ব্যাটলগ্রাউন্ড (২০১৪)
| ব্যাটলগ্রাউন্ড | ||||||
|---|---|---|---|---|---|---|
| বিবরণ | ||||||
| সংস্থা | ডাব্লিউডাব্লিউই | |||||
| ব্র্যান্ড | র স্ম্যাকডাউন | |||||
| তারিখ | ২০ জুলাই ২০১৪ | |||||
| মাঠ | ট্যাম্পা বে টাইমস ফরাম | |||||
| শহর | ট্যাম্পা, ফ্লোরিডা | |||||
| দর্শক সংখ্যা | ১২,০০০ | |||||
| ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠানের কালানুক্রমিক | ||||||
| ||||||
| ব্যাটলগ্রাউন্ড-এর কালানুক্রমিক | ||||||
| ||||||
ব্যাটলগ্রাউন্ড একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তাদের ব্র্যান্ড র এবং স্ম্যাকডাউনের জন্য প্রযোজনা করেছে।[১] এটি ব্যাটলগ্রাউন্ড কালানুক্রমিকের অধীনে প্রচারিত দ্বিতীয় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ২০১৪ সালের ২০শে জুলাই তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার ট্যাম্পা বে টাইমস ফরামে অনুষ্ঠিত হয়েছে।
প্রাক-প্রদর্শনে দুইটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট নয়টি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে জন সিনা ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে কেইন, র্যান্ডি অরটন ও রোমান রেইন্সকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, ক্রিস জেরিকো একক ম্যাচে ব্রে ওয়্যাটকে এবং ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে দি উসোস দ্য ওয়্যাট ফ্যামিলিকে পরাজিত করেছে।
কাহিনী
[সম্পাদনা]এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল র এবং স্ম্যাকডাউন ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইর লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[২][৩] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান র এবং স্ম্যাকডাউনে প্রদর্শন করা হয়েছে।[৪]
পটভূমি
[সম্পাদনা]ব্যাটলগ্রাউন্ড হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত হয়। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত, ডাব্লিউডাব্লিউই ওভার দ্য লিমিট নামে প্রতি বছরের মে মাসে একটি বার্ষিক প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) আয়োজন করতো। ওভার দ্য লিমিটের চতুর্থ অনুষ্ঠান মূলত ২০১৩ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; তবে, জুলাই মাসে ডাব্লিউডাব্লিউই এক ঘোষণায় জানায় যে ওভার দ্য লিমিট ব্যাটলগ্রাউন্ড নামে একটি নতুন অনুষ্ঠান দ্বারা প্রতিস্থাপিত হবে। ২০১৭ সালের জুলাই মাসে টানা পঞ্চমবারের মতো ব্যাটলগ্রাউন্ড আয়োজন করা পর অনুষ্ঠানটির আয়োজন বন্ধ হয়ে যায়, উক্ত বছর শুধুমাত্র স্ম্যাকডাউন ব্র্যান্ডের কুস্তিগিররা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল।[৫] অতঃপর ডাব্লিউডাব্লিউই ব্র্যান্ডের জন্য একচেটিয়াভাবে আয়োজিত প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) বন্ধ করে দেয়, যার ফলে তাদের বার্ষিক প্রতি-দর্শনে-পরিশোধ অনুষ্ঠানের পরিমাণ হ্রাস পায়।[৬] তবে, ২০২৩ সালে ডাব্লিউডাব্লিউই তার উন্নয়নমূলক ব্র্যান্ড এনএক্সটির জন্য ব্যাটলগ্রাউন্ডকে পুনরুজ্জীবিত করে।[৭] ২০১৩ সালের ৬ই অক্টোবর তারিখে প্রথমবারের মতো ব্যাটলগ্রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।[৮][৯]
২০১৪ সালের এই অনুষ্ঠানটি ব্যাটলগ্রাউন্ড কালানুক্রমিকের দ্বিতীয় অনুষ্ঠান ছিল, যা ২০শে জুলাই তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পার ট্যাম্পা বে টাইমস ফরামে আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবা এবং আন্তর্জাতিক বাজারে ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
ফলাফল
[সম্পাদনা]| নং. | ফলাফল | শর্তাধীন বিষয় | সময়[১০] |
|---|---|---|---|
| ১প | অ্যাডাম রোজ ফানডাংগোকে পরাজিত করেছে | একাকী ম্যাচ[১১] | ০২:০৮ |
| ২প | ক্যামেরুন নাওমিকে হারিয়েছে | একাকী ম্যাচ[১২] | ০৩:১৯ |
| ৩ | দ্য উসোস (জিম্মি উসো এবং জেই উসো) (চ) দ্য ওয়াট ফ্যামেলি (লুক হারপার এবং এরিক রোয়ান) | ২-আউট-অব-৩ ফলস ট্যাগ টিম ম্যাচ ডাব্লিউডাব্লিউই ট্যাগ চ্যাম্পিয়নশীপ এর জন্য[১৩] | ১৮:৫০ |
| ৪ | অ্যাজ লি (চ) পেইজ কে হারিয়েছে | ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশীপ এর জন্য একাকী ম্যাচ[১৪] | ০৭:১০ |
| ৫ | রুসেভ (সাথে লানা) জ্যাক সোয়াগারকে (সাথে জেব কাল্টার) কাউন্টআউটের মাধ্যমে পরাজিত করেছে | একাকী ম্যাচ[১৫] | 09:47 |
| ৬ | সেথ রলিন্স ডীন আমব্রোসকে ফোরফিটের মাধ্যমে পরাজিত করেছে | একাকী ম্যাচ | N/A |
| ৭ | ক্রিস জেরিকো ব্রেই ওয়াটকে পরাজিত করেছে | একাকী ম্যাচ[১৬] | ১৫:০১ |
| ৮ | The Miz won by last eliminating Dolph Ziggler | 19-man battle royal for the vacant WWE Intercontinental Championship[১৭] | ১৪:১৮ |
| ৯ | জন সিনা (চ) কেইন, রেনডি অরটন এবং রোমান রিংসকে পরাজিত করেছে | ফাটাল ফোর-ওয়ে ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য[১৮] | 18:15 |
| |||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://pwtorch.com/artman2/publish/wweppvs/article_79700.shtml
- ↑ গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২।
- ↑ "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২।
- ↑ স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬।
- ↑ WWE.com Staff (২৪ এপ্রিল ২০১৭)। "WWE Battleground 2017 tickets available now"। WWE। ২১ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৭।
- ↑ WWE.com Staff (১৭ ফেব্রুয়ারি ২০১৮)। "WWE pay-per-views just got bigger for 2018!"। WWE। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Defelice, Robert (৩০ মার্চ ২০২৩)। "Shawn Michaels Announces NXT Battleground 2023 Will Emanate From Lowell, Massachusetts"। Fightful। ৩০ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৩।
- ↑ Caldwell, James (৬ অক্টোবর ২০১৩)। "Battleground PPV Results 10/6 (Hour 1): World Title match opens the PPV, plus IC Title & Divas Title matches"। Pro Wrestling Torch।
- ↑ Caldwell, James (৬ অক্টোবর ২০১৩)। "Battleground PPV Results 10/6 (Hour 3): WWE Title match, power outage situation, Punk vs. Ryback"। Pro Wrestling Torch।
- ↑ http://slam.canoe.ca/Slam/Wrestling/PPVReports/2014/07/21/21820686.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Murphy, Mike। "Fandango vs. Adam Rose"। WWE। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ Clapp, John। "Cameron vs. Naomi (Kickoff Match)"। WWE। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪।
- ↑ Pappolla, Ryan। "WWE Tag Team Champions The Usos vs. The Wyatt Family (2-out-of-3 Falls Match)"। WWE। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪।
- ↑ Clapp, John। "Divas Champion AJ Lee vs. Paige"। WWE। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪।
- ↑ Clapp, John। "Jack Swagger vs. Rusev"। WWE। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।
- ↑ Clapp, John। "Chris Jericho vs. Bray Wyatt"। WWE। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।
- ↑ Clapp, John। "Intercontinental Championship Battleground Battle Royal"। WWE। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ Giannini, Alex। "WWE World Heavyweight Championship Fatal 4-Way Match"। WWE। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)