বিষয়বস্তুতে চলুন

ভিকতুয়ার লেওদিল বেরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রে লেও

ভিকতুয়ার লেওদিল বেরা (১৮ আগস্ট ১৮২৪ – ২০ মে ১৯০০) একজন ফরাসি উপন্যাসিক, সাংবাদিক এবং নারীবাদী ছিলেন। তিনি আন্দ্রে লেও ছদ্মনাম গ্রহণ করেন। এটি তার যমজ দুই ছেলের নাম।

১৮৬৬ সালে সোসিয়েতে পুর লা রেভানডিকাসিয়ঁ দ্যু দ্রোয়া দে ফাম (ফরাসি: Société pour la Revendication du Droit des Femmes) নামক একটি নারীবাদী দল প্যারিসে আন্দ্রে লেওর বাড়িতে মিলিত হতে শুরু করে। এই দলের সদস্যদের মধ্যে ছিলেন পল মিনক, লুইজি মিচেল, এলিসকা ভিনসেন্ট, এলি রেক্লুস ও তার স্ত্রী নোয়েমি, ম্যাডাম জুল সিমন এবং ক্যারোলিন দে বারোমারিয়া দেরাইজমেসও এতে অংশ নেন। বিভিন্ন মতামতের কারণে দলটি মেয়েদের শিক্ষার উন্নতির বিষয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়।[]

প্যারিসের পাসারেল আন্দ্রে লেও

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. McMillan 2002, পৃ. 130।
  • McMillan, James F. (৮ জানুয়ারি ২০০২)। France and Women, 1789-1914: Gender, Society and Politics। Routledge। আইএসবিএন ৯৭৮-১-১৩৪-৫৮৯৫৭-৯। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]