বেঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেসওয়ে
অবয়ব
(ব্যাঙ্গালোর–চেন্নাই এক্সপ্রেসওয়ে থেকে পুনর্নির্দেশিত)
| বেঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেসওয়ে | |
|---|---|
| পথের তথ্য | |
| ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | |
| দৈর্ঘ্য | ২৫৮ কিলোমিটার (১৬০ মাইল) |
| অস্তিত্বকাল | মার্চ, ২০২৩ (প্রত্যাশিত)–বর্তমান |
| প্রধান সংযোগস্থল | |
| পশ্চিম প্রান্ত: | হোসকোটে, বেঙ্গালুরু গ্রামীণ জেলা, কর্ণাটক |
| পূর্ব প্রান্ত: | শ্রীপেরুম্বুদুর, কাঞ্চীপুরম জেলা, তামিলনাড়ু |
| অবস্থান | |
| রাজ্য | কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু |
| শহর | হোসকোটে, মালুর, বঙ্গারপেট, কোলার স্বর্ণখনি, ভেঙ্কটগিরিকোটা, পালামনের, বাঙ্গারুপালেম, চিত্তুর, রানিপেত, শ্রীপেরুম্বুদুর |
| মহাসড়ক ব্যবস্থা | |
বেঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেসওয়ে বা জাতীয় এক্সপ্রেসওয়ে ৭ (এনই-৭) হল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ও তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহরের মধ্যে একটি প্রস্তাবিত ২৫৮ কিমি দীর্ঘ ও ৪-লেন চওড়া (৮-লেন পর্যন্ত সম্প্রসারণযোগ্য) প্রবেশাধিকার-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে। এটি বেঙ্গালুরু মহানগর এলাকার হোসকোট থেকে চেন্নাই মহানগর এলাকার বাইরে শ্রীপেরুম্বুদুর পর্যন্ত বিস্তৃত। এই সড়কে যানবাহনকে ১২০ কিমি/ঘন্টা (৭৫ মাইল প্রতি ঘণ্টা) গতিতে চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।[১] এই এক্সপ্রেসওয়েকে ২০২১ সালের ১ জানুয়ারি জাতীয় এক্সপ্রেসওয়ে ৭ (এনই-৭) হিসাবে মনোনীত করা হয়।[২] মোট প্রকল্পের মূল্য প্রায় ₹১৮,০০০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Project report on Chennai Expressway may get ready by March"। The Hindu। ২১ অক্টোবর ২০১১। ২ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- ↑ Gazette notification dated 1 January 2021