ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন
British Islamic Medical Association | |
| সংক্ষেপে | BIMA |
|---|---|
| প্রতিষ্ঠিত | ২০১৩ |
| প্রতিষ্ঠাস্থান | যুক্তরাজ্য |
| পণ্যs | চিকিৎসা |
| পরিষেবা | বিশ্বজুড়ে মুসলিম চিকিৎসা |
সদস্যপদ | মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনসমূহের ফেডারেশন |
সভাপতি | ড. সালমান ওয়াকার[১] |
| আহমেদ বাচেলানি ড. সাহিরা সালিম দার[২] | |
ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন (BIMA) একটি ব্রিটিশ সংস্থা, যা যুক্তরাজ্যে মুসলিম স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। এই সংস্থাটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এবং এটি মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ও ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনসমূহের ফেডারেশন-এর সহযোগী সংস্থা। অন্যান্য চিকিৎসা সংস্থা ও পেশাজীবীদের সঙ্গে একত্রে, ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন ২০১৬ সালের কনজারভেটিভ পার্টি সম্মেলনে প্রদত্ত কিছু মন্তব্যের বিরোধিতা করে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন-এর সঙ্গে যোগ দেয়।[৩] ঐ সম্মেলনে এনএইচএস-এ কর্মরত বিদেশি চিকিৎসকদের ‘অস্থায়ী কর্মশক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।[৪]
প্রচারণা
[সম্পাদনা]ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন নিয়মিত সম্মেলন ও কর্মশালার আয়োজন করে এবং মুসলিম চিকিৎসা পেশাজীবীদের সম্মুখীন হওয়া বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার জন্য টুলকিট তৈরি করেছে। এমনই একটি প্রকল্প হলো ‘লাইফসেভারস’, যা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন-এর সহযোগিতায় শুরু করা হয়। এই প্রকল্পটি যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের সহযোগিতায় পরিচালিত হয় এবং এর লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও মুসলিম সম্প্রদায়ের সদস্যদের প্রাথমিক জীবন রক্ষা কৌশল এবং হৃদ্পিণ্ড-পুনর্জীবন কৌশল (CPR) শেখানো।[৫][৬]
একই ধরনের আরেকটি প্রকল্পে, সংস্থাটি ক্যান্সার রিসার্চ ইউকে-এর সঙ্গে অংশীদারিত্ব করে একটি সচেতনতামূলক কার্যক্রম চালায়, যার লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও মুসলিম সম্প্রদায়কে বৃহদান্ত্র ক্যান্সার সম্পর্কে শিক্ষা দেওয়া এবং এই রোগের স্ক্রিনিং পরিষেবার প্রাপ্যতা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।[৭][৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "BIMA President Salman Waqar recognised in '100 Inspiring Muslims: Next Generation'"। British Islamic Medical Association। ১৫ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৫।
- ↑ "BRITISH ISLAMIC MEDICAL ASSOCIATION"। gov.uk। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৫।
- ↑ Matthews-King, Alex। "Newly trained doctors to be tied to NHS for four years, announces Hunt"। Pulse Today (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Calling overseas doctors an 'interim' workforce is dangerous"। Pulse Today (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০১৬। ১২ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "The wonderful things Muslims will be doing in your community this Christmas"। The Independent (ইংরেজি ভাষায়)। ২৩ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Learn life-saving CPR skills for free at Sleaford Islamic centre"। www.sleafordstandard.co.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Boosting awareness of bowel cancer screening services"। www.oldham-chronicle.co.uk। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Cancer Research UK hopes to increase cancer screening in Oldham"। Revolution 96.2 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯।