বিষয়বস্তুতে চলুন

২০২৫

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উপরে চলুন
নিচে চলুন
← ২০২৪ ২০২৫ ২০২৬ →

আপনার অনুবাদকৃত এরদশ–টেনেনবাউম–ফোর্ড ধ্রুবক নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় FaysaLBinDaruL,
Ishtiak Abdullah আয়োজিত উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার অনুবাদকৃত এরদশ–টেনেনবাউম–ফোর্ড ধ্রুবক নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আয়োজকের আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। আপনার সম্পাদনা শুভ হোক! Ishtiak Abdullah (আলাপ) ১৬:১১, ২ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

@Ishtiak Abdullah গ্রহণ করার জন্য ধন্যবাদ। সফল আয়োজনের জন্য সাধুবাদ। ~ Φαϊσάλ (২০২৫) ১৭:১০, ২ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

উইকিপিডিয়া গণিত এডিটাথন পদক

গণিত পদক উইকিপিডিয়া গণিত এডিটাথন পদক

প্রিয় FaysaLBinDaruL,
বাংলা উইকিপিডিয়ার গণিত বিষয়ক নিবন্ধের সমৃদ্ধি করতে আয়োজিত উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪-এ অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি, বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার অবদান অব্যাহত থাকবে।

সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

— ধন্যবাদান্তে, Ishtiak Abdullah (আলাপ) ০২:২৮, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

@Ishtiak Abdullah ২০২৫-এর প্রথম পদক। অনেক অনেক ধন্যবাদ। ~ Φαϊσάλ (২০২৫) ০২:২৯, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ

সুধী সম্প্রদায়ের সদস্যগণ,

আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।

উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।

সমীক্ষার সংযোগ: forms Google

সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫

উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

একটি পদক দিলাম

অর্ধ লক্ষ সম্পাদনা পদক!
ভাই! ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত মনে করি। আপনি যদি পরিপূর্ণ সুস্থ থাকেন, তাহলে বাংলা উইকিতে সম্পাদনা করতে পারবেন। এইজন্য আপনার সুস্থতা বাংলাভাষী জনগোষ্ঠীর একান্ত কাম্য। দেখতে দেখতে ৫০,০০০ সম্পাদনা করলেন, আপনাকে অভিনন্দন। আপনার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:১২, ২১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
@DeloarAkram অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। ~ Φαϊσάλ (২০২৫) ১৯:৪৯, ২১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/MOHAMMAD ZAKIR HOSSEN

সুধী, উপরোক্ত তদন্ত পাতায় আপনার কিছু মন্তব্যে অন্য ব্যবহারকারীর সম্ভাব্য ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়েছে। গোপনীয়তার স্বার্থে তথ্যগুলো সরিয়ে ফেলা হলো। এ ধরনের তদন্তের ক্ষেত্রে প্রয়োজনে ব্যবহারকারী পরীক্ষককে মেইলে জানাবেন। আশা করি ভবিষ্যতে বিষয়টি খেয়াল রাখবেন। রিয়াজ (আলাপ) ১৭:১২, ২৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

@RiazACU ধন্যবাদ। তথ্যগুলি তিনি নিজেই প্রকাশ করেছিলেন। কেউ ব্যক্তিগত তথ্য উইকিতে নিজ থেকে প্রকাশ না করলে, আমি তাদের তথ্য কোথাও উল্লেখ করিনা। বলা বাহুল্য, আমি এই দুইজন ব্যবহারকারীর বয়স জানি। যেহেতু তারা প্রকাশ করেননি, তাই আমিও করিনি। ব্যক্তিগতভাবে তাদের সম্পাদনার ধরন দেখে মনে হয়েছে, তারা এখানে গঠনমূলক করতে আসেননি। তাদের বার্তাও তাচ্ছিল্য ও টিপ্পনিমূলক। সম্প্রদায় এধরনের সম্পাদক পছন্দ করেনা। সম্ভাব্য একই শক ফার্মের লোক। আমি চাইনা তারা উইকিপিডিয়ার সিস্টেম নিয়ে খেলুক।😎 ~ Φαϊσάλ (২০২৫) ১৭:৫৫, ২৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

Thank you for being a medical contributors!

The 2024 Cure Award
In 2024 you were one of the top medical editors in your language. Thank you from Wiki Project Med for helping bring free, complete, accurate, up-to-date health information to the public. We really appreciate you and the vital work you do!

Wiki Project Med Foundation is a thematic organization whose mission is to improve our health content. Consider joining for 2025, there are no associated costs.

Additionally one of our primary efforts revolves around translating health content. We invite you to try our new workflow if you have not already. Our dashboard automatically collects statistics of your efforts and we are working on tools to automatically improve formating.

Thanks again :-) -- Doc James along with the rest of the team at Wiki Project Med Foundation ০৬:২২, ২৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সুপ্রিয় FaysaLBinDaruL,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)

৫০ হাজার সম্পাদনার পদক

৫০ হাজার সম্পাদনার পদক
সুপ্রিয় ফয়সাল ভাই, বাংলা উইকিপিডিয়ায় ৫০ হাজার সম্পাদনার মাইলফলক স্পর্শ করায় আপনাকে ৫০ হাজার সম্পাদনার পদকটি দিলাম। অভিনন্দন! চালিয়ে যান 👍 আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
@আফতাবুজ্জামান অনেক অনেক ধন্যবাদ। আবার ব্যাটারি 'ফুল' হইলো। ~ Φαϊσάλ (২০২৫) ১৯:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)

অনুগ্রহ করে বার্তা দেখুন

ফয়সাল ভাই, অনুগ্রহ করে অফ উইকি বার্তা চেক করবেন। ―    কাপুদান পাশা () ২০:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)

@খাত্তাব হাসান ধন্যবাদ। আমি দেখছি। কিছু সম্পাদনা করে দিতে পারি। ~ Φαϊσάλ (২০২৫) ০০:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
এই যে। আপনার ই-মেইল দেখুন আপনি একটি মেইল পেয়েছেন!
আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।
   কাপুদান পাশা () ০৬:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় FaysaLBinDaruL,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

ঐশিক রেহমান (Aishik Rehman) ও Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:২৭, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)

শুরু হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫!

সুধী FaysaLBinDaruL/৭,

বাংলার প্রেমে উইকি দলের পক্ষ থেকে শুভেচ্ছা!

আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলার প্রেমে উইকি ২০২৫ শুরু হয়েছে! এবছর প্রতিযোগিতার থিম বাংলার পাখি, যেখানে অংশগ্রহণকারীরা বাংলার বৈচিত্র্যময় পাখির ছবি ধারণ ও শেয়ার করতে পারবেন।

প্রতিযোগিতার বিস্তারিত

📅 সময়: ১ – ৩১ মার্চ ২০২৫
📍 থিম: বাংলার পাখি
🎯 আয়োজক: বাংলা উইকিমৈত্রী

বাংলার প্রেমে উইকি হল উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নথিভুক্ত করতে আয়োজিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে, এটি প্রতিবছর একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে উইকিমিডিয়া কমন্সে তাদের তোলা আলোকচিত্র জমা করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনি এই সম্প্রদায়ের অংশ হতে পারেন, যারা বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার প্রাকৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

আমি কিভাবে অংশ নিতে পারি?

প্রতিযোগিতাটি ১ - ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে চলবে। প্রতিযোগিতা চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনি অংশ নিতে পারবেন। অংশ নিতে আপনাকে যা করতে হবে—

📷 বাংলার পাখির ছবি তুলুন।
📤 উইকিমিডিয়া কমন্সে এই লিঙ্ক ব্যবহার করে ছবি আপলোড করুন।
📖 প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশিকা জানতে প্রতিযোগিতার পাতা দেখুন।

কেন অংশ নিবেন?

আপনার অবদানের মাধ্যমে বাংলার পাখির প্রকৃতি ও বৈচিত্র্য নথিভুক্ত হবে এবং সকলের জন্য জ্ঞান সহজলভ্য হবে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ!

পুরস্কার

১ম পুরস্কার: ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
২য় পুরস্কার: ২৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৪র্থ-৫ম পুরস্কার: ক্রেস্ট ও সনদপত্র
৬ষ্ঠ-১০ম পুরস্কার: সনদপত্র
শীর্ষ আপলোডার পুরস্কার: সনদপত্র

প্রতিযোগিতার নিয়ম এবং পরিসর সম্পর্কে আরও জানতে, এখানে দেখুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।

শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল

#WikiLovesBangla

ভালো নিবন্ধ হিসেবে কেতুরা নিবন্ধটির মনোনয়ন!

ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত কেতুরা নিবন্ধটি উত্তীর্ণ হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:কেতুরা দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। Galib Tufan (আলাপ) ১৭:৫৮, ১৪ মার্চ ২০২৫ (ইউটিসি)

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!
সুপ্রিয় FaysaLBinDaruL!

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভায় অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এই উইকিপদকটি প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল
মঙ্গলবার ২০:৪৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)


আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

সুপ্রিয় FaysaLBinDaruL/৭,

আশা করি ভালো আছেন। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে বিগত ১৮ – ২৪ মে উইকিপিডিয়ায় আয়োজিত আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভায় জাদুঘর বিষয়ক তিন বা ততোধিক নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ই-সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি আগামী ৫ জুনের মধ্যে পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
মহীন ২১:৪৭, ২৮ মে ২০২৫ (ইউটিসি)


"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

প্রিয় FaysaLBinDaruL,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!

এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"

সুপ্রিয় FaysaLBinDaruL/৭!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা

আপনার সম্পাদনা শুভ হোক!

শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৫, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

আসল উইকিপদক
আজাকির জন্য শতাধিক নিবন্ধ তৈরি এবং এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আজাকি অংশ সামলানোর জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো। কৃতজ্ঞতা স্বরূপ আমার পক্ষ থেকে আপনাকে এই পদকটি দিলাম। AbuSayeed (আলাপ) ১৫:৫৪, ৫ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
@AbuSayeed সুধী, আপনাদের এসব প্রশংসা, আবারো নিয়মিত হবার প্রেরণা জোগায়। আমার অনুপস্থিতিতে আজাকির দায়িত্ব সামলানোর জন্য অশেষ কৃতজ্ঞতা। পদকের জন্য ধন্যবাদ। বহুদিন বাদে...। ~ Φαϊσάλ (২০২৫) ১৬:৫৩, ৫ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

আজাকি মনোনয়ন

শুভেচ্ছা নিবেন ভাই। আজাকি মনোনয়ন নিয়ে কিছু জানার ছিল। আজাকিতে মনোনয়নের জন্য যদি আমি নিজে থেকে কোন নিবন্ধ দিয়ে থাকি, এবং সেটা যদি দীর্ঘ দিন যাবৎ কেউ সমর্থন না দেয়। তাইলে সেক্ষেত্রে করণীয় কি? - AbuSayeed (আলাপ) ১৪:৩৭, ৬ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

@AbuSayeed আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এক এক করে আসি। প্রথমত, নিবন্ধগুলি সমর্থনের জন্য, বরং চমকপ্রদ ও অনন্যতার গুরুত্বে দেখা চাই। এমন অনেক নিবন্ধ আছে, কেউ হয়তো সমর্থন করেনি, কিন্তু আজাকির বিচারে উতরে গেছে। দ্বিতীয়ত এসব নিবন্ধের ক্ষেত্রে আপনি যেহেতু সয়ং মনোনায়নকারী ও পর্যালোচক; নিজের নিবন্ধ মনোনায়ন দেওয়ার আগেই, আজাকির জন্য বিবেচ্য হবে কিনা, স্বযাচাই করে নিতে পারেন। আজাকি ও নিখুঁত নিবন্ধের নির্দেশিকা অনুসরণ করতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে উল্লেখ করি, এখনো আমার কিছু নিবন্ধ আছে, যেগুলি আমি জানি আজাকিতে মনোনায়ন দিলে অন্যদের সমর্থন পাবো, তথ্যও চমকপ্রদ বা অনন্য, কিন্তু মনোনায়ন দেই নাই, কারণ হয়তো আগামি ১-২ বছরের মধ্য আজাকি তথ্যটা বাতিল হয়ে যাবে।
যেমনঃ
তৃতীয়ত, আমি আমার নিজের নিবন্ধগুলি মনোনায়নের পর বাকি নিবন্ধগুলোড় মতই পর্যালোচনা করতাম। একজন প্রশাসক প্রাথমিকভাবে সেটা নিরীক্ষা করতেন। তবে আপনি যেহেতু শুরু করেছেন, এক্ষেত্রে আমি আপনার নিবন্ধগুলি সাময়িক পর্যালোচনায় সাহায্য করতে পারি।~ Φαϊσάλ (২০২৫) ১৬:২৮, ৭ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
@AbuSayeed পুনশ্চঃ আপনার মনোনায়ন থাকলে, আজাকি হালনাগাদের পূর্বে আমাকে বার্তা দিয়ে রাখতে পারেন। শুভকামনা। ~ Φαϊσάλ (২০২৫) ১৬:২৯, ৭ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
@FaysaLBinDaruL, ধন্যবাদ ভাই। বুঝতে পেরেছি। - AbuSayeed (আলাপ) ১৭:১১, ৭ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

আজাকি হালনাগাদ ১০ অক্টোবর ২০২৫

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত সুজা খন্দকার এবং বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র নামক নিবন্ধগুলি থেকে একাধিক আকর্ষণীয় তথ্য নিয়ে ১০ অক্টোবর ২০২৫ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

AbuSayeed (আলাপ) ০২:৪২, ১০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

আজাকি হালনাগাদ

Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত হেনরিখ কুবিস নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১ নভেম্বর, ২০২৫ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।

-- AbuSayeed (আলাপ) ১০:১৩, ১ নভেম্বর ২০২৫ (ইউটিসি)

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ এডিটাথনে অংশগ্রহণ করুন!

As-Ne-Bn Edit-a-thon 2025 Bangla Banner
As-Ne-Bn Edit-a-thon 2025 Bangla Banner

সুধী,
অসমীয়া-নেপালি-বাংলা উইকিপিডিয়ার যৌথ উদ্যোগে ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিবন্ধ সম্পাদনা বিষয়ক অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য তিন দেশের উইকিপিডিয়ানরা একত্রিত হয়ে মুক্তভাবে অবদান রাখতে পারবেন। আমাদের এই প্রচেষ্টায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। কোনো রকম প্রশ্ন থাকলে আলোচনা পাতায় লিখুন।

আশা করি আপনার সম্পাদনা শুভ হবে।



শুভেচ্ছান্তে,

SamihaRahman (আলাপ) ১৩:৫৭, ৫ নভেম্বর ২০২৫ (ইউটিসি)

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ এডিটাথনের ফর্ম পূরণ

সুধী,
আপনার অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ - এর অবদানের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার সার্টিফিকেট প্রদানের জন্য কিছু তথ্য প্রয়োজন, তাই এই ফর্মটি পূরণ করার জন্যে অনুরোধ করছি।

আপনার ধৈর্য্য ও সময়ের জন্যে আবারো ধন্যবাদ। আশা করি আপনার সম্পাদনা শুভ হয়েছে।


শুভেচ্ছান্তে,
SamihaRahman (আলাপ) ১৮:৪৪, ১৯ নভেম্বর ২০২৫ (ইউটিসি)

প্রধান পাতা প্রস্তাবনা সম্পর্কে

আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? আমি আসলে একটু নিষ্ক্রিয় হয়ে পড়েছি। এর মধ্যে ঘটনাক্রমে মনে পড়লো, আমি প্রধান পাতার প্রস্তাবনার জন্য ব্যবহারকারী:খাত্তাব হাসান/প্রধান পাতা পাতায় কাজ করছিলাম। এখানে অনেকগুলি অসম্পূর্ণ কাজের মধ্যে একটা কাজের জন্য আপনাকে বার্তা দেয়া, সেটা হচ্ছে- প্রবেশদ্বার। আমার আসলে প্রবেশদ্বার সম্পর্কে ধারণা নেই এবং ধারণা নেয়ার সময় এইমুহূর্তে কম। আপনি যদি একটা ক্লাসিফাইড করে, ২০-৩০টা পূর্ণাঙ্গ ও ফাংশনাল প্রবেশদ্বারের তালিকা প্রিফার করতেন, তাহলে আমি সেটা পাতাটায় বসিয়ে দিতাম। বা আপনিও যেকোনোভাবে পাতাটায় সম্পাদনা করতে পারেন। আশা করি, আপনার দিনকাল ভালো কাটছে। অগ্রীম ধন্যবাদ! ―    কাপুদান পাশা () ০৬:৪৪, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)

@খাত্তাব হাসান বহুদিন বাদে আলাপ হচ্ছে। আমি আপনাকে মোটামুটি চলনসই একটা তালিকা করে দিতে পারি। আমাকে সময় দিতে হবে, আমি নিজেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। তালিকাটা এই আলাপ পাতায় যুক্ত করে দিবো। আপাতত এই ৭টি তালিকায় রাখতে পারেন। ~ Φαϊσάλ (২০২৫) ০৬:৫৪, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@FaysaLBinDaruL জি অবশ্যই। আমিও খুব বেশি সময় দিতে পারিনা। আপনি সময় করে কাজ কইরেন। কাজ শেষ হলে একটু জানিয়ে দিয়েন। ―    কাপুদান পাশা () ০৬:৫৯, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@খাত্তাব হাসান আরও ...
  1.  ভুটান প্রবেশদ্বার
  2.  নেপাল প্রবেশদ্বার
  3.  পাখি প্রবেশদ্বার
  4.  পরিবহন প্রবেশদ্বার
  5.  দেওবন্দি প্রবেশদ্বার
  6.  চিকিৎসাবিদ্যা প্রবেশদ্বার
  7.  পানীয় প্রবেশদ্বার
~ Φαϊσάλ (২০২৫) ০৭:১৫, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@খাত্তাব হাসান আরও ...
  1.  চট্টগ্রাম প্রবেশদ্বার
  2.  কলকাতা প্রবেশদ্বার
  3.  বরিশাল প্রবেশদ্বার
  4.  পশ্চিমবঙ্গ প্রবেশদ্বার
~ Φαϊσάλ (২০২৫) ০৭:২১, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@খাত্তাব হাসান আরও ...
  1.  গণিত প্রবেশদ্বার
  2.  ফিলিস্তিন প্রবেশদ্বার
  3.  ফুটবল প্রবেশদ্বার
  4. পতাকা সৌদি আরব প্রবেশদ্বার
  5.  হিন্দুধর্ম প্রবেশদ্বার
  6.  ইসলাম প্রবেশদ্বার
  7.  যুদ্ধ প্রবেশদ্বার
  8.  বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ প্রবেশদ্বার
আপাতত এইগুলি দিয়ে কাজ চালিয়ে নিয়ে পারবেন। সবমিলিয়ে ২৬ হয়ে গেল। শুভকামনা ~ Φαϊσάλ (২০২৫) ০৭:৩৬, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@খাত্তাব হাসান আরও...
  1.  কাজী নজরুল ইসলাম প্রবেশদ্বার
  2.  হুমায়ূন আহমেদ প্রবেশদ্বার
~ Φαϊσάλ (২০২৫) ১৭:১৯, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@খাত্তাব হাসান একসাথে রাখার জন্য আমারগুলিও থাকলো -
  1.  মিয়ানমার প্রবেশদ্বার
  2.  মালদ্বীপ প্রবেশদ্বার
  3.  জলদস্যুতা প্রবেশদ্বার
  4.  চিত্রকর্ম প্রবেশদ্বার
  5.  সড়ক প্রবেশদ্বার
  6.  আফগানিস্তান প্রবেশদ্বার
  7.  শ্রীলঙ্কা প্রবেশদ্বার
  8.  পাকিস্তান প্রবেশদ্বার
  9.  এলজিবিটিকিউ প্রবেশদ্বার
~ Φαϊσάλ (২০২৫) ১৭:৩৮, ২০ নভেম্বর ২০২৫ (ইউটিসি)
@FaysaLBinDaruL লিস্টগুলি বেস্ট করেছেন। আমি সময় করে ক্লাসিফিকেশন করে যুক্ত করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। ―    কাপুদান পাশা () ০৬:৩৫, ২১ নভেম্বর ২০২৫ (ইউটিসি)

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি পদক ২০২৫

অংশগ্রহণকারী পদক
সুধী,

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ - এ অংশগ্রহণ করায় জন্য ধন্যবাদ হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।

SamihaRahman (আলাপ) ১৬:১০, ১২ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)