বিষয়বস্তুতে চলুন

ভাবনা (কন্নড় অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাবনা
বিমুক্তিতে ভাবনা (২০১০)
জন্ম
নন্দিনী রমন্না




পেশা অভিনেত্রী

নন্দিনী রমন্না, যিনি তার মঞ্চ নাম ভাবনা হিসাবে বেশি পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কন্নড় চলচ্চিত্র জগতে কাজ করেন। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি তিনটি কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং শান্তি ছবিতে অভিনয় করেছেন, যা গিনেস বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। ভাবনা রামান্না হোমটাউন প্রযোজক সংস্থার পরিচালক, যে সংস্থা মূলত নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করে। []

কর্মজীবন

[সম্পাদনা]

ভাবনার পূর্বনাম ছিল নন্দিনী। কোডলু রামকৃষ্ণ তার নাম পরিবর্তন করেছিলেন। [][]

ভাবনা একজন ধ্রুপদী নৃত্যশিল্পী হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন এবং প্রথমে অভিনয়ের কোনও ইচ্ছা তাঁর ছিল না। তার অনুসারে চলচ্চিত্র জগতে তার আগমন কেবল দুর্ঘটনাক্রমে ঘটেছিল। তিনি প্রায় দশ বছর ধরে ভরতনাট্যম শিখেছিলেন এবং মঞ্চ নৃত্যশিল্পী হিসেবে কর্মজীবন গড়তে চেয়েছিলেন। কৃষ্ণপ্পা উপ্পুর তাকে তুলু চলচ্চিত্র মারিবেলেতে অভিনয়ের জন্য মনোনীত করেছিলেন। ভাবনা বলেছিলেন যে একটি বিয়েতে কৃষ্ণপ্পা উপ্পুর তাকে দেখেছিলেন। [] ছবিটি ভালো ব্যবসা করেনি, কিন্তু কন্নড় চলচ্চিত্র প্রযোজকরা ভাবনাকে প্রথম্বার সেই সিনেমাতেই লক্ষ্য করেছিলেন। তিনি কোদলু' রামকৃষ্ণের প্রেম বিষয়ক ছবি নি মুদিদা মাল্লিগে [] এবং রমেশ অরবিন্দ এবং প্রেমা অভিনীত সীতারাম কারান্থের বানিজ্যিকভাবে সফল সিনেমা চন্দ্রমুখী প্রাণসাখিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। [] কেভি রাজু পরিচালিত ' রাষ্ট্রগীতে' ছবিতে তিনি একজন খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। পরিচালক দীনেশ বাবু তাকে রমেশ অরবিন্দের বিপরীতে দীপাবলিতে একটি প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এই প্রকল্পে অভিনেতা বিষ্ণুবর্ধনও অভিনয় করেছিলেন। [] তিনি বিষ্ণুবর্ধনের অভিনীত পর্ব সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন [] এবং নিনাগাগি সিনেমাতেও তিনি কাজ করেছেন। []

ভাবনা কবিতা লঙ্কেশের পরিচালিত দেবেরী চলচ্চিত্রে কাজ করেছিলেন, যা অরবিন্দন পুরস্কার পেয়েছিল। ভাবনা কবিতা লঙ্কেশের দ্বিতীয় ছবি, আলেমারি [][] তেও অভিনয় করেছিলেন, যা জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জন্য নির্মিত হয়েছিল। এই সিনেমাটি অনেক নামীদামী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল [১০] কিন্তু বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি। [১১] ভাবনা ছিলেন শান্তি সিনেমার একমাত্র তারকা অভিনেত্রী। শান্তি সিনেমাটি বিখ্যাত লেখক বড়গুর রামচন্দ্রপ্পা পরিচালিত একটি ভিন্ন ধারার কন্নড় ছবি, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশকারী দ্বিতীয় ভারতীয় ছবি হওয়ার বিরল গৌরব অর্জন করেছে। [১২][১৩] একটি বিশেষ বিভাগে এটি রাজ্য পুরস্কারের জন্য দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছিল। [১৪] ভাগীরথী ছবিতে তার ভূমিকার জন্য ভাবনা সেরা অভিনেত্রী নির্বাচিত হন। [১৫][১৬] রেডিফের মতে, তিনি ২০১০ সালের শীর্ষ কন্নড় অভিনেত্রীদের একজন ছিলেন। [১৭]

ভাবনা কয়েক বছরের জন্য মুম্বাইতে চলে আসেন। তিনি অমিতাভ বচ্চন অভিনীত একটি বলিউড ছবি "ফ্যামিলি"-তেও অভিনয় করেন। [১৮]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
২০১০ সালের বিমুক্তি ছবিতে ভাবনা
বছরচলচ্চিত্রচরিত্রমন্তব্য
১৯৯৬মারিবালেতুলু চলচ্চিত্র
১৯৯৭নী মুদিদা মল্লিগেজয়ী, কর্নাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য
১৯৯৯নাম্বার ওয়ানদুর্গা
চন্দ্রমুখী প্রাণসখীভবনা
দেভিরি
আনবুল্লা কাধালুক্কুশান্তিতামিল চলচ্চিত্র
২০০০দীপাবলি
২০০১লঙ্কেশা[১৯]
এল্লারা মানে দোসেনুমন্দারা
নক্ষত্র কাধালমালিনীতামিল চলচ্চিত্র
কুরিগালু সার কুরিগালু
রাষ্ট্রগীতে
আম্মায়ে নব্বিতেসিরিষাতেলুগু চলচ্চিত্র
২০০২পর্ব
নিনাগাগিবিশেষ উপস্থিতি
ক্ষমাজয়ী, কর্নাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য
ভিরুম্বুগিরেনতামিল চলচ্চিত্র; "পাথালা পাথালা" গানে অতিথি চরিত্র
চেলভি
২০০৩রং নাম্বার
হ্যালো
আহা এতানাই আজাগুসন্দ্যাতামিল চলচ্চিত্র
প্রীতি প্রেম প্রণয়শীলা
২০০৪শান্তিশান্তি
সাগরীদিব্যা
ভগবানববি
২০০৬ফ্যামিলিবীরেন্দ্রর মেয়েহিন্দি চলচ্চিত্র
২০০৮ইন্তি নিন্না প্রীতিপরিমলা
২০১০বিমুক্তিমাধবী
আপ্থারক্ষাকানীথা
২০১২চিঙ্গারি
ভাগীরথীভাগীরথীজয়ী, কর্নাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য
২০১৪ক্রেজি স্টার
২০১৬নিরুত্তরাহামসা
২০২২ওয়ান্স আপন এ টাইম ইন জামালিগুড়া
২০২৩ওট্টাডাঃ মেরি থমাসমালয়ালম চলচ্চিত্র

টেলিভিশন

[সম্পাদনা]
  • গোদরেজ গেম আদি
  • লাইফ চেঞ্জ মারি [২০]
  • রামচারী

রাজনীতি

[সম্পাদনা]

২০১৩ সালের বিধানসভা নির্বাচনে দাভানগেরে অঞ্চল সহ অন্যান্য বিবিধ আসনের কংগ্রেস প্রার্থীদের পক্ষে প্রচারণা করেছিলেন ভাবনা। ২০১২ সালে, তিনি চিকমাগালুর লোকসভা উপনির্বাচনে কংগ্রেসের জয়প্রকাশ হেগড়ের হয়ে প্রচার চালিয়েছিলেন। ২০১৮ সালে ভাবনা রমন্না আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন [২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Shenoy, Archana (২৯ সেপ্টেম্বর ২০০২)। "Oomph & attitude"Deccan Herald। ২০ আগস্ট ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০
  2. "Bhavana Ramanna Nandini - Director information and companies associated with | Zauba Corp"। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪
  3. "When a rose turns a lily"Deccan Herald। ২৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  4. "In Karnataka Politics, It is Star 'Caste' That Counts, Not Stardom"। News18। ৫ এপ্রিল ২০১৮। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  5. 1 2 3 "Bhavana"Sify। ৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  6. "He was humble and never treated anyone like a newcomer"। Rediff। ১৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  7. "Jogula"। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  8. "Fighting the formula"The Hindu। ১ জুলাই ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  9. "Alemaari Story in Pictures"। Rediff। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  10. "Every film is a work of art"। Rediff। ১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  11. "ENCORE!"The Hindu। ৭ সেপ্টেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  12. "Shanti gets into the Guinness Book"The Hindu। ১৬ জুলাই ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  13. Srinivasa, Srikanth (২ জুলাই ২০১২)। "Meet Kannada cinema's actress of substance"Rediff.com। ৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  14. "An experiment with peace"The Hindu। ১৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  15. "Sudeep, Bhavana bag best acting awards"Deccan Herald। ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  16. "'Prasad' gets best film award for 2011"The Hindu। ১৫ মার্চ ২০১৩। ১৮ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  17. "Bhavana"। Rediff। ৯ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৩
  18. "'The right people don't approach me'"The Times of India। ১১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  19. "Television beckons Bhavana"Daily News & Analysis। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৩
  20. "Udupi: Bypoll Campaign Goes Glamourous [sic] as Ramya, Bhavana, Lokesh Join in"। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৪