ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | IVB |
| প্রতিষ্ঠিত | ১৯৮০ |
| স্বীকৃত | ১৯৮২ |
| মহাদেশীয় সংস্থা | পিএএসও |
| সদর দপ্তর | তোরতোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ |
| সভাপতি | এফ্রাইন এলস্টন পেন |
| মহাসচিব | লয়েড ব্ল্যাক |
| ওয়েবসাইট | www |
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি (ইংরেজি: British Virgin Islands Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড ইউভিবি দ্বারা পরিচিত) হলো ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৮২ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের তোরতোলায় অবস্থিত।
বর্তমানে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এফ্রাইন এলস্টন পেন, যিনি ২০০৮ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন লয়েড ব্ল্যাক।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮০ সালে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। রেনল্ড এস. ও'নিল এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৮০ হতে ২০০৮ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় চার বছর পর ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৮৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – British Virgin Islands [অলিম্পিডিয়া – ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ British Virgin Islands [ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)