ব্রহ্মপুত্রপার উৎসব
| ব্রহ্মপুত্রপার উৎসব | |
|---|---|
| ধরন | লোকসঙ্গীত, আধুনিক |
| আরম্ভ | ১৫ জানুয়ারি ২০২৬ |
| সমাপ্তি | ১৬ জানুয়ারি ২০২৬ |
| পুনরাবৃত্তি | প্রতি বছর |
| অবস্থান (সমূহ) | গুয়াহাটি, অসম |
| কার্যকাল | ১৯XX–২০০৪, ২০১২–বর্তমান[১] |
| পূর্ববর্তী ঘটনা | ২০২৫ |
| পরবর্তী ঘটনা | ২০২৬ |
| কার্যকলাপ | ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য, হস্তশিল্প, ক্রীড়া ইত্যাদি |
ব্রহ্মপুত্রপার উৎসব (ইংরেজি: Brahmaputra Beach Festival) হল গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর বালুচরে অনুষ্ঠিত এক মুক্তমঞ্চ উৎসব। এই উৎসবটি প্রতি বছর মাঘ বিহু উপলক্ষে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।[২][৩]
উদ্দেশ্য
[সম্পাদনা]এই উৎসবের মূল উদ্দেশ্য হল আসামের ঐতিহ্যবাহী সংস্কৃতি, হস্তশিল্প ও স্থানীয় খেলাধুলাকে জনপ্রিয় করা। দক্ষিণ ভারতের বিভিন্ন উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হওয়া এই উৎসবটি আসামের সংস্কৃতি, ঐতিহ্য ও আধুনিকতার এক মিলনস্থল হিসেবে পরিচিত।[২]
পৃষ্ঠপোষকতা
[সম্পাদনা]এই উৎসবটি আসাম বোট রেসিং অ্যান্ড রোয়িং অ্যাসোসিয়েশন ও আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে গুয়াহাটি শহরে আয়োজিত হয়।[২][৩]
অনুষ্ঠান
[সম্পাদনা]উৎসব চলাকালীন ব্রহ্মপুত্রের বালুচরে নানা রকম মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে বিচ ক্রিকেট, বিচ ভলিবল, রিভার রাফটিং, ক্যানুইং, উইন্ড সার্ফিং, কায়াকিং, হট এয়ার বেলুনিং, প্যারাগ্লাইডিং, হ্যাং গ্লাইডিং প্রভৃতি আধুনিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে হাতি দৌড়, মোরগযুদ্ধ, ডিমযুদ্ধ ইত্যাদি প্রতিযোগিতা অন্যতম।[২][৩]
শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি ওড়ানোর মতো বিভিন্ন কার্যক্রমেরও আয়োজন করা হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী আসামি হস্তশিল্পের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।[২][৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.tourmyindia.com/states/assam/brahmaputra-beach.html
- 1 2 3 4 5 "ব্রহ্মপুত্র পার উৎসব"। Maps of India। Maps of India। ১৪ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪।
- 1 2 3 4 "ব্রহ্মপুত্র উৎসব"। Bharat Online। Bharat Online। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪।