫২(1952-01-05) (বয়স ৬৪)
South Queensferry, Linlithgowshire, Scotland
দাম্পত্য সঙ্গীDoreen Milner (বি. ১৯১১)
সন্তান
মাতাHersey Everleigh-de-Moleyns
পিতাজন হোপ, লিনলিথগোর ১ম মার্কুইস
শিক্ষাLudgrove School
এটন কলেজ
পেশা
  • Politician
  • agriculturalist
  • colonial administrator
সামরিক কর্মজীবন
আনুগত্য United Kingdom
সেবা/শাখা ব্রিটিশ সেনাবাহিনী
পদমর্যাদাকর্ণেল
ইউনিটLothians and Border Horse
রয়েল স্কট
যুদ্ধ/সংগ্রাম

ভিক্টর আলেকজান্ডার জন হোপ, ২য় মার্কুইস অব লিনলিথগো, কেজি, কেটি, জিসিএসআই, জিসিআইই, ওবিই, টিডি, পিসি, এফআরএসই (২৪ সেপ্টেম্বর ১৮৮৭ – ৫ জানুয়ারি ১৯৫২) হলেন একজন ব্রিটিশ ইউনিয়নবাদী রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক, কৃষিবিদ এবং ঔপনিবেশিক প্রশাসক। তিনি ১৯৩৬ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ভারতের গভর্নর-জেনারেল এবং ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রয়্যাল সোসাইটি অফ এডিনবরার সহ-সভাপতি, এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং চার্চ অফ স্কটল্যান্ডের জেনারেল অ্যাসেম্বলিতে লর্ড হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে সাধারণত লর্ড লিনলিথগো বা সংক্ষেপে লিনলিথগো নামে উল্লেখ করা হতো।

জন্ম ও পারিবারিক পরিচিতি

[সম্পাদনা]

হোপ ১৮৮৭ সালের ২৪ সেপ্টেম্বর স্কটল্যান্ডের লিনলিথগোশায়ারের সাউথ কুইন্সফেরির হোপটোউন হাউসে জন্মগ্রহণ করেন।[]

তিনি ছিলেন জন অ্যাড্রিয়ান লুই হোপ, হোপটোউনের ৭ম আর্ল (পরবর্তীতে লিনলিথগোর ১ম মার্কুইস) এবং হার্সি এভারলি-ডি-মোলিনস, হোপটাউনের কাউন্টেস (পরবর্তীতে লিনলিথগোর মার্চিওনেস) ও চতুর্থ ব্যারন ভেন্ট্রির কন্যার জ্যেষ্ঠ পুত্র।[] তার ধর্মমাতা ছিলেন রানী ভিক্টোরিয়া[]

শিক্ষা ও প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি লুডগ্রোভ স্কুল এবং ইটন কলেজে শিক্ষা লাভ করেন এবং ২৯ ফেব্রুয়ারি ১৯০৮-এ তিনি লিনলিথগোর ২য় মার্কুইস হিসাবে তার পিতার স্থলাভিষিক্ত হন।[]

১৯১২ সালে, মাত্র ২৫ বছর বয়সে, তিনি রয়্যাল সোসাইটি অব এডিনবার্গের ফেলো নির্বাচিত হন।[] তার প্রস্তাবকরা ছিলেন উইলিয়াম টার্নার, আলেকজান্ডার ক্রাম ব্রাউন, কারগিল গিলস্টন নট এবং জেমস হেইগ ফার্গুসন। তিনি ১৯৩৪ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত সোসাইটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 (Hesilrige 1921)
  2. John Glendevon, Viceroy at Bay: Lord Linlithgow in India, 1936–43, London: Collins, 1971
  3. Dictionary of Australian Artists Online
  4. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (পিডিএফ)। The Royal Society of Edinburgh। জুলাই ২০০৬। আইএসবিএন ০-৯০২-১৯৮-৮৪-X। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]