ভারতের প্রাদেশিক নির্বাচন, ১৯৩৭
| |||||||||||||||||||||||
১,৫৮৫টি প্রাদেশিক আসনের নির্বাচন | |||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||
ভারতের প্রাদেশিক নির্বাচন, ১৯৩৭ ভারত শাসন আইন, ১৯৩৫-এর বিধান অনুযায়ী ১৯৩৬-৩৭ সালের শীতে ব্রিটিশ ভারতে অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যপাল-শাসিত এগারোটি প্রদেশ—মাদ্রাজ, মধ্য প্রদেশ, বিহার, উড়িষ্যা, যুক্তপ্রদেশ, বোম্বে, আসাম, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বাংলা, পাঞ্জাব এবং সিন্ধুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ প্রদেশ দিল্লি, আজমের-মেরওয়ারা, কুর্গ ও বেলুচিস্তান এবং দেশীয় রাজ্যগুলিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
১৯৩৭ সালের ২০শে ফেব্রুয়ারি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বে, মাদ্রাজ, মধ্য প্রদেশ, যুক্তপ্রদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, বিহার এবং উড়িষ্যায়—ক্ষমতায় এসেছিল। এর ব্যতিক্রম ছিল পাঞ্জাব, সিন্ধু (যেখানে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছিল), আসাম এবং বাংলা (যেখানে দলটি একক বৃহত্তম দল ছিল)। সর্বভারতীয় মুসলিম লীগ কোনো প্রদেশেই এককভাবে সরকার গঠন করতে ব্যর্থ হয়েছিল।
ভারতীয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সাথে পরামর্শ না-করেই ভাইসরয় লর্ড লিনলিথগো কর্তৃক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে যুদ্ধরত পক্ষ হিসেবে ঘোষণা করার পদক্ষেপের প্রতিবাদে ১৯৩৯ সালের অক্টোবর ও নভেম্বর মাসে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করেছিল।
ভোটদাতা
[সম্পাদনা]যদিও কংগ্রেসের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের দাবি পূরণ হয়নি, তবুও ভারতের আন্ডার-সেক্রেটারি অফ স্টেট লর্ড লোথিয়ানের নেতৃত্বে গঠিত ১৯৩২ সালের লোথিয়ান কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে এবং ভাইসরয়ের মন্ত্রিসভা ও প্রাদেশিক সরকারগুলোর সুপারিশ অনুযায়ী ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ফলে ভোটাধিকারপ্রাপ্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল।[১][২] আনুমানিক ৩ কোটি মানুষ, যাদের মধ্যে কিছু নারীও ছিলেন, ভোটাধিকার লাভ করেন। এই সংখ্যাটি ভারতীয় প্রাপ্তবয়স্কদের এক-ষষ্ঠাংশ ছিল। আইনটি জমি মালিকানা এবং ভাড়ার মতো সম্পত্তির যোগ্যতার উপর ভিত্তি করে সীমিত প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ব্যবস্থা করেছিল এবং ফলশ্রুতিতে, এটি গ্রামীণ এলাকার জমিদার এবং ধনী কৃষকদের পক্ষে ছিল।[২] রাজ্যগুলির বাস্তবতা অনুযায়ী যোগ্যতার মানদণ্ড উল্লেখযোগ্যভাবে ভিন্ন ছিল।
আসন বিন্যাস
[সম্পাদনা]আইনসভা[৩]
| প্রদেশ | মোট | হিন্দু | মুসলিম | অন্যান্য | নারী | খ্রিস্টান | অ্যাংলো-ইন্ডিয়ান | ইউরোপীয় | ব্যবসায়ী | জমিদার | শ্রমিক | বিশ্ববিদ্যালয় |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| আসাম | ১০৮ | ৪৭ (দলিতদের জন্য সংরক্ষিত ৭টি আসন সহ) | ৩৪ | ৯ (পশ্চাদপদ জনগোষ্ঠী) | ১ | ১ | ০ | ১ | ১১ | ০ | ৪ | ০ |
| বাংলা | ২৫০ | ৭৮ (৬৬টি গ্রমীণ ও ১২টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ৩০টি আসন সহ) | ১১৭ (১১১টি গ্রমীণ ও ৬টি শহুরে) | ০ | ৪ (২টি হিন্দু ও ২টি মুসলিম) | ২ | ৪ | ১১ | ১৯ | ৫ | ৮ | ২ (কলকাতা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়) |
| বিহার | ১৫২ | ৯৩ (৮৮টি গ্রমীণ ও ৫টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ১৫টি আসন সহ) | ৩৯ (৩৪টি গ্রমীণ ও ৫টি শহুরে) | ০ | ৪ (৩টি হিন্দু ও ১টি মুসলিম) | ১ | ১ | ২ | ৪ | ৪ | ৩ | ১ (পাটনা বিশ্ববিদ্যালয়) |
| বোম্বে | ১৭৫ | ১১৫ (১০১টি গ্রমীণ ও ১৪টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ১৫টি আসন সহ) | ২৯ (২৩টি গ্রমীণ ও ৬টি শহুরে) | ০ | ৬ (৪টি হিন্দু শহুরে, ১টি মুসলিম শহুরে ও ১টি হিন্দু গ্রামীণ) | ৩ (২টি গ্রমীণ ও ১টি শহুরে) | ২ | ৩ | ৭ | ২ | ৭ | ১ (মুম্বই বিশ্ববিদ্যালয়) |
| কেন্দ্রীয় প্রদেশ | ১১৩ | ৮৪ (৭৪টি গ্রমীণ ও ১০টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ২০টি আসন সহ) | ১৪ (১২টি গ্রমীণ ও ২টি শহুরে) | ১ (পশ্চাদপদ জনগোষ্ঠী) | ৩ (হিন্দু) | ০ | ১ | ২ | ২ | ৩ | ২ | ১ (নাগপুর বিশ্ববিদ্যালয়) |
| মাদ্রাজ | ২১৫ | ১৪৬ (১৩১টি গ্রমীণ ও ১৫টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ৩০টি আসন সহ) | ২৮ (২৬টি গ্রমীণ ও ২টি শহুরে) | ১ (পশ্চাদপদ জনগোষ্ঠী) | ৮ (৩টি হিন্দু শহুরে, ১টি মুসলিম শহুরে, ৩টি হিন্দু গ্রামীণ ও ১টি খ্রিস্টান শহুরে) | ৮ | ২ | ৩ | ৬ | ৬ | ৬ | ১ (মাদ্রাজ বিশ্ববিদ্যালয়) |
| উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ | ৫০ | ৯ (৬টি গ্রামীণ ও ৩টি শহুরে) | ৩৬ (৩৩টি গ্রামীণ ও ৩টি শহুরে) | ৩ (শিখ) | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ০ | ০ |
| ওড়িশা | ৬০ | ৪৫ (দলিতদের জন্য সংরক্ষিত ৬টি আসন সহ) | ৪ | ৪ (মনোনীত সদস্য) | ২ (হিন্দু) | ১ | ০ | ০ | ১ | ২ | ১ | ০ |
| পাঞ্জাব | ১৭৫ | ৪২ (৩৪টি গ্রামীণ ও ৮টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ৮টি আসন সহ) | ৮৪ (৭৫টি গ্রামীণ ও ৯টি শহুরে) | ৩১ (২৯টি শিখ গ্রামীণ ও ২টি শিখ শহুরে) | ৪ (২টি মুসলিম, ১টি হিন্দু ও ১টি শিখ) | ২ | ১ | ১ | ১ | ৫ | ৩ | ১ (পাঞ্জাব বিশ্ববিদ্যালয়) |
| সিন্ধ | ৬০ | ১৮ (১৫টি গ্রামীণ ও ৩টি শহুরে) | ৩৩ (৩১টি গ্রামীণ ও ২টি শহুরে) | ০ | ২ (১টি হিন্দু শহুরে ও ১টি মুসলিম শহুরে) | ০ | ০ | ২ | ২ | ২ | ১ | ০ |
| যুক্তপ্রদেশ | ২২৮ | ১৪০ (১২৩টি গ্রামীণ ও ১৭টি শহুরে, দলিতদের জন্য সংরক্ষিত ২০টি আসন সহ) | ৬৪ (৫১টি গ্রামীণ ও ১৩টি শহুরে) | ০ | ৬ (৩টি হিন্দু গ্রামীণ, ১টি মুসলিম গ্রামীণ, ১টি হিন্দু শহুরে ও ১টি মুসলিম শহুরে) | ২ | ১ | ২ | ৩ | ৬ | ৩ | ১ (লখনউ বিশ্ববিদ্যালয়) |
| মোট | ১৫৮৬ | ৮১৭ (দলিতদের জন্য সংরক্ষিত ১৫১টি আসন সহ) | ৪৬৮ | ৪৯ (৩৪টি শিখ, ১১টি পশ্চাদপদ জনগোষ্ঠী & ৪টি মনোনীত) | ৪০ (২৮টি হিন্দু, ১০টি মুসলিম, ১টি খ্রিস্টান ও ১টি শিখ) | ২০ | ১২ | ২৭ | ৫৬ | ৩৭ | ৩৮ | ৪ |
আইন পরিষদ[৩]
| প্রদেশ | হিন্দু | মুসলিম | ইউরোপীয় | অন্যান্য | মোট |
|---|---|---|---|---|---|
| আসাম | ১০ | ৬ | ২ | ০ | ১৮ |
| বাংলা | ১০ (৮টি গ্রামীণ ও ২টি শহুরে) | ১৭ (১৬টি গ্রামীণ ও ১টি শহুরে) | ৩ | ২৭ (আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত) | ৫৭ |
| বিহার | ৯ | ৪ | ১ | ১৪ (আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত) | ২৮ |
| বোম্বে | ২০ | ৫ | ১ | ০ | ২৬ |
| মাদ্রাজ | ৩৫ | ৭ | ১ | ৩ (খ্রিস্টান) | ৪৬ |
| যুক্তপ্রদেশ | ৩৪ (২৯টি গ্রামীণ ও ৫টি শহুরে) | ১৭ (১২টি গ্রামীণ ও ৫টি শহুরে) | ১ | ০ | ৫২ |
| মোট | ১১৮ | ৫৬ | ৯ | ৪৪ | ২২৭ |
সময়সূচী
[সম্পাদনা]| প্রদেশ | ভোটগ্রহণ শুরু | ভোটগ্রহণ শেষ |
|---|---|---|
| আসাম | ১৮ জানুয়ারি | 8 ফেব্রুয়ারি |
| বাংলা | ১৮ জানুয়ারি | ২৬ জানুয়ারি |
| বিহার | ২২ জানুয়ারি | ২৮ জানুয়ারি |
| বোম্বে | ১১ ফেব্রুয়ারি | ১৮ ফেব্রুয়ারি |
| মধ্য প্রদেশ | ৪ ফেব্রুয়ারি | ১৯ ফেব্রুয়ারি |
| মাদ্রাজ | ১৫ ফেব্রুয়ারি | ২০ ফেব্রুয়ারি |
| উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ | ১ ফেব্রুয়ারি | ১ ফেব্রুয়ারি |
| উড়িষ্যা | ২০ জানুয়ারি | ২৭ জানুয়ারি |
| পাঞ্জাব | ১৮ জানুয়ারি | ৩ ফেব্রুয়ারি |
| সিন্ধু | ১ ফেব্রুয়ারি | ১ ফেব্রুয়ারি |
| যুক্তপ্রদেশ | ৭ ফেব্রুয়ারি | ১৮ ফেব্রুয়ারি |
টীকাসমূহ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ian Talbot; Gurharpal Singh (২০০৯)। The Partition of India। Cambridge University Press। পৃ. ৩২। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৮৫৬৬১-৪।
- 1 2 David Anthony Low (১৯৯১)। Eclipse of empire। Cambridge University Press। পৃ. ১৫৪। আইএসবিএন ০-৫২১-৪৫৭৫৪-৮।
- 1 2 3 Taylor, David Denis (১৯৭১)। Indian Politics and the Elections of 1937 (অভিসন্দর্ভ)। University of London। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
| বাংলাদেশের নির্বাচন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| ভারতের নির্বাচন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
| পাকিস্তানের নির্বাচন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯৩৭-এ ভারতে নির্বাচন
- ভারতের স্বাধীনতা আন্দোলন
- পাকিস্তান আন্দোলন
- বেঙ্গল প্রেসিডেন্সি
- বোম্বে প্রেসিডেন্সি
- ভারতের রাজনৈতিক ইতিহাস
- পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস
- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস
- ১৯৩৭-এ ব্রিটিশ ভারত
- ব্রিটিশ ভারতের প্রাদেশিক নির্বাচন
- এশিয়ার নির্বাচন অসম্পূর্ণ
- বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ
- বাংলাদেশের সরকার ব্যবস্থা অসম্পূর্ণ
- পাকিস্তানের নির্বাচন অসম্পূর্ণ
- পাকিস্তানের ইতিহাস অসম্পূর্ণ