ভারতীয় সুপার কাপ (১৯৯৭–২০১১)
অবয়ব
| প্রতিষ্ঠিত | ১৯৯৭ |
|---|---|
| বিলুপ্ত | ২০১১ |
| অঞ্চল | ভারত |
| দলের সংখ্যা | ২ |
| সর্বশেষ চ্যাম্পিয়ন | ইস্টবেঙ্গল (৩য় শিরোপা) |
| সবচেয়ে সফল দল | ইস্টবেঙ্গল (৩টি শিরোপা) |
ভারতীয় সুপার কাপ হল তৎকালীন আঘের মরসুমের ফেডারেশন কাপ বিজয়ী দল এবং এনএফএল বিজয়ী দলের মধ্যে সংঘটিত একক ম্যাচ বিশিষ্ট প্রাক্তন বার্ষিক কাপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ম্যাচটি একটি নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হত।[১]
যদি একই দল এনএফএল এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হত, তখন এনএফএল পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল দুটির মধ্যে অনুষ্ঠিত হত। এটি মূলত ভারতে ক্লাব ফুটবল মরসুমের উদ্বোধক ম্যাচ হিসেবে বিবেচিত হত।
ফলাফল
[সম্পাদনা]| বছর | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | মাঠ | নোট ও তথ্যসূত্র |
|---|---|---|---|---|---|
| ১৯৯৭ | ইস্টবেঙ্গল | ০–০ (৪–২ পে.) | জেসিটি | সল্টলেক স্টেডিয়াম | [২] |
| ১৯৯৮ | সালগাওকর | ১–০ | মোহনবাগান | সল্টলেক স্টেডিয়াম | |
| ১৯৯৯ | সালগাওকর (২) | ১–০ | মোহনবাগান | আম্বেদকর স্টেডিয়াম | [ক] |
| ২০০০ থেকে ২০০২ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি | |||||
| ২০০৩ | মহিন্দ্র ইউনাইটেড | ১–১ (৪–৩ পে.) | ইস্টবেঙ্গল | সল্টলেক স্টেডিয়াম | |
| ২০০৫ | স্পোর্টিং গোয়া | ৩–০ | ডেম্পো | ইএমএস স্টেডিয়াম | [খ] |
| ২০০৫ | ইস্টবেঙ্গল (২) | ২–১ | মহিন্দ্র ইউনাইটেড | কুপারেজ গ্রাউন্ড | |
| ২০০৭ | মোহনবাগান | ৪–০ | ডেম্পো | তাউ দেবী লাল স্টেডিয়াম | [গ] |
| ২০০৮ | ডেম্পো | ১–০ | ইস্টবেঙ্গল | তাউ দেবী লাল স্টেডিয়াম | |
| ২০০৯ | মোহনবাগান (২) | ২–১ | ডেম্পো | তাউ দেবী লাল স্টেডিয়াম | |
| ২০১০ | ডেম্পো (২) | ৩–১ | ইস্টবেঙ্গল | তাউ দেবী লাল স্টেডিয়াম | |
| ২০১১ | ইস্টবেঙ্গল (৩) | ০–০ (৯–৮ পে.) | সালগাওকর | আম্বেদকর স্টেডিয়াম | |
- টীকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Indian Super Cup"। RSSSF।
- ↑ "1st Super Cup"। RSSSF।