বিষয়বস্তুতে চলুন

ব্র্যাডি এলিসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্র্যাডি এলিসন
২০১৯ সালে এলিসন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1988-10-27) ২৭ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৭)[]
অ্যারিজোনা, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
ওজন৮৬ কিলোগ্রাম (১৯০ পাউন্ড)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

ব্র্যাডি এলিসন (ইংরেজি: Brady Ellison; জন্ম: ২৭ অক্টোবর ১৯৮৮) হলেন একজন মার্কিন তীরন্দাজ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

এলিসন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ৩টি রৌপ্য পদকসহ সর্বমোট ৫টি পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ব্র্যাডি এলিসন ১৯৮৮ সালের ২৭শে অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

এলিসন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ৩৪টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৭৭ পয়েন্ট নিয়ে তিনি ৭ম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৫৮তম স্থান অধিকারী তুরস্কের আব্দুল্লাহ ইলদিরমিশের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর সেমি-ফাইনালে ফ্লোরিয়ান উনরুহের বিরুদ্ধে ৭–৩ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন,[] যেখানে তিনি দক্ষিণ কোরিয়ার কিম উ-জিনের কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক জয়লাভ করেছেন।[][]

অন্যদিকে তিনি এবং কেসি কোফহোল্ড একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ৬৮টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩৪৯ পয়েন্ট নিয়ে ৩য় স্থান অধিকার করেছিল।[] অতঃপর সেমি-ফাইনালে জার্মানির কাছে ৫–৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[] যেখানে তারা ভারতকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  2. 1 2 "ELLISON Brady" [ব্র্যাডি এলিসন]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  4. 1 2 "Men's Individual – Results Bracket" [পুরুষদের ব্যক্তিগত – ফলাফল বন্ধনী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  5. "Men's Individual – Medallists" [পুরুষদের ব্যক্তিগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  6. "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  7. "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  8. 1 2 "Mixed Team – Results Bracket" [মিশ্র দলগত – ফলাফল বন্ধনী৩] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  9. "Mixed Team – Medallists" [মিশ্র দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]