বিষয়বস্তুতে চলুন

ব্রজেন দাস সুইমিংপুল

ব্রজেন দাস সুইমিংপুল
২৩°৪৩′৪৫″ উত্তর ৯০°২৪′৫১″ পূর্ব / ২৩.৭২৯১৯৯° উত্তর ৯০.৪১৪০২৯° পূর্ব / 23.729199; 90.414029
ঠিকানাঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স, পুরানা পল্টন
ডাককোডঢাকা - ১০০০
পরিচালনায়বাংলাদেশ সুইমিং ফেডারেশন
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
পূর্বতন নামপল্টন সুইমিংপুল
মোশাররফ হোসেন জাতীয় সুইমিং কমপ্লেক্স
বঙ্গবন্ধু স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স
আইভি রহমান সুইমিংপুল
অবস্থাপ্রশিক্ষণের জন্য সক্রীয়
বৈশিষ্ট্য
৮ লেনের সুইমিংপুল

ব্রজেন দাস সুইমিংপুল বাংলাদেশের প্রথম সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল।[১][২] ১৯৭০-এর দশকে নির্মিত ক্রীড়া স্থাপনাটি ঢাকা মহানগরীর পল্টনে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের অন্তর্গত।[১][৩] ঢাকা মহানগরীতে অবস্থিত তিনটি সরকারী সুইমিংপুলের অন্যতম। পল্টন সুইমিংপুল নামেও পরিচিত,[৪] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত।[৫] বাংলাদেশ সুইমিং ফেডারেশন পুলটির দেখভাল করে।[৬]

ইতিহাস

[সম্পাদনা]

বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স হিসেবে ১৯৭০ দশকে উদ্বোধন ও চালু করা হয়।[১][৪] ১৯৯৩ সালে মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্স প্রতিষ্ঠার আগে[৭] এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা হতো।[৪] এটি ছিল ১৯৮৫ সালে আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় গেমসে সাঁতার ক্রীড়ার সকল ইভেন্টের আয়োজস্থল।[৮] ক্রীড়ার বাইরে স্থাপনাটি সঙ্গীতজ্ঞ আজম খানের স্মৃতি বিজরিত। তিনি এখানকার নিয়মিত প্রশিক্ষক ছিলেন।[৯]

পল্টন সুইমিংপুল নামে পরিচিত স্থাপনাটির আনুষ্ঠানিক নাম বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। প্রথমবার এটির নাম স্বাধীনতা পুরস্কার জয়ী কৃতি সাঁতারু মোশাররফ হোসেনের নামে 'মোশাররফ হোসেন জাতীয় সুইমিং কমপ্লেক্স" করা হয়েছিল।[৯] দীর্ঘদিন দিন এটি 'বঙ্গবন্ধু স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্স' হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের নথিভূক্ত শিরোনামে অভিহিত হয়েছে।[১০] অতপর আইভি রহমানের মরণোত্তর সম্মানে নাম পরিবর্তন করা হয়।[১১] ২০২৫ সালের ২৩ এপ্রিল ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু ব্রজেন দাসের নামে নামকরণ হয়েছে।[১২]

কাঠামো

[সম্পাদনা]

এটি খোলা আকাশের নিচে উন্মুক্ত ৮ লেন বিশিষ্ট সুইমিংপুল। পুলটির দুইপাশে ৫ ধাপ বিশিষ্ট সহস্রাধিক দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি আছে।[৬]

আয়োজন

[সম্পাদনা]

এটি বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা আয়োজনের ভেন্যু।[১৩] বাংলাদেশ সুইমিং ফেডারেশন এখানে সাঁতার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে।[১][১৪] ঢাকা মহানগরের সরকারী সুইমিংপুল গুলোর মধ্যে সাঁতার শেখার জন্য এটি, ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্স সবচেয়ে বেশি ব্যবহার হয়।[১৫] এছাড়া বেসরকারী উদ্যোগতারাও প্রশিক্ষণের জন্য পুলটি ব্যবহার করে।[১৬] ২০০৫ থেকে পুলটিতে পানি শোধনাগার ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই,[৪] তাই কোন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা না করে, বরং শিক্ষানবিশ সাঁতারুদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে।[১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 রওশন, শরীফ (২৬ জানুয়ারি ২০২৪)। "অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল"। এখন টিভি। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  2. ↑ "ব্রজেন দাসের নামে সুইমিং পুল"। জাগো নিউজ। ২৪ এপ্রিল ২০২৫। ৩০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
  3. ↑ দাস, সৌরভ কুমার (১২ ফেব্রুয়ারি ২০২৬)। "ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য এক ঢাকা: আড়ালে থাকা স্টেডিয়াম ও মাঠের গল্প"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৬।
  4. 1 2 3 4 নাফি, তাছওয়ার (৪ মে ২০২৫)। "দুই দশক ধরে অকেজো পল্টনের সুইমিং কমপ্লেক্স"। এখন টিভি। ২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
  5. ↑ "সুইমিংপুল (ঢাকা মহানগরীর অভ্যন্তরে)"। জাতীয় ক্রীড়া পরিষদ। ৩০ জুন ২০২৪। ১৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  6. 1 2 "অযত্ন-অবহেলায় আইভি রহমান সুইমিংপুল"। স্পোর্টসমেইল২৪। ৩১ অক্টোবর ২০১৭। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  7. ↑ "পুরোনো সুইমিং কমপ্লেক্সের নতুন শুরু"। জাগো নিউজ। ২ জানুয়ারি ২০২০। ৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৪।
  8. ↑ মাহমুদ, দুলাল (৫ জুলাই ২০২১)। "ঢাকায় সাফ গেমসের প্রথম উৎসব"। উৎপল শুভ্র ডট কম। ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৫।
  9. 1 2 "মুক্তিযোদ্ধা-পপগুরু আজম খান, ভোলা কি যায়!"। চ্যানেল আই। ২৮ ফেব্রুয়ারি ২০১৮। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
  10. ↑ "Structures Under NSC"। জাতীয় ক্রীড়া পরিষদ (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।
  11. ↑ "৭ দিনের মধ্যে স্কোরবোর্ডের অবস্থা জানতে চান পাপন"। ঢাকা পোস্ট। ২৮ মে ২০২৪। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  12. ↑ "চট্টগ্রাম ও ময়মনসিংহের স্টেডিয়ামের নাম পরিবর্তন করলো জাতীয় ক্রীড়া পরিষদ"। সময় টিভি। ২৪ এপ্রিল ২০২৫। ২৪ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
  13. ↑ "সাঁতারে চ্যাম্পিয়ন মিদুল হাসান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ মে ২০২৪। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  14. ↑ "সাঁতার শেখার ও অনুশীলনের নিয়মাবলী"। বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  15. ↑ পারভিন, শাহনাজ (২১ জুলাই ২০০৮)। "Swimming fast gaining in popularity"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৪।
  16. ↑ "সুইমিংপুলে শিশুদের মহানন্দ"। জাগো নিউজ। ১ এপ্রিল ২০১৬। ২৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৪।
  17. ↑ ইসলাম, রফিকুল (২৫ ফেব্রুয়ারি ২০২৫)। "'জেলা সুইমিংপুলগুলো ফেডারেশনের অনুকূলে বরাদ্দ চাইবো'"। জাগো নিউজ। ২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫। এখানে কেবল নবীশ সাঁতারু আছে, স্কুল-কলেজের শিক্ষার্থী যারা সাঁতার জানেন না তাদের সার্ভিস দেওয়ার জন্যই পুলটা চালু রেখেছি। অন্য কিছু এখানে করা যাচ্ছে না। - মাহবুবুর রহমান শাহীন