বিষয়বস্তুতে চলুন

ভাবনা কান্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাবনা কান্থ
ভাবনা কান্থ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1992-12-01) ১ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩৩)
দ্বারভাঙা,[]বিহার, ভারত
প্রাক্তন শিক্ষার্থীবি.এম.এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বি.এম.এস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাণ্ড ম্যানেজমেন্ট, বেঙ্গালুরু
পেশাফাইটার পাইলট
পুরস্কারনারী শক্তি পুরস্কার
সামরিক পরিষেবা
আনুগত্য ভারত
শাখা ভারতীয় বিমানবাহিনী
পদ স্কোয়াড্রন লিডার
(এলআর) মোহনা সিং জিতারওয়াল, অবনী চতুর্বেদী এবং ভাবনা কণ্ঠ

ভাবনা কান্থ ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলটদের মধ্যে একজন।[][][] দুই সহযোদ্ধা, মোহনা সিং এবং অবনী চতুর্বেদীর সাথে তাঁকে প্রথম যুদ্ধ পাইলট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই তিনজনকে ২০১৬ সালের জুন মাসে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রীকর আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব নির্দেশ করেছিলেন।[] ভারত সরকার পরীক্ষামূলকভাবে ভারতীয় বিমান বাহিনীতে মহিলাদের জন্য ফাইটার স্ট্রিম খোলার সিদ্ধান্ত নেওয়ার পর, এই তিনজন মহিলাই প্রথম এই দায়িত্বের জন্য নির্বাচিত হন।[]

২০১৯ সালের মে মাসে, তিনি ভারতের প্রথম মহিলা যোদ্ধা পাইলট হিসেবে যুদ্ধ অভিযান পরিচালনার যোগ্যতা অর্জন করেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

১৯৯২ সালের ১লা ডিসেম্বর, ভাবনা কান্থ বিহারের দ্বারভাঙ্গায় জন্মগ্রহণ করেন।[] তাঁর বাবা তেজ নারায়ণ কান্থ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একজন বৈদ্যুতিক প্রকৌশলী এবং মা রাধা কান্থ একজন গৃহিণী।[] ছোটবেলায়, ভাবনা কান্থ খো খো, ব্যাডমিন্টন, সাঁতারের মতো খেলাধুলো এবং চিত্রকলার প্রতি অনুরাগী ছিলেন।[]

শিক্ষা

[সম্পাদনা]

ভাবনা কান্থ বারাউনি রিফাইনারির ডিএভি পাবলিক স্কুল থেকে তাঁর স্কুলের পড়াশোনা শেষ করেন।[] তিনি রাজস্থানের কোটা থেকে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং আরও পড়াশোনার জন্য বেঙ্গালুরুর বিএমএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[১০] তিনি ২০১৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং আইটি ক্ষেত্রে বড় কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেসে নিয়োগ পান।[]

কর্মজীবন

[সম্পাদনা]
২০২০ সালে আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তি পুরস্কারপ্রাপ্তদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভাবনা কান্থ সবসময় বিমান ওড়ানোর স্বপ্ন দেখতেন।[১১] তিনি বিমান বাহিনীতে সাধারণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিমান বাহিনীতে কাজের জন্য নির্বাচিত হন।[১২] তাঁর প্রথম ধাপের প্রশিক্ষণের অংশ হিসেবে, তিনি যোদ্ধা বিভাগে যোগ দেন।

২০১৬ সালের জুন মাসে, ভাবনা কান্থ হায়দ্রাবাদের হাকিমপেট বিমান বাহিনী স্টেশনে কিরণ ইন্টারমিডিয়েট জেট ট্রেনার্সে ছয় মাসব্যাপী দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং এরপর একই বছর তিনি দুণ্ডিগালের বিমান বাহিনী একাডেমিতে সম্মিলিত স্নাতক প্যারেড স্প্রিং টার্মে ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব লাভ করেন।[][১০]

ভাবনা কান্থ এএফএস বিদার-এ হক অ্যাডভান্সড জেট ট্রেনার উড়িয়েছিলেন[১৩] এবং তাঁকে ও তাঁর দলের অন্য দুই সদস্যকে মিগ ২১ বাইসন স্কোয়াড্রনে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছিল।[] ২০১৮ সালের ১৬ই মার্চ ফ্লাইং অফিসার ভাবনা কান্থ মিগ-২১ 'বাইসন'-এর একক উড়ান সম্পন্ন করেন। তিনি আম্বালা বিমান বাহিনী স্টেশন থেকে প্রায় ১৪০০ ঘন্টায় মিগ-২১ এর একক উড়ান করেছিলেন।[১৪]

ভাবনা কান্থ কিছু মডেলিং কাজের চেষ্টা করেছিলেন এবং মুদ্রিত বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন।[]

২০২০ সালের ৯ই মার্চ, তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করেন।[১৫]

তিনি ভারতীয় বিমান বাহিনীর ৩ নম্বর স্কোয়াড্রন কোবরা-তে নিযুক্ত।[১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Flt Lt Bhawana Kanth is the first woman fighter pilot to qualify for combat duty"The Indian Express। ২৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০
  2. "Meet The Trio Who Will Be India's First Women Fighter Pilots"NDTV.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  3. 1 2 "Latest Current Affairs and News About Bhawana Kanth - Current Affairs Today"currentaffairs.gktoday.in (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  4. 1 2 Mohammed, Syed (১৯ জুন ২০১৬)। "For IAF's first women fighter pilots Mohana Singh, Bhawana Kanth & Avani Chaturvedi, sky is no limit"The Economic Times। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  5. Krishnamoorthy, Suresh (১৮ জুন ২০১৬)। "First batch of three female fighter pilots commissioned"The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  6. 1 2 "Air Force's First 3 Women Fighter Pilots May Fly Mig-21 Bisons From November"NDTV.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  7. Gurung, Shaurya Karanbir (২২ মে ২০১৯)। "Bhawana Kanth becomes 1st fighter pilot to qualify to undertake combat missions"The Economic Times। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৯
  8. "India's First Women Fighter Pilots Get Wings"NDTV.com। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  9. 1 2 3 "Supported by parents, Bhawana Kanth to script IAF history, become a fighter pilot"News18। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  10. 1 2 "Landmark event in IAF history: Meet India's first 3 women fighter pilots"Firstpost (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  11. "First three women Air Force fighter pilots to be commissioned in December"Zee News (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  12. "Meet country's first women fighter pilots- The Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭
  13. "India's First 3 Female Fighter Pilots Will Now Learn Aerial Combat Tricks!"IndiaTimes (ভারতীয় ইংরেজি ভাষায়)। ৯ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৩
  14. Team, Editorial (১৯ মার্চ ২০১৮)। "Interesting Facts about Bhawana Kanth – 2nd Woman to Fly MiG-21 solo"SSBToSuccess (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮
  15. "Flying MiG-21 Bison matter of pride: Flt Lt Bhawana Kanth"Livemint (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০
  16. "Bhawana Kanth Is India's First Woman Pilot to Qualify for Combat Missions"। NDTV। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯