ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন, ২০২৫
| ||||||||||||||||||||||||||
| ভোটের হার | ৯৮.২১% ( | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
২০২৫ সালের ভারতের প্রারম্ভিক ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। এই নির্বাচন অনুষ্ঠিত হয় জগদীপ ধনখড়ের স্বাস্থ্যের কারণে পদত্যাগের পর।[২] ভারতের সংবিধানের ৬৭ অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের উপররাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।[৩] সংবিধানের ৬৮ অনুচ্ছেদের ২নং দফা অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্য যেকোনও কারণে উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে, সেই শূন্যতার তারিখ থেকে "যত দ্রুত সম্ভব" নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
এটি ১৯৮৭ সালের পর প্রথম প্রারম্ভিক নির্বাচন। সন্ধ্যা প্রায় ১৯:৩০ আইএসটি-তে রিটার্নিং অফিসার প্রমোদ চন্দ্র মোদী নির্বাচনের ফল ঘোষণা করেন এবং সি.পি. রাধাকৃষ্ণণকে নির্বাচিত ঘোষণা করেন। তিনি ১৫২ ভোটের ব্যবধানে জয়ী হন, যা গত দুই দশকে উপরাষ্ট্রপতি নির্বাচনে সবচেয়ে কম ব্যবধান।
নির্বাচনী ব্যবস্থা
[সম্পাদনা]উপরাষ্ট্রপতি নির্বাচন করে একটি নির্বাচকমণ্ডলী। এতে লোকসভা ও রাজ্যসভা–র সদস্যরা অন্তর্ভুক্ত। রাজ্যসভার মনোনীত সদস্যেরাও ভোট দেওয়ার যোগ্য। ভোট গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রার্থী হতে হলে ভারতীয় নাগরিক হতে হবে, বয়স ন্যূনতম ৩৫ বছর, রাজ্যসভার জন্য যোগ্য হতে হবে এবং লাভজনক কোনো পদে অধিষ্ঠিত থাকা যাবে না।

নির্বাচনের সময়সূচি
[সম্পাদনা]রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৫২–এর ধারা ৪(১) অনুসারে ভারতের নির্বাচন কমিশন নির্বাচনের সময়সূচি ঘোষণা করে। এ কমিশন ১ আগস্ট তা ঘোষণা করেছে।[২] ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, নতুন দিল্লির নতুন সংসদ ভবনের প্রথম তলার এফ-১০১ কক্ষে।[৪]
| ক্রমিক | ইভেন্ট | তারিখ | বার |
|---|---|---|---|
| ১ | নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ | ৭ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার |
| ২ | মনোনয়ন দাখিলের শেষ দিন | ২১ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার |
| ৩ | মনোনয়ন যাচাইয়ের তারিখ | ২২ আগস্ট ২০২৫ | শুক্রবার |
| ৪ | মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন | ২৫ আগস্ট ২০২৫ | সোমবার |
| ৫ | ভোটগ্রহণের দিন | ৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার |
| ৬ | ভোটগণনার দিন | ৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার |
নির্বাচকমণ্ডলী
[সম্পাদনা]| সংসদ | |||
|---|---|---|---|
| এনডিএ | ইন্ডিয়া | অন্যান্য | |
| লোকসভা | ২৯৩ / ৫৪২ |
২৩৪ / ৫৪২ |
১৫ / ৫৪২ |
| রাজ্যসভা | ১৩২ / ২৩৯ |
৭৭ / ২৩৯ |
৩০ / ২৩৯ |
| মোট | ৪২৫ / ৭৮১ |
৩১১ / ৭৮১ |
৪৫ / ৭৮১ |
প্রার্থীরা
[সম্পাদনা]ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স
[সম্পাদনা]| নাম | জন্ম | দল | জোট | পূর্ববর্তী পদ | নিজ রাজ্য | ঘোষণা তারিখ | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|---|---|
সি.পি. রাধাকৃষ্ণণ |
২০ অক্টোবর ১৯৫৭ তিরুপুর, তামিলনাড়ু |
ভারতীয় জনতা পার্টি | ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স |
|
তামিলনাড়ু | ১৭ আগস্ট ২০২৫ | [৫] |
ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স
[সম্পাদনা]| নাম | জন্ম | দল | জোট | পূর্ববর্তী পদ | নিজ রাজ্য | ঘোষণা তারিখ | তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|---|---|
বি. সুদর্শন রেড্ডি |
৮ জুলাই ১৯৪৬ আকুলা মাইলারাম, তেলেঙ্গানা |
নির্দলীয় | ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স |
|
তেলেঙ্গানা | ১৯ আগস্ট ২০২৫ | [৫] |
ফলাফল
[সম্পাদনা]| প্রার্থী |
দল |
নির্বাচনী ভোট |
% | |
|---|---|---|---|---|
| সি.পি. রাধাকৃষ্ণণ | বিজেপি (এনডিএ) | ৪৫২ | ৬০.১০% | |
| বি. সুদর্শন রেড্ডি | স্বতন্ত্র (ইন্ডিয়া) | ৩০০ | ৩৯.৯০% | |
| মোট | ৭৫২ | ১০০.০০ | ||
| বৈধ ভোট | ৭৫২ | ৯৮.০৪% | ||
| অবৈধ ভোট | ১৫ | ১.৯৬% | ||
| ভোটদানের হার | ৭৬৭ | ৯৮.২১% | ||
| বিরত ভোট | ১৪ | ১.৭৯% | ||
| নির্বাচকগণ | ৭৮১ | |||
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vice President Election 2025 LIVE: 98.3 % Voter Turnout Recorded, Counting Begins"। News18। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 "New Vice President By August-End, Election Processs Begins"। MSN। ২৩ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৫।
- ↑ "Vice-Presidential poll on August 6"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২২। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২২।
- ↑ https://www.deccanherald.com/india/election-to-pick-next-vice-president-on-september-9-after-dhankhars-resignation-3660703
- 1 2 "CP Radhakrishnan, Maharashtra Governer is announced as VP candidate for upcoming VP Election"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৫।