ব্যাসিল ডি’অলিভেইরা ট্রফি
অবয়ব
| ব্যাসিল ডি’অলিভেইরা ট্রফি | |
|---|---|
| ব্যবস্থাপক | ইসিবি ও সিএসএ |
| খেলার ধরন | টেস্ট ক্রিকেট |
| প্রথম টুর্নামেন্ট | ২০০৪-০৫ |
| শেষ টুর্নামেন্ট | ২০১২ |
| পরবর্তী টুর্নামেন্ট | ২০১৫-১৬ |
| প্রতিযোগিতার ধরন | টেস্ট সিরিজ |
| দলের সংখ্যা | ২ |
| বর্তমান ট্রফি ধারক | |
| সর্বাধিক সফল | |
| সর্বাধিক রান | |
| সর্বাধিক উইকেট | |
ব্যাসিল ডি’অলিভেইরা ট্রফি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজে প্রদেয় ট্রফিবিশেষ।[১] দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজে বিজয়ী দল এ ট্রফি লাভের অধিকারী। কোন কারণে সিরিজ ড্র হলে, ট্রফিটি পূর্বেকার ধারক দলের কাছে থাকবে। ২০০৪-০৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সিরিজ থেকে এ ট্রফি প্রদানের প্রচলন ঘটেছে।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত প্রয়াত ইংরেজ টেস্ট ক্রিকেটার ব্যাসিল ডি’অলিভেইরা’র সম্মানার্থে এ ট্রফির নামকরণ হয়েছে। ১৯৬৮-৬৯ মৌসুমে একই রঙের চামড়ার অধিকারী না হওয়ায় দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ ইংল্যান্ড দলের সফর বাতিল করেছিল।[২]
সংক্ষিপ্ত ফলাফল
[সম্পাদনা]| মৌসুম | স্থান | সিরিজের সেরা খেলোয়াড় | ইংল্যান্ডের জয় | দক্ষিণ আফ্রিকার জয় | ড্র | সর্বাধিক জয় | ট্রফি ধারক |
|---|---|---|---|---|---|---|---|
| ২০০৪-০৫[৩] | দক্ষিণ আফ্রিকা | অ্যান্ড্রু স্ট্রস (ইংল্যান্ড) | ২ | ১ | ২ | ইংল্যান্ড | ইংল্যান্ড |
| ২০০৮[৪] | ইংল্যান্ড | কেভিন পিটারসন (ইংল্যান্ড) গ্রেইম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) |
১ | ২ | ১ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা |
| ২০০৯-১০[৫] | দক্ষিণ আফ্রিকা | মার্ক বুচার (দক্ষিণ আফ্রিকা) গ্রেম সোয়ান (ইংল্যান্ড) |
১ | ১ | ২ | ড্র | দক্ষিণ আফ্রিকা |
| ২০১২[৬] | ইংল্যান্ড | ম্যাট প্রায়র (ইংল্যান্ড) হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) |
০ | ২ | ১ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা |
| ২০১৫-১৬[৭] | দক্ষিণ আফ্রিকা | বেন স্টোকস (ইংল্যান্ড) | ২ | ১ | ১ | ইংল্যান্ড | ইংল্যান্ড |
| সর্বমোট | ৬ | ৭ | ৭ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Wisden Cricinfo staff। "D'Oliveira honoured by South Africa"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১২।
- ↑ "Basil D'Oliveira"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১২।
- ↑ "Basil D'Oliveira Trophy, 2004/05"। ESPNcricinfo।
- ↑ "Basil D'Oliveira Trophy, 2008"। ESPNcricinfo।
- ↑ "Basil D'Oliveira Trophy, 2009/10"। ESPNcricinfo।
- ↑ "Basil D'Oliveira Trophy, 2012"। ESPNcricinfo।
- ↑ "Basil D'Oliveira Trophy, 2012"। ESPNcricinfo।