বিষয়বস্তুতে চলুন

ব্রেভ (ওয়েব ব্রাউজার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রেভ
ব্রেভ ব্রাউজারের লোগো
ম্যাক ওএসে ব্রেভ ব্রাউজার সংস্করণ ১.৫৭
উন্নয়নকারীব্রেভ সফটওয়্যার ইনক.[]
প্রাথমিক সংস্করণ১২ অক্টোবর ২০১৬ v1.0.3 (অ্যান্ড্রয়েড)
১৪ ডিসেম্বর ২০১৮ v1.7 (আইওএস)
স্থিতিশীল সংস্করণ
অ্যান্ড্রয়েড (প্লে স্টোর)১.৯২.১৩৯ / ৯ জুলাই ২০২৬; ৯ দিন আগে (2026-07-09)
আইওএস/আইপ্যাডওএস (অ্যাপ স্টোর)১.৭৮.১ / ২২ মে ২০২৫; ১৩ মাস আগে (2025-05-22)
লিনাক্স স্ন্যাপক্রাফট স্টোর (অফিশিয়াল নয়, ফ্ল্যাটহাব প্যাকেজ)১.৭৭.১০২ / ১৫ মে ২০২৫; ১৪ মাস আগে (2025-05-15)
ম্যাকওএস১৩৫.১.৭৮.১০২ / ২২ মে ২০২৫; ১৩ মাস আগে (2025-05-22)
উইন্ডোজ (পিসি/ল্যাপটপ; মাইক্রোসফট অ্যাপস স্টোর)১.৭৯.১১৯ / ৩ জুন ২০২৫; ১৩ মাস আগে (2025-06-03)
রিপজিটরিgithub.com/brave/brave-browser (অ্যান্ড্রয়েড, আইওএস, আইপ্যাডওএস, উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স)
যে ভাষায় লিখিতজাভাস্ক্রিপ্ট, সুইফট, সি++
ইঞ্জিনব্লিঙ্ক, ভি৮, (আইওএস/আইপ্যাডওএস-এ ওয়েবকিট)
অপারেটিং সিস্টেম
প্ল্যাটফর্মx86, x86-64, IA-32, এআরএম, AArch64
ধরনওয়েব ব্রাউজার
লাইসেন্সমোজিলা পাবলিক লাইসেন্স (এমপিএল) ২.০[]
ওয়েবসাইটbrave.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ব্রেভ (ইংরেজি: Brave) একটি বিনামূল্যে ও মুক্ত উৎসের ওয়েব ব্রাউজার, যা প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালে। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রেভ সফটওয়্যার ইনক.[] কর্তৃক উন্নত এবং ক্রোমিয়াম ভিত্তিক। এই ব্রাউজারটি মূলত গোপনীয়তাকে অগ্রাধিকার দেওয়া ব্রাউজার হিসেবে বাজারজাত করা হয় এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে বিল্ট-ইন বিজ্ঞাপন ব্লকার, ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং প্রতিরোধ ব্যবস্থা এবং টর অ্যানোনিমিটি নেটওয়ার্ক-এর সাথে সংযুক্ত একটি ব্যক্তিগত ব্রাউজিং মোড।

ব্রেভ নিজস্ব বিজ্ঞাপন ব্যবস্থা ব্যবহার করে, যা একটি ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক পুরস্কার পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। ব্যবহারকারীরা ইচ্ছা করলে বিজ্ঞাপন দেখার মাধ্যমে বেসিক অ্যাটেনশন টোকেন (বিএটি) অর্জন করতে পারেন, যা ব্রেভের বিজ্ঞাপন নেটওয়ার্ক দ্বারা সরবরাহিত বিজ্ঞাপনগুলোর বিনিময়ে প্রদান করা হয়। গোপনীয়তা সুরক্ষা ও বৈশিষ্ট্যের জন্য ব্রেভ প্রশংসিত হলেও, এটি সমালোচিত হয়েছে প্রাথমিক পর্যায়ে প্রকাশকদের বিজ্ঞাপন নিজেদের বিজ্ঞাপনে প্রতিস্থাপনের পরিকল্পনা এবং অ্যাফিলিয়েট লিংক ব্যবস্থাপনা ও ব্যক্তিগত ব্রাউজিং মোডের গোপনীয়তা সংক্রান্ত ত্রুটির কারণে।

২০১৯ অনুযায়ী ব্রেভ গ্নু লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য মুক্তি পেয়েছে। বর্তমান সংস্করণটিতে পূর্ব থেকেই সাতটি সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে তাদের অংশীদার ডাকডাকগোও রয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

প্রতিষ্ঠা ও প্রাথমিক উন্নয়ন (২০১৫–২০১৬)

[সম্পাদনা]

ব্রেভ সফটওয়্যার প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে ব্রেনডান আইক, যিনি জাভাস্ক্রিপ্ট-এর স্রষ্টা এবং সাবেক মোজিলা সিইও। তিনি সংস্থাটি ত্যাগ করেন যখন তিনি সমলিঙ্গের দম্পতিদের বিবাহের অধিকার বাতিলের সমর্থনে থাকার জন্য সমালোচিত হন এবং ব্রায়ান বন্ডি, যিনি পূর্বে মোজিলায় প্রোগ্রামার হিসেবে কাজ করতেন, তাঁদের দ্বারা।[][] ২০১৬ সালে কোম্পানিটি ব্রেভ ব্রাউজার প্রকাশ করে এবং একে এমন একটি গোপনীয়তা-নির্ভর ব্রাউজার হিসেবে উপস্থাপন করে, যা ডিফল্টভাবে বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক করে।[][] প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, ব্রেভ এমন একটি ব্যবস্থা চালু করবে যেখানে ওয়েবসাইটের প্রদর্শিত বিজ্ঞাপনগুলো নিজের বিজ্ঞাপনে প্রতিস্থাপিত হবে, তবে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে।[][]

অধিগ্রহণ ও রূপান্তর (২০১৬–২০১৮)

[সম্পাদনা]

২০১৬ সালে ব্রেভ সফটওয়্যার অধিগ্রহণ করে লিংক বাবল, একটি অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার, যা ব্যবহারকারীরা ফোনে লেখা পড়ার সময় কোনো লিংকে ক্লিক করার আগে ভাসমান বাবলের ভিতরে ওয়েবসাইটগুলো প্রিলোড করত।[১০][১১] পরে লিংক বাবল অ্যাপটি ব্রেভ ব্রাউজার নামে পুনঃব্র্যান্ড করা হয়। তবে অপরিচিত ইন্টারফেস ও ওয়েবভিউ ইঞ্জিনের সীমাবদ্ধতা, যা ব্যাকগ্রাউন্ড থ্রেডে ওয়েবসাইট রেন্ডার করতে সমস্যা করতো এতে ব্রেভকে ২০১৭ সালে দুটি পণ্য আলাদা করতে বাধ্য করে। এরপর ব্রেভকে একটি প্রচলিত ট্যাব-ভিত্তিক ব্রাউজার হিসেবে প্রকাশ করা হয় এবং লিংক বাবল পৃথক অ্যাপ হিসেবেই থাকে।[১২]

২০১৬ সালের আগস্টে কোম্পানিটি অন্তত ৭ মিলিয়ন মার্কিন ডলার অ্যাঞ্জেল বিনিয়োগ পায় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলোর কাছ থেকে, যার মধ্যে ছিল পিটার থিয়েল-এর ফাউন্ডার্স ফান্ড, প্রোপেল ভেঞ্চার পার্টনার্স, পান্টেরা ক্যাপিটাল, ফাউন্ডেশন ক্যাপিটাল এবং ডিজিটাল কারেন্সি গ্রুপ[১৩]

২০১৭ সালে ব্রেভ চালু করে বেসিক অ্যাটেনশন টোকেন (বিএটি), যা ইথেরিয়াম-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি[১৪] এর উদ্দেশ্য ছিল, বিজ্ঞাপন আয়ের ওপর নির্ভরশীল প্রকাশক ও কনটেন্ট নির্মাতারা যেন সরাসরি দর্শকের কাছ থেকে টোকেনের মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারেন।[১৫][১৬] প্রকল্পটি প্রায় ৩৫ মিলিয়ন ডলার সংগ্রহ করে একটি প্রাথমিক কয়েন অফারিং-এর মাধ্যমে[১৬] এবং ২০১৮ সালে এটি ব্রেভ রিওয়ার্ডস ব্যবস্থায় যুক্ত হয়, যেখানে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখে টোকেন উপার্জন করতে পারেন এবং তা প্রকাশক ও নির্মাতাদের সঙ্গে ভাগ করতে পারেন।[১৪][১৭][১৮]

২০১৮ সালের শেষ পর্যন্ত ব্রেভ তৈরি করা হয়েছিল ইলেক্ট্রন (সফটওয়্যার ফ্রেমওয়ার্ক)-এর একটি ফর্ক, মিউঅন (Muon) ব্যবহার করে, যা কোম্পানির দাবি অনুযায়ী মানক ইলেক্ট্রনের তুলনায় নিরাপদ ছিল। ২০১৮ সালের অক্টোবর মাসে ব্রেভ ঘোষণা দেয় যে তারা ক্রোমিয়াম (ওয়েব ব্রাউজার)-এর কোডবেসে স্থানান্তর করবে।[১৯] সেই সময়ে ক্রোমিয়াম ছিল গুগল ক্রোম, ভিভালডি (ওয়েব ব্রাউজার)ওপেরা (ওয়েব ব্রাউজার)-এর মূলভিত্তি। যদিও ক্রোমিয়াম গুগল দ্বারা রক্ষণাবেক্ষিত, ব্রেভ জানায় যে তারা কোনো গুগল পরিষেবা যুক্ত করবে না।[২০][১৯] কোম্পানির মতে, কাস্টম ইউজার ইন্টারফেস ফ্রেমওয়ার্ক বজায় রাখার ভার কমানোই ছিল এই পরিবর্তনের মূল কারণ।[২০] ব্রেভ দাবি করে, এই পরিবর্তনের ফলে আগের সংস্করণের তুলনায় ২২ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধি পায়।[২১] মিউঅন-ভিত্তিক শেষ সংস্করণ প্রকাশিত হয় ২০১৯ সালের জানুয়ারিতে; এরপর এটি বন্ধ করা হয় এবং ব্যবহারকারীদের ক্রোমিয়াম-ভিত্তিক সংস্করণে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।[১৯][২২]

সম্প্রসারণ (২০১৯–বর্তমান)

[সম্পাদনা]

২০১৯ সালে ব্রেভ সব প্ল্যাটফর্মে ১.০ সংস্করণ প্রকাশ করে, যা ইঙ্গিত দেয় যে ব্রাউজারটি বিটা পর্যায় থেকে বেরিয়ে এসেছে এবং ব্যাপক ব্যবহারের জন্য প্রস্তুত।[২৩] এই সংস্করণে ব্রেভ আইওএসে ‘ব্রেভ অ্যাডস’ চালু করে এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি আপহোল্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য তাদের বিএটি টোকেন বিক্রির সুযোগ দেয়।[২৩] আপহোলে নিবন্ধিত ব্যবহারকারীরা বিএটি টোকেন মার্কিন ডলারে বিনিময় করতে পারতেন।[২৪]

২০২০ সালে ব্রেভ চালু করে ‘ব্রেভ টুডে’, যা ব্রাউজারের নতুন ট্যাবে সংযুক্ত একটি গোপনীয়তা-নির্ভর সংবাদ ফিড। এটি ব্রেভের নিজস্ব কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) ব্যবহার করে ব্যক্তিগতকৃত সংবাদ সরবরাহ করত, তবে ব্যবহারকারীর আইপি ঠিকানা প্রকাশক বা বিজ্ঞাপন নেটওয়ার্কে প্রকাশ করত না।[২৫] তবে গিজমোডো জানায় যে এটি তৃতীয় পক্ষের ট্র্যাকিং এড়ালেও, ব্যবহারকারীরা ব্রেভের নিজস্ব বিজ্ঞাপন প্রোগ্রামের বিজ্ঞাপন দেখতে পারতেন।[২৬] পরে এর নাম পরিবর্তন করে ‘ব্রেভ নিউজ’ রাখা হয়।[২৭] একই বছরে জানা যায়, ব্রেভ কিছু রেফারেল কোড ক্রিপ্টোকারেন্সি কোম্পানির ইউআরএল-এ স্বয়ংক্রিয়ভাবে যোগ করছিল।[২৮][২৯] এই কোডগুলো মূলত বাইন্যান্স, কয়েনবেস ও ট্রেজর-এর মতো এক্সচেঞ্জগুলিতে যুক্ত হতো, যেগুলোর সঙ্গে ব্রেভের বিজ্ঞাপনচুক্তি ছিল। এমনকি “বিটকয়েন”, “ইথিরিয়াম” বা “লাইটকয়েন” সার্চ করলে ব্রেভ সার্চ ইউআরএলে নিজস্ব রেফারেল কোড যোগ করত।[৩০] পরবর্তীতে ব্রেভের সিইও ব্রেনডান আইক ক্ষমা চান এবং বলেন এটি একটি ভুল ছিল, ভবিষ্যতে এমন কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছায় অংশগ্রহণযোগ্য (অপট-ইন) করা হবে।[২৮][২৯][৩১]

২০২১ সালের ৩ মার্চ ব্রেভ সফটওয়্যার ঘোষণা দেয় যে তারা অধিগ্রহণ করেছে টেইলক্যাটকে, যা একটি সার্চ ইঞ্জিন এবং ক্লিক্স কোম্পানির সাবেক দল দ্বারা তৈরি, যারা আবার ঘোস্টেরি এক্সটেনশন বানিয়ে ছিলো।[৩২][৩৩][৩৪] ২০২১ সালের অক্টোবরে টেইলক্যাটের নাম বদলে ব্রেভ সার্চ রাখা হয় এবং এটি ব্রেভের নতুন ইনস্টলেশনে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হয়।[৩৫] একই বছরে ব্রেভ ব্রাউজারের ভেতরে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট চালু করে, যা ফিশিং-এর ক্ষেত্রে মেটামাস্ক এক্সটেনশনের তুলনায় নিরাপদ বলে দাবি করে। কোম্পানির দাবি, এটি কম সিপিইউ সম্পদ ব্যবহার করে এবং প্রাথমিকভাবে ইথেরিয়াম বা ইথেরিয়াম-ভিত্তিক ব্লকচেইন সমর্থন করত; তবে বিটকয়েন বা ডজকয়েন তখন সমর্থিত ছিল না।[৩৬]

২০২৩ সালে ব্রেভ চালু করে ‘ব্রেভ লিও’, একটি গোপনীয়তা-নির্ভর বৃহৎ ভাষা মডেল, যা ব্রাউজারের ভেতরে এআই-নির্ভর ফিচার যেমন চ্যাটবট, পৃষ্ঠা সারাংশ তৈরি এবং প্রশ্নোত্তর সেবা প্রদান করে।[৩৭][৩৮] ব্যবহারকারীর তথ্য গোপন রাখতে ব্রেভ এইচটিটিপিএস প্রক্সি ব্যবহার করে এবং মডেলগুলো নিজেদের সার্ভারে হোস্ট করে বলে দাবি করে। ব্যবহারকারীর অনুরোধ ব্রেভের সার্ভারের মাধ্যমে পাঠানো হয়, যাতে আইপি ঠিকানা গোপন থাকে; ব্রেভ দাবি করে তারা কোনো লগ সংরক্ষণ করে না।[৩৯] ২০২৪ সালে এই মডেলগুলো অ্যান্ড্রয়েডআইওএস সংস্করণেও চালু করা হয়[৪০][৪১] এবং পরবর্তীতে এটি ব্রেভ সার্চ-এর সঙ্গেও যুক্ত হয়।[৪২]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

গোপনীয়তা

[সম্পাদনা]

ব্রেভ ব্রাউজার নিয়ে প্রতিক্রিয়া মিশ্র ছিল। এর গোপনীয়তা-নির্ভর বৈশিষ্ট্যগুলির জন্য এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে বিল্ট-ইন বিজ্ঞাপন-ব্লকার[৪৩] এবং বিভিন্ন ট্র্যাকিং পদ্ধতির বিরুদ্ধে সুরক্ষা, যেমন ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং,[৪৪] স্থানীয় পোর্ট স্ক্যানিং,[৪৫] ক্রস-সাইট লিক,[৪৬] এবং বাউন্স ট্র্যাকিং।[৪৭] এই বৈশিষ্ট্যগুলো একত্রে “ব্রেভ শিল্ডস” নামে একটি সিস্টেমের অংশ, যা ডিফল্টভাবে সক্রিয় থাকে।[৪৮] ব্রেভ একটি “প্রাইভেট উইন্ডো” মোডও সরবরাহ করে, যা টর নেটওয়ার্ক-এর মাধ্যমে ব্রাউজিং কার্যকলাপ রুট করে এবং ব্যবহারকারীর নাম-পরিচয় গোপন রাখার দাবি করে।[৪৯]

স্বাধীন পরীক্ষাগুলো সাধারণভাবে ব্রেভের কিছু গোপনীয়তা-সংক্রান্ত দাবিকে সমর্থন করেছে।[৫০][৫১][৪৮] ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন-এর "Cover Your Tracks" প্রকল্পের পরীক্ষায়, ব্রেভ কয়েকটি ব্রাউজারের মধ্যে একটি ছিল যা “শক্তিশালী সুরক্ষা” রেটিং পেয়েছিল,[৫২] এবং এতে এলোমেলো ফিঙ্গারপ্রিন্ট প্রতিরক্ষা ব্যবস্থাও পাওয়া গেছে।[৫০] তাছাড়া, PrivacyTests.org নামের স্বাধীন তুলনামূলক সাইটেও ব্রেভ উচ্চ স্কোর করে, যা গোপনীয়তা গবেষক আর্থার এডেলস্টাইন পরিচালনা করেন। যদিও এডেলস্টাইন ব্রেভ সফটওয়্যারের কর্মী, তিনি জানান যে প্রকল্পটি তার নিয়মিত কাজ থেকে স্বতন্ত্রভাবে পরিচালিত হয়।[৫১] ২০২১ সালের একটি একাডেমিক গবেষণায় দেখা যায়, প্রধান ব্রাউজারগুলোর মধ্যে ব্রেভ তার মূল কোম্পানিতে সর্বনিম্ন পরিমাণে শনাক্তযোগ্য তথ্য পাঠায়।[৫৩]

তবে ব্রেভের গোপনীয়তা নীতিগুলো সমালোচনার বাইরে নয়। ২০২০ সালে দেখা যায়, কোম্পানিটি কিছু ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে রেফারেল কোড যোগ করছিল। এই প্রক্রিয়া বাইন্যান্সকয়েনবেস-এর মতো এক্সচেঞ্জে প্রযোজ্য ছিল এবং পরে দেখা যায় “bitcoin” ও “ethereum” সার্চ করলেও একইভাবে কোড যুক্ত হচ্ছিল। পরে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলে ব্রেভের সিইও ব্রেনডান আইক বলেন, এটি একটি ভুল ছিল এবং ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট সম্পূর্ণ অপ্ট-ইন করা হবে।[৫৪][৫৫] ব্রেভের টর-নির্ভর “প্রাইভেট উইন্ডো” ফিচারও পর্যালোচনার মুখে পড়ে। ২০২১ সালে গবেষকেরা জানান যে, ভুল কনফিগারেশনের কারণে কিছু .onion ঠিকানার ডিএনএস অনুসন্ধান টর নেটওয়ার্কের বাইরে ফাঁস হচ্ছিল। পরে ব্রেভ এই ত্রুটি সংশোধন করে।[৪৯] ২০২২ সালে আবার সমালোচনা হয়, কারণ ব্রেভ তাদের উইন্ডোজ সংস্করণে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাদের অর্থপ্রদত্ত ভিপিএন সেবা “Brave Firewall + VPN” ইনস্টল করেছিল।[৫৬]

আয়ের মডেল

[সম্পাদনা]

ব্রেভের আয়ের মডেলও বিতর্কের বিষয় হয়েছে। প্রাথমিকভাবে ব্রেভ প্রস্তাব করেছিল, ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রতিস্থাপন করে নিজেদের গোপনীয়তা-সংরক্ষিত বিজ্ঞাপন দেখানো হবে এবং প্রকাশকদের সঙ্গে আয় ভাগাভাগি করা হবে। ওয়েব প্রকাশকেরা এই পরিকল্পনার বিরোধিতা করেন, কারণ তাঁদের মতে ব্রেভ এমন আয়ের উৎস সরিয়ে নিচ্ছে যা কনটেন্ট নির্মাতা ও প্রকাশকদের কাছে যেত।[৫৭][৫৮][৫৯]

২০১৮ সালে ইউটিউবার টম স্কট জানান, তাঁর অনুমতি ছাড়াই ব্যবহারকারীরা ব্রেভ রিওয়ার্ডস প্রোগ্রামের মাধ্যমে তাঁর চ্যানেলে “টিপ” পাঠিয়েছিলেন, যদিও তিনি কখনোই ওই প্রোগ্রামে নিবন্ধন করেননি। তিনি উল্লেখ করেন যে ব্রেভ তাঁকে কোনো অর্থ দেয়নি এবং ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানায়নি যে তিনি নিবন্ধিত নন। পরবর্তীতে ব্রেভ তাদের সিস্টেম আপডেট করে, যাতে যেসব প্রকাশক যাচাই করা নেই তাদের জন্য পাঠানো টিপ ফেরত দেওয়া হয় এবং প্রকাশক যাচাইকৃত না হলে তা স্পষ্টভাবে প্রদর্শিত হয়।[৬০][৬১]

ব্রেভ বেসিক অ্যাটেনশন টোকেন (ব্যাট) ব্যবহার করে আয় বণ্টন করে।[৬২] মূলত ডেলওয়্যারে হাইপারওয়্যার ল্যাবস ইনকর্পোরেটেড নামে নিবন্ধিত কোম্পানি ২০১৫ সালে তার নাম ব্রেভ সফটওয়্যার, ইংকে পরিবর্তন করে ও ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত হয়। বর্তমানে এখানে কোম্পানিটির সদর দপ্তর অবস্থিত।[৬৩]

নভেম্বর ২০১৯ সালে ব্রেভ ব্যবহারকারীদের সাথে ৭০% আয় ভাগাভাগিতে অ্যাডনেটওয়ার্ক আনে।[৬৪]

বৈশিষ্ট্যসমূহ

[সম্পাদনা]

বেসিক অ্যাটেনশন টোকেন

[সম্পাদনা]
বেসিক অ্যাটেনশন টোকেন লোগো

"বেসিক অ্যাটেনশন টোকেন" (ব্যাট) একটি ইথারিয়াম-ভিত্তিক ওপেন সোর্স, বিকেন্দ্রিক বিজ্ঞাপন বিনিময় প্ল্যাটফর্ম।[৬৫] ব্রেভের পরিশ‌‌োধ পদ্ধতি, যেটি আগে বিটকয়েন ব্যবহার করতো, ব্যবহারকারীদের ব্যট টোকেন ব্যবহার করে ওয়েবসাইট মালিক ও কন্টেন্ট সৃষ্টিকারকদের বখশিশ প্রদানের সুযোগ দেয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Company Overview of Brave Software Inc."। Bloomberg। ৪ এপ্রিল ২০১৮। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১
  2. "brave-browser/LICENSE at master"GitHub। ২৩ জুন ২০২১। ১৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১
  3. "Business Search – Business Entities – Business Programs | California Secretary of State"businesssearch.sos.ca.gov। ১২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  4. "Brave's browser offers you a bit more privacy when searching online; অনলাইনের সার্চ করার সময় ব্রেভের ব্রাউজার আপনার আরেকটু বেশি গোপনীয়তা নিশ্চিত করবে", সিনেট, সিবিএস ইন্টারেক্টিভ, ১৪ ডিসেম্বর ২০১৭, সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯
  5. "Mystery startup from ex-Mozilla CEO aims to go where tech titans won't"CNET। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  6. "Brave browser promises faster Web by banishing intrusive ads"CNET। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  7. 1 2 McCarthy, Kieren। "New open-source ad-blocking web browser emerges from brain of ex-Mozilla boss Eich"। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  8. "Former Mozilla CEO Tackles Ad Blocking Via 'Brave' Browser"PCMAG। ২১ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  9. Price, Rob। "The former CEO of Mozilla is launching a web browser that blocks all ads by default"Business Insider। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  10. "Clearing Google's hurdle, Brave's ad-blocking browser arrives"CNET। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  11. "FOSS BYTES"। Open Source for You (৬): ১০–১৪। ২০১৬। আইএসএসএন ০৯৭৪-১০৫৪ {{সাময়িকী উদ্ধৃতি}}: |issn= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  12. "Unpublishing Link Bubble"Brave। ১১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  13. Perez, Sarah (১ আগস্ট ২০১৬)। "Brave, the ad-blocking browser from former Mozilla CEO, grabs $4.5 million"TechCrunch। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৫
  14. 1 2 "How to Earn and Use Cryptocurrency With the Brave Browser"PCMAG। ১০ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  15. "You can get some Brave crypto tokens free to fund website publishers and YouTube stars"CNET। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  16. 1 2 Russell, Jon (১ জুন ২০১৭)। "Former Mozilla CEO raises $35M in under 30 seconds for his browser startup Brave"TechCrunch। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  17. Kamsky, Andrew (৩ জুলাই ২০২৩)। "A Beginner's Guide To Understanding Brave Browser And BAT"CCN। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  18. Lomas, Natasha (২০ জুন ২০১৮)। "Blockchain browser Brave starts opt-in testing of on-device ad targeting"TechCrunch। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  19. 1 2 3 "Brave browser moves to Chromium codebase, now supports Chrome extensions"ZDNET। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  20. 1 2 "Brave Unveils Development Plans for Upcoming 1.0 Browser Release, Including Transition to Chromium Front-End"Brave। ২৮ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  21. "The New Brave is 22% Faster"Brave। ১৮ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  22. "Brave browser goes 'full-Chromium' by adopting Google UI"Computerworld। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  23. 1 2 Finley, Klint। "The Brave Browser Extends Its Payouts to iOS"Wiredআইএসএসএন ১০৫৯-১০২৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |issn= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  24. Chaudhry, Aliya (১৩ নভেম্বর ২০১৯)। "Brave 1.0 launches, bringing the privacy-first browser out of beta"The Verge। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  25. Goodin, Dan (১০ ডিসেম্বর ২০২০)। "Brave browser-maker launches privacy-friendly news reader"Ars Technica। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  26. Jones, Rhett (১১ ডিসেম্বর ২০২০)। "Brave Releases Privacy-Focused News Reader"Gizmodo। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  27. "Brave Introduces Brave News, the Privacy-Preserving News Reader Integrated Into the Browser"Brave। ১০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  28. 1 2 Lyons, Kim (৮ জুন ২০২০)। "Brave browser CEO apologizes for automatically adding affiliate links to cryptocurrency URLs"The Verge। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  29. 1 2 "Brave Browser Caught Redirecting Users Through Affiliate Links"PCMAG। ৮ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  30. Gerard, David (৬ জুন ২০২০)। "The Brave web browser is hijacking links, and inserting affiliate codes"Attack of the 50 Foot Blockchain। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  31. Fearn, Nicholas (৯ জুন ২০২০)। "Brave private browser accused of deceiving users over affiliate links"Tom's Guide। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  32. Vincent, James (১৫ ফেব্রুয়ারি ২০১৭)। "Ghostery has been bought by the developer of a privacy-focused browser"The Verge। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৫
  33. "Brave acquires search engine to offer the first private alternative to Google Search and Google Chrome on both mobile and desktop"Brave। ৩ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৫
  34. Lomas, Natasha (৩ মার্চ ২০২১)। "Brave is launching its own search engine with the help of ex-Cliqz devs and tech"TechCrunch। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  35. Burgess, Matt। "Privacy-First Browser Brave Is Launching a Search Engine"Wiredআইএসএসএন ১০৫৯-১০২৮। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫ {{ম্যাগাজিন উদ্ধৃতি}}: |issn= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  36. Clark, Mitchell (১৬ নভেম্বর ২০২১)। "Brave built its own crypto wallet into its browser"The Verge। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  37. Weatherbed, Jess (২ নভেম্বর ২০২৩)। "Brave responds to Bing and ChatGPT with a new "anonymous and secure" AI chatbot"The Verge। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  38. "Brave browser's free Leo AI dodges questions about the 2020 election"PCWorld। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  39. Mehta, Ivan (২ নভেম্বর ২০২৩)। "Brave's Leo AI assistant is now available to desktop users"TechCrunch। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  40. Lawler, Richard (১ মার্চ ২০২৪)। "Brave brings its AI browser assistant to Android."The Verge। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  41. Pierce, David (৭ এপ্রিল ২০২৪)। "AI is taking over your web browser"The Verge। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  42. "Brave search engine adds privacy-focused AI - no Google or Bing needed"ZDNET। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫
  43. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":02" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  44. "Brave to end 'Strict' fingerprinting protection as it breaks websites"BleepingComputer। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  45. Goodin, Dan (২৯ জুন ২০২৩)। "Brave aims to curb practice of websites that port scan visitors"Ars Technica। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  46. "Brave browser to block "open in app" prompts, pool-party attacks"BleepingComputer। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  47. "Brave browser to tackle 'bounce tracking'"। ২৭ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  48. 1 2 Radivojevic, Kristina; Clark, Nicholas; Klempay, Anna; Brenner, Paul (মে ২০২৪)। "Defending novice user privacy: An evaluation of default web browser configurations"। Computers & Security১৪০ ১০৩৭৮৪। ডিওআই:10.1016/j.cose.2024.103784
  49. 1 2 "Brave privacy bug exposes Tor onion URLs to your DNS provider"BleepingComputer। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  50. 1 2 "Lose the Trackers: The Best Private Browsers for 2025"PCMAG। ২৪ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  51. 1 2 "Brave roasts DuckDuckGo over Bing privacy exception"The Register। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  52. "I thought my favorite browser blocked trackers but this free privacy tool proved me wrong"ZDNET। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  53. Leith, Douglas J. (২০২১)। "Web Browser Privacy: What Do Browsers Say When They Phone Home?"। IEEE Access: ৪১৬১৫–৪১৬২৭। ডিওআই:10.1109/ACCESS.2021.3065243
  54. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":82" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  55. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ":52" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  56. Castro, Chiara (২৩ অক্টোবর ২০২৩)। "Brave browser under fire for installing its VPN without user permission"TechRadar। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  57. "U.S. newspapers threaten to sue Brave browser maker over ad-blocking scheme"Computerworld। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  58. Byrne, Michael (৯ এপ্রিল ২০১৬)। "Newspaper Publishers Fire Off a Cease and Desist Letter to Ad-Blocking Browser"Vice। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  59. Hall, Christine (৪ জানুয়ারি ২০২৩)। "Brave: A Great Browser With a Questionable Business Model"FOSS Force। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  60. "Prominent YouTuber Claims Brave's BAT Payments System Violates GDPR"Yahoo! Finance। ২০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  61. Gerard, David (১৩ জানুয়ারি ২০১৯)। "Brave web browser no longer claims to fundraise on behalf of others – so that's nice"Attack of the 50 Foot Blockchain। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৫
  62. "Brave Wants to Destroy the Ad Business by Paying You to Watch Ads in Its Web Browser"Gizmodo। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  63. "California Secretary of State Business Search: Brave Software, Inc."। ১২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  64. "Brave browser launches an Ad Network while blocking publisher's ads"পিপিসি Land (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৯। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  65. রাসেল, জন। "Former Mozilla CEO raises $35M in under 30 seconds for his browser startup Brave"টেকক্রাঞ্চ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]