বিষয়বস্তুতে চলুন

ভারতীয় বীজ ভল্ট

ভারতীয় বীজ ভল্ট
ভারতীয় বীজ ভল্ট লাদাখ-এ অবস্থিত
ভারতীয় বীজ ভল্ট
লাদাখে চাং লার অবস্থান
ভারতীয় বীজ ভল্ট ভারত-এ অবস্থিত
ভারতীয় বীজ ভল্ট
লাদাখে চাং লার অবস্থান
সাধারণ তথ্যাবলী
ধরনবীজ ব্যাংক
অবস্থানহিমালয়
শহরচাং লা, লাদাখ
দেশভারত
স্থানাঙ্ক৩৪°০২′৪৯″ উত্তর ৭৭°৫৫′৫০″ পূর্ব / ৩৪.০৪৭০৪° উত্তর ৭৭.৯৩০৫৪° পূর্ব / 34.04704; 77.93054
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা১৭,৩০০ ফুট (৫,৩০০ মিটার)
উন্মুক্ত হয়েছে২০১০
স্বত্বাধিকারীভারত সরকার

ভারতীয় বীজ ভল্ট হলো ভারতের লাদাখের চাং লার উচ্চ গিরিপথে অবস্থিত সুরক্ষিত বীজ ব্যাংক। ২০১০ সালে ডিফেন্স ইনস্টিটিউট অব হাই অ্যাল্টিটিউড রিসার্চ ও জাতীয় উদ্ভিদ জেনেটিক রিসোর্সেস ব্যুরো যৌথভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই বীজ ব্যাংকটি নির্মাণ করে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮০-এর দশকের শেষভাগে বিজয় জার্দারি নামের একজন কৃষক ও সমাজকর্মীর নেতৃত্বে একদল মানুষ উত্তরাখণ্ডের তেহরি জেলায় হেমওয়াল উপত্যকার জার্দারগাঁওয়ে “বীজ বাঁচাও” আন্দোলন শুরু করেন।[]

২০১০ সালে চরম আবহাওয়াগত পরিস্থিতিতে ভারতের কৃষিজ বৈচিত্র‍্য রক্ষায় ডিফেন্স ইনস্টিটিউট অব হাই অ্যাল্টিটিউড রিসার্চ (দিহার) ও জাতীয় উদ্ভিদ জেনেটিক রিসোর্সেস ব্যুরো (এনবিপিজিআর) যৌথভাবে ভারতীয় বীজ ব্যাংক প্রতিষ্ঠা করে।[][] এটি ৫,০০০-এর অধিক অন্তর্ভুক্ত বীজের ব্যাকআপ হিসেবে কাজ করে।[]

বীজের সংগ্রহ

[সম্পাদনা]

চাং লায় উন্মুক্ত শিলাস্তর কেটে ভারতীয় বীজ ব্যাংক তৈরি করা হয়েছে। প্রাকৃতিকভাবে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় ইস্পাতের তাকে বায়ুনিরোধী ক্রায়োট্যাংকে বীজগুলো সংরক্ষণ করা হয়।[] ভল্টে দুই শতাধিক উদ্ভিদের ১০,০০০-এর অধিক বীজ সংরক্ষিত আছে।[] এর মধ্যে রয়েছে এপ্রিকট, যব, বাঁধাকপি, গাজর, আলু, টমেটো, ধান ও গম ইত্যাদি। ফসলি উৎপাদন কিংবা তাপমাত্রা, ক্ষতিকর পোকা ও আর্দ্রতার প্রতি সহনশীলতা ইত্যাদি গুণাবলি বিশ্লেষণ করে বীজগুলো সংরক্ষণ করা হয়েছে।[] সৌরবিদ্যুৎচালিত জেনারেটর ও একটি ব্যাকআপ ডিজেলচালিত জেনারেটর ভল্টে সর্বাবস্থায় -১৮ °সে. তাপমাত্রা বজায় রাখে। সকল প্রবেশপথের নিয়ন্ত্রণ এবং আরএফআইডি ট্যাগসংবলিত বীজের প্যাকেট ও দূরসংবেদী সতর্কীকরণ সংকেত একইসাথে নয়াদিল্লির নিম্নভূমিতে অবস্থিত জাতীয় জিনব্যাংকেও স্থাপন করা হয়েছে।[][১০]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Freezing Future: Inside Chang La, India's Doomsday Vault In The Himalayas"দ্য বেটার ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০১৮।
  2. মুখোপাধ্যায়, কস্তুরি; কুমার, উজ্জ্বল (মে ২০১৩)। The SAARC Regional Seed Bank (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। জয়পুর: জয়পুর প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। আইএসবিএন ৯৭৮-৮১-৮২৫৭-১৮৮-৪। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫
  3. দিহার। "High‑Altitude Seed Storage at Chang La"ডিআরডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫
  4. ডবসন, জিম (১ মার্চ ২০১৮)। "Freezing Future: Inside Chang La, India's Doomsday Vault in the Himalayas"মিন্ট লাউঞ্জ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Svalbard Global Seed Vault" (ইংরেজি ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫
  6. থোরম্যান, ইমকে (২০০৬)। "Techniques for ex situ plant conservation"Plant Conservation Genetics (ইংরেজি ভাষায়)। পৃ. ২১–৫০। ডিওআই:10.1201/9781482293623-8আইএসবিএন ৯৭৮-০-৪২৯-১৭৫০৫-৩
  7. ডবসন, জিম। "A Doomsday Vault In India Holds Frozen Storage For The Survival Of Future Generations"ফোর্বস (ইংরেজি ভাষায়)।
  8. "Seed safety vault in Ladakh"দ্য টেকিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০
  9. অ্যালোনি, হিতেশে। "Seed Banks"upscwithnikhil.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫
  10. ক্যুহল, কের্স্টিন; ভোগলহুবার, আরিয়েন (২৯ ফেব্রুয়ারি ২০২৪)। "New Topics in Food Systems - Horizon Scanning Long List" (পিডিএফ)ফস্টার ফুড সিস্টেম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৫