ব্রিক্স অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ
চ্যাম্পিয়ন ব্রাজিল দল, ফতোরদা স্টেডিয়াম, ২০১৬ | |
| প্রতিষ্ঠিত | ২০১৬ |
|---|---|
| অঞ্চল | ব্রিক্স সদস্য রাষ্ট্রসমূহ |
| দলের সংখ্যা | ৫ |
| বর্তমান চ্যাম্পিয়ন | |
| সবচেয়ে সফল দল | |
| ওয়েবসাইট | www |
ব্রিক্স অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ হল ব্রিক্স সদস্য রাষ্ট্রসমূহ অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত সম্প্রীতিমূলক ফুটবল প্রতিযোগিতা। প্রথম আসর ৮ম ব্রিক্স শিখর সম্মেলন হওয়ার পাশাপাশি ভারতের গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল।[১] প্রতিযোগিতায় দেশের অনূর্ধ্ব-১৭ দলগুলি অংশ নেয়। ১ অক্টোবর ২০১৬-এ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রফির উদ্বোধন করেন।[২]
জোহানেসবার্গ শহরে ১০ম ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হলে তাতে পুনরায় এই প্রতিযোগিতার আসর বসে ও পুরুষ দলের বদলে জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৭ দলগুলিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।[৩][৪][৫]
বিন্যাস
[সম্পাদনা]ভারতের গোয়াতে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে প্রথমে একটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলা হয়েছিল। এই রাউন্ড থেকে পয়েন্ট টেবিলের ১ম ও ২য় দল ফাইনালে এবং অপরদিকে পয়েন্ট টেবিলের ৩য় ও ৪র্থ দল যথাক্রমে ৩য় স্থান নির্ধারক ম্যাচে উত্তীর্ণ হয়। ৫ম দল সরাসরি প্রথম রাউন্ডের পরে বাদ পড়ে।
দ্বিতীয় সংস্করণে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুধুমাত্র রাউন্ড-রবিন পর্যায়ে খেলা হয়েছিল। রাউন্ড-রবিন পর্বের পর পয়েন্ট টেবিলে তাদের স্থান অনুযায়ী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়।
দল
[সম্পাদনা]| দল | কনফেডারেশন |
|---|---|
| কনমেবল | |
| এএফসি | |
| এএফসি | |
| উয়েফা | |
| ক্যাফ |
ফলাফল
[সম্পাদনা]| বছর | আয়োজক | ফাইনাল খেলার তারিখ | বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | তৃতীয় স্থান | সর্বোচ্চ গোলদাতা |
|---|---|---|---|---|---|---|---|
| ২০১৬ | ১৫ অক্টোবর ২০১৬ | ৫–১ |
|||||
| ২০১৮ | ২২ জুলাই ২০১৮ |
দলসমূহের পারফরম্যান্স
[সম্পাদনা]| আয়োজক→ দল↓ |
২০১৬ |
২০১৮ |
অংশগ্রহণ |
|---|---|---|---|
| ১ম | ১ম | ২ | |
| ৩য় | ৪র্থ | ||
| ৫ম | ৫ম | ||
| ৪র্থ | ২য় | ||
| ২য় | ৩য় |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ India to host BRICS U17 Cup in 2016. The Pioneer. 13 May 2015. Retrieved 12 August 2015
- ↑ "PM Modi unveils BRICS U-17 Football Trophy"। The Home of Indian Football। ১ অক্টোবর ২০১৬। ৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- ↑ "TWENTY SELECTED FOR INDIAN U-17 WOMEN'S TEAM FOR BRICS U-17 FOOTBALL TOURNAMENT"। AIFF। ১৩ জুলাই ২০১৮।
- ↑ "BRICS Cup U17 2018: India announced 35-member squad"। SportsKeeda। ৮ জুলাই ২০১৮।
- ↑ "LISTEN: Dludlu on Alexandra visit and BRICS tournament preparations"। SAFA। ১২ জুলাই ২০১৮। ৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
| ফুটবল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |