ভারতীয় জাতীয় চলচ্চিত্র সংগ্রহালয়
National Film Archive of India | |
এন.এফ.এ.আই. ভবন | |
![]() | |
| স্থাপিত | ফেব্রুয়ারি ১৯৬৪[১] |
|---|---|
| অবস্থান | ল কলেজ রোড, ডেকান জিমখানা, পুনে, মহারাষ্ট্র ৪১১০০৪, ভারত |
| ধরন | চলচ্চিত্র সংগ্রহালয় |
| ওয়েবসাইট | https://nfai.nfdcindia.com |
ভারতীয় জাতীয় চলচ্চিত্র সংগ্রহালয় (ইংরেজি: National Film Archive of India বা NFAI) ১৯৬৪ সালের ফেব্রুয়ারি মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি মিডিয়া ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] এটি আন্তর্জাতিক চলচ্চিত্র সংগ্রহালয় ফেডারেশনের সদস্য ছিল।[৩] ২০২২ সালের মার্চ মাসে এটিকে ভারতীয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের সাথে একীভূত করা হয়।[৪]
উদ্দেশ্যসমূহ
[সম্পাদনা]এর তিনটি প্রধান উদ্দেশ্য হলো: ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্য খুঁজে বের করা, সংগ্রহ করা এবং সংরক্ষণ করা; চলচ্চিত্র সংক্রান্ত তথ্যসমূহ শ্রেণীবদ্ধ করা, নথিপত্র প্রস্তুত করা এবং গবেষণা করা; এবং চলচ্চিত্র সংস্কৃতির প্রসারের কেন্দ্র হিসেবে কাজ করা।[৫]
সংগঠন
[সম্পাদনা]মহারাষ্ট্রের পুনেতে প্রধান কার্যালয় থাকার পাশাপাশি বেঙ্গালুরু, কলকাতা এবং তিরুবনন্তপুরমে এন.এফ.এ.আই.-এর তিনটি আঞ্চলিক কার্যালয় ছিল। পি. কে. নায়ারের হাত ধরে শূন্য থেকে গড়ে ওঠা[৬] এন.এফ.এ.আই.-এর চলচ্চিত্র সংস্কৃতির প্রসারের সাথে জড়িত কার্যক্রম ছিল বহুমুখী। এর বিতরণ গ্রন্থাগারে সারা দেশে প্রায় ২৫ জন সক্রিয় সদস্য রয়েছে এবং এটি ছয়টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক ভিত্তিতে যৌথ প্রদর্শনী কর্মসূচীও আয়োজন করে। এই সংগ্রহশালায় ১০,০০০-এর বেশি চলচ্চিত্র, ১০,০০০-এর বেশি বই, ১০,০০০-এর বেশি চলচ্চিত্রের চিত্রনাট্য এবং ৫০,০০০-এর বেশি আলোকচিত্র রয়েছে।[৭] এই আর্কাইভের মাধ্যমে পরিচালিত আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচী হলো চলচ্চিত্র শিক্ষা প্রকল্প, যেখানে ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান (FTII) এবং অন্যান্য শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চলচ্চিত্র রসাস্বাদন কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।[৮] আন্তর্জাতিক স্তরে, এন.এফ.এ.আই. বেশ কিছু ভারতীয় ধ্রুপদী চলচ্চিত্র গুরুত্বপূর্ণ প্রদর্শনী কর্মসূচীর জন্য সরবরাহ করেছে।[৯]
এন.এফ.এ.আই.-এর সংগ্রহশালায় ১৯১০ সাল থেকে শুরু করে ভারতীয় চলচ্চিত্রের রিল, ভিডিও ক্যাসেট, ডিভিডি, বই, পোস্টার, স্থিরচিত্র, প্রেস ক্লিপিং, স্লাইড, অডিও সিডি এবং ডিস্ক রেকর্ড সংরক্ষিত রয়েছে।[৭]
সংরক্ষণের অবস্থা
[সম্পাদনা]২০০৩ সালের ৮ জানুয়ারি পুনের এফ.টি.আই.আই.-এর প্রভাত স্টুডিও চত্বরে অবস্থিত এন.এফ.এ.আই.-এর গুদামে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে নাইট্রেট বেসড অনন্য এবং অপূরণীয় চলচ্চিত্রের রিলসমূহ ধ্বংস হয়ে যায়।[১০] ভারত সরকারের তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় ঘোষণা করেছিলেন যে, আগুনে ৫,০৯৭টি রিলের ৬০৭টি চলচ্চিত্র হারিয়ে গেছে।[১১] সবচেয়ে বড় ক্ষতির মধ্যে ছিল দাদাসাহেব ফালকের চলচ্চিত্রসমূহ, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল: রাজা হরিশচন্দ্র (১৯১৩), লঙ্কা দহন (১৯১৭) এবং কালিয়া মর্দন (১৯১৯)। প্রভাত ফিল্ম কোম্পানি, ওয়াদিয়া মুভিটোন, বোম্বে টকিজ এবং নিউ থিয়েটার্স নির্মিত গুরুত্বপূর্ণ ছবিগুলোও ভস্মীভূত হয়, যথা: ভক্ত প্রহ্লাদ (১৯৩২), অমর জ্যোতি (১৯৩৬), মানুষ (১৯৩৯), আগে বাড়ো (১৯৪৭) এবং অন্যান্য।[১২]
২০১৯ সালের মার্চ মাসে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক (CAG) প্রতিবেদন দিয়েছিল যে, ২০১৫ সালের ১ মে থেকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নথিপত্র পরীক্ষা করার সময় এন.এফ.এ.আই.-এর ৩১,০০০টি রিল নিখোঁজ বা ধ্বংস হয়েছে বলে ধরা পড়েছে।[১৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Publications Division (১৫ সেপ্টেম্বর ২০১৭)। Mass Media in India 1992। Publications Division Ministry of Information & Broadcasting। পৃ. ২–। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-২৫৬৬-৭।
- ↑ T. M. Ramachandran; S. Rukmini (১৯৮৫)। 70 Years of Indian Cinema, 1913-1983। CINEMA India-International। পৃ. ৫৩০–। আইএসবিএন ৯৭৮-০-৮৬১৩২-০৯০-৫।
- ↑ "National Film Archive of India - International Federation of Film Archives"। www.fiafnet.org। ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- ↑ "Govt announces merger of all film bodies under National Film Development Corporation"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- ↑ India. Ministry of Information and Broadcasting (১৯৭৮)। Report। The Ministry। পৃ. ৪০–।
- ↑ "Rescuing film prints from floods, fire and ignorance: tales from the pioneer of archiving in India"। scroll.in। ১ এপ্রিল ২০১৭। ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫।
- 1 2 "National Film Archives of India"। libguides.jgu.edu.in। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- ↑ "FTII and NFAI kick off summer film appreciation course"। The Times of India। ৭ মে ২০১৮। আইএসএসএন 0971-8257। ৩০ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- ↑ "Dr L Murugan inaugurates India Pavilion at Marche du Film, says films carry India's strength in storytelling across the world"। pib.gov.in। ২৩ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩।
- ↑ "Over 600 rare films reduced to ashes in fire mishap at National Film Archives of India"। India Today। ২৭ জানুয়ারি ২০১৩। ৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫।
- ↑ "14 years after fire destroyed hundreds of films, lessons not yet learnt"। Indian Express। ১৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Fire at FTII"। Frontline। ১৮ জানুয়ারি ২০০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Over 31,000 Film Reels At Film Archives Body Lost, Destroyed: Auditor CAG"। NDTV। ১৭ মার্চ ২০১৯। ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০২৫।
