বিষয়বস্তুতে চলুন

ভানিয়েলিস পাভলিদিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভানিয়েলিস পাভলিদিস
২০২৫ সালে বেনফিকার হয়ে পাভলিদিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এভাঙ্গেলোস ভানিয়েলিস পাভলিদিস
জন্ম (1998-11-21) ২১ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৭)
জন্ম স্থান থেসালোনিকি, গ্রিস
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেনফিকা
জার্সি নম্বর ১৪
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০০, ২০ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এভাঙ্গেলোস ভানিয়েলিস পাভলিদিস (গ্রিক: Βαγγέλης Παυλίδης, Greek উচ্চারণ: [vaɲˈɟelis paˈvliðis]; জন্ম: ২১ নভেম্বর ১৯৯৮; ভানিয়েলিস পাভলিদিস নামে সুপরিচিত) হলেন একজন গ্রিক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব বেনফিকা এবং গ্রিস জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩]

২০১৪ সালে, পাভলিদিস গ্রিস অনূর্ধ্ব-১৭ দলের হয়ে গ্রিসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত গ্রিসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে গ্রিসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; গ্রিসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৯ ম্যাচে ৯টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

এভাঙ্গেলোস ভানিয়েলিস পাভলিদিস ১৯৯৮ সালের ২১শে নভেম্বর তারিখে গ্রিসের থেসালোনিকিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পাভলিদিস গ্রিস অনূর্ধ্ব-১৭, গ্রিস অনূর্ধ্ব-১৯, গ্রিস অনূর্ধ্ব-২০ এবং গ্রিস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে গ্রিসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ২৬শে আগস্ট তারিখে তিনি তুরস্ক অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে গ্রিস অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২০ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
গ্রিস২০১৯৫১
২০২০৫০
২০২১১১৪
২০২২৬১
২০২৩৯০
২০২৪৮২
২০২৫৪১
সর্বমোট৪৯৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "First team information" [প্রথম দলের তথ্য]। slbenfica.pt (ইংরেজি ভাষায়)। স্পোর্ট লিসবোয়া বেনফিকা। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  2. ↑ "Liga Portugal - SL Benfica" [লিগা পর্তুগাল - স্পোর্ট লিসবোয়া বেনফিকা]। ligaportugal.pt (ইংরেজি ভাষায়)। প্রিমেইরা লিগা। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  3. ↑ "SL Benfica » Squad 2024/2025" [স্পোর্ট লিসবোয়া বেনফিকা » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
  4. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2487716

বহিঃসংযোগ

[সম্পাদনা]