বিষয়বস্তুতে চলুন

ভালেরি পোলিয়াকভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালেরি পোলিয়াকভ
Валерий Поляков
জন্ম
ভালেরি ইভানোভিচ কোরশুনভ

(১৯৪২-০৪-২৭)২৭ এপ্রিল ১৯৪২
মৃত্যু৭ সেপ্টেম্বর ২০২২(2022-09-07) (বয়স ৮০)
মস্কো, রাশিয়া
পেশাচিকিৎসক
পুরস্কারনিচে দেখুন
মহাকাশযাত্রা
রসকসমসের মহাকাশচারী
মহাকাশে অবস্থানকাল
৬৭৮ দিন, ১৬ ঘণ্টা, ৩৩ মিনিট, ১৮ সেকেন্ড
মনোনয়কচিকিৎসক দল ৩ (১৯৭২)
অভিযান
অভিযানের প্রতীক

ভালেরি ভ্লাদিমিরোভিচ পোলিয়াকভ (রুশ: Валерий Владимирович Поляков; জন্মনাম ভালেরি ইভানোভিচ কোরশুনভ Валерий Иванович Коршунов; ২৭শে এপ্রিল, ১৯৪২ – ৭ই সেপ্টেম্বর, ২০২২) একজন প্রয়াত সোভিয়েত এবং রুশ মহাকাশচারী। তিনি এক মহাকাশযাত্রায় ১৪ মাসেরও বেশি সময় (৪৩৭ দিল ১৮ ঘণ্টা) ধরে মির মহাকাশ স্টেশনে অবস্থান করে মহাকাশে দীর্ঘতম একক অবস্থানের বিশ্বসেরা কীর্তি গড়েন।[] তাঁর সম্মিলিত মহাকাশ অভিজ্ঞতার সময়কাল ছিল ২২ মাসেরও বেশি। []

১৯৭২ সালে মহাকাশচারী হিসেবে নির্বাচিত হবার পর পোলিয়াকভ ১৯৮৮ সালে সয়ুজ টিএম-৬ মহাকাশযানে চড়ে মহাকাশে তার প্রথম যাত্রা সম্পাদন করেন। এর ২৪০ দিন পর তিনি টিএম-৭ মহাকাশযানে চড়ে আবার পৃথিবীতে ফিরে আসেন। পোলিয়াকভ ১৯৯৪-১৯৯৫ সালে মহাকাশে তাঁর দ্বিতীয় যাত্রাটি সম্পন্ন করেন। এ সময় তিনি সয়ুজ টিএম-১৮ মহাকাশযানে চড়ে আরোহণ করেন ও টিএম-২০ মহাকাশযানে চড়ে ভূপৃষ্ঠে অবতরণের মাধ্যমে ৪৩৭ দিন মহাকাশে কাটিয়ে একক ব্যক্তির দ্বারা মহাকাশে দীর্ঘতম সময় কাটানোর বিশ্বসেরা কীর্তিটি স্থাপন করেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Schwirtz, Michael (৩০ মার্চ ২০০৯)। "Staying Put on Earth, Taking a Step to Mars"The New York Times। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১০
  2. 1 2 "Valeri Vladimirovich Polyakov"। New Mexico Museum of Space History। ২৪ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১১ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "nmmuseum" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Prince of Asturias Award for International Cooperation