বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:মোহাম্মদ জনি হোসেন/সংগ্রহশালা ৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগ্রহশালা  সংগ্রহশালা  সংগ্রহশালা  সংগ্রহশালা 

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫

সুপ্রিয় মোহাম্মদ জনি হোসেন/সংগ্রহশালা ৪,

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ২০২৫ সালের ১৮–২৪ মে বাংলা উইকিপিডিয়ায় এক সপ্তাহব্যাপী একটি বিশেষ অনলাইন সম্পাদনাসভার আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত এই উদ্যোগের ধারাবাহিকতায়, এ বছরেও আমাদের লক্ষ্য—বাংলা ভাষায় জাদুঘর ও সংশ্লিষ্ট বিষয়বস্তুসমূহের তথ্য সমৃদ্ধ ও মানোন্নয়ন করা। আপনার অবদান ও সম্পাদনার মাধ্যমে আপনি এই জ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশ নিতে পারেন। অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। সম্পাদনাসভা সম্পর্কিত বিস্তারিত জানতে দেখুন আয়োজনের মূল পাতা। আপনার অংশগ্রহণ বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার সম্পাদনা শুভ হোক।

উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
মহীন ২২:১৮, ১২ মে ২০২৫ (ইউটিসি)

মুহাম্মাদ নিবন্ধের পর্যালোচনা কার্যক্রম

প্রিয় মোহাম্মদ জনি হোসেন,
আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী নিবন্ধটির মান যথাযথ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নিবন্ধটিকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। আপনি এই পর্যালোচনা কার্যক্রমে অংশ নিয়ে নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পর্যালোচনায় আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।

—অনুরোধক্রমে, রিজওয়ান আহমেদ ১৪:৫৫, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

Share Your Feedback – Wiki Loves Ramadan 2025

Dear মোহাম্মদ জনি হোসেন

Thank you for being a part of Wiki Loves Ramadan 2025 — whether as a contributor, jury member, or local organizer. Your efforts helped make this campaign a meaningful celebration of culture, heritage, and community on Wikimedia platforms.

To help us improve and grow this initiative in future years, we kindly ask you to complete a short feedback form. Your responses are valuable in shaping how we support contributors like you.

It will only take a few minutes to complete, and your input will directly impact how we plan, communicate, and collaborate in the future.

Thank you again for your support. We look forward to having you with us in future campaigns!


Warm regards,
Wiki Loves Ramadan International Team ০৮:৫১, ১৯ মে ২০২৫ (ইউটিসি)

ইসলাম বিষয়ক পদক ২০২৫

রমজান এডিটাথন ২০২৫ পদক
সুপ্রিয় মোহাম্মদ জনি হোসেন/সংগ্রহশালা ৪ ভাই! আপনি সম্প্রতি ২০২৫ ইসলাম বিষয়ক রমজান এডিটাথনে অংশগ্রহণ করেছিলেন। আপনার নিবন্ধগুলো মানসম্মত ছিলো, যা বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক তথ্যের সমৃদ্ধ ঘটিয়েছে। এইজন্য আপনাকে আয়োজক ও উইকিপ্রকল্প ইসলাম থেকে এই পদকটি প্রদান করা হলো।

পদক প্রদানে উইকিপ্রকল্প ইসলাম, বার্তা প্রদানে ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:৪৪, ২০ মে ২০২৫ (ইউটিসি)

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা পদক ২০২৫!
সুপ্রিয় মোহাম্মদ জনি হোসেন!

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভায় অংশগ্রহণ এবং আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় সম্পাদনার স্বীকৃতিস্বরূপ এই উইকিপদকটি প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল
মঙ্গলবার ২০:৪৯, ২৭ মে ২০২৫ (ইউটিসি)


আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৫-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

সুপ্রিয় মোহাম্মদ জনি হোসেন/সংগ্রহশালা ৪,

আশা করি ভালো আছেন। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে বিগত ১৮ – ২৪ মে উইকিপিডিয়ায় আয়োজিত আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভায় জাদুঘর বিষয়ক তিন বা ততোধিক নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ই-সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি আগামী ৫ জুনের মধ্যে পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
মহীন ২১:৪৭, ২৮ মে ২০২৫ (ইউটিসি)


"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

প্রিয় মোহাম্মদ জনি হোসেন,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)

আপনার তৈরি খসড়া:পানি লাগবে পানি সম্পর্কে

সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫১, ১৫ জুন ২০২৫ (ইউটিসি)

সতর্কবার্তা

আপনি যে বৈশ্বিকভাবে বাধাপ্রাপ্ত একটি সক-ফার্মের সাথে যুক্ত তা প্রমাণ করার মতো যথেষ্ট উপাদান আমার হাতে আছে। আপনাকে আগেও বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে এবং এটি আপনার জন্য অন্তিম সতর্কবার্তা, এরপর যদি আপনার অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক কোনো কর্মকাণ্ড লক্ষ্য করা যায় তাহলে বিনা সতর্কতায় যথাযথ বৈশ্বিক অ্যাকশনের প্রক্রিয়া শুরু করা হতে পারে। বোঝার জন্য ধন্যবাদ। -- Yahya (আলাপ | অবদান) ১৯:৫০, ২৩ জুলাই ২০২৫ (ইউটিসি)

বিশ্ব বিস্কুট দিবস পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, উইকিপিডিয়ায় স্বাগতম। এই বিজ্ঞপ্তিটি আপনাকে এটা জানানোর জন্য দেওয়া হয়েছে যে আপনার তৈরি বিশ্ব বিস্কুট দিবস নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি দ্রুত অপসারণ নীতিমালার নি১-এর অধীনে করা হয়েছে, কারণ এটি একটি খুব ছোট নিবন্ধ ছিল যাতে পাঠকের জন্য খুব সামান্য বা একদমই কোনও তথ্য ছিলো না। সংক্ষিপ্ত নিবন্ধগুলোর জন্য আমাদের ন্যূনতম তথ্যের মানগুলোর জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:অসম্পূর্ণ দেখুন। এছাড়াও অনুগ্রহ করে মনে রাখবেন যে নিবন্ধ অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর হতে হবে এবং এর বিষয়বস্তুর জন্য যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র প্রদান করা উচিত।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। ফেরদৌস১১:১৬, ৬ আগস্ট ২০২৫ (ইউটিসি)

নিবন্ধ সৃষ্টিকরণে আপনার জমা পানি লাগবে পানি প্রত্যাখ্যাত হয়েছে (আগস্ট ২৪ তারিখে)

নিবন্ধ সৃষ্টিকরণে আপনার সাম্প্রতিক জমা দেওয়া নিবন্ধ পর্যালোচনা করা হয়েছে! দুর্ভাগ্যবশত, এটা গৃহীত হয় নি। পর্যালোচক Tanbiruzzaman কতৃক কারণ ছিল: পর্যালোচক দ্বারা বামে কোনো অতিরিক্ত মন্তব্যের জন্য অনুগ্রহ করে জমা পরীক্ষা করুন। উত্থাপিত সমস্যাগুলি সমাধান করার জন্য জমা সম্পাদনা করতে এবং সেগুলি সমাধান হওয়ার পরে পুনরায় জমা দেওয়ার জন্য আপনাকে উৎসাহিত করা হচ্ছে৷
  • আপনি যদি জমা দেওয়ার কাজ চালিয়ে যেতে চান তবে খসড়া:পানি লাগবে পানি যান এবং পাতার শীর্ষে "সম্পাদনা" ট্যাবে ক্লিক করুন।
  • আপনি যদি পরবর্তী ৬ মাসের মধ্যে আপনার খসড়া সম্পাদনা না করেন তবে এটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং অপসারণ করা হতে পারে৷
  • আপনার যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে আপনি পর্যালোচকের আলাপ পাতায় সাহায্য চাইতে পারেন অথবা আপনার মেন্টরের কাছে পরামর্শ নিতে পারেন।
🪶-TΛNBIRUZZΛMΛN (💬) ২১:৫১, ২৪ আগস্ট ২০২৫ (ইউটিসি)

একের পর এক ক্ষুদ্র নিবন্ধ তৈরি

প্রিয়, জনি, আপনার তৈরি বাংলাদেশের সংরক্ষিত এলাকা নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ, (নাফ সামুদ্রিক সংরক্ষিত এলাকা, নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকা, সামুদ্রিক সংরক্ষিত এলাকা (বাংলাদেশ), সেন্ট মার্টিন সামুদ্রিক সংরক্ষিত এলাকা, ভদ্রা শুশুক অভয়ারণ্য, শিবসা শুশুক অভয়ারণ্য, পানখালী শুশুক অভয়ারণ্য, পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য, বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য,) শুধুমাত্র ১ থেকে দেড় লাইন লিখে রেখে দিয়েছেন। যা অতি ক্ষুদ্র/সংক্ষিপ্ত ও বেশিরভাগ ১টি সূত্রের ওপর নির্ভরশীল। দয়া করে নতুন এরকম নিবন্ধ এভাবে শুরু না করে আপনার ফ্রি সময়ে পর্যায়ক্রমে এই নিবন্ধগুলো সম্প্রসারণে মনযোগী হতে পারেন। নচেৎ অপসারণ হয়ে যেতে পারে। এরমধ্যে আমি কয়েকটি কিছুটা সম্প্রসারণ করেছি। বাংলা উইকিতে যে পরিমাণ স্বেচ্ছাসেবী, সে হিসেবে এগুলো আর সম্প্রসারণে কেউ উদ্যোগী তেমন দেখা যায় না। বা হলেও সংখ্যায় তা খুবই সামান্য। আপনার উইকি সম্পাদনা অব্যাবত থাকুক, এমনটাই প্রত্যাশা। সর্বদা আপনার জন্য শুভকামনা। দেলোয়ার () • ১১:৪৭, ২৫ আগস্ট ২০২৫ (ইউটিসি)

ওকে আমি এগুলো তথ্য পেল এগুলে সম্প্রসারণে করবো মো. জনি হোসেন (আলাপ) ১১:৪৮, ২৫ আগস্ট ২০২৫ (ইউটিসি)

আজাকি হালনাগাদ ১৫ সেপ্টেম্বর ২০২৫

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত ২০২৫-এ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

AbuSayeed (আলাপ) ১৩:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (ইউটিসি)

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!

এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"

সুপ্রিয় মোহাম্মদ জনি হোসেন/সংগ্রহশালা ৪!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা

আপনার সম্পাদনা শুভ হোক!

শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৬, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

এক নজরে কুরআন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

এক নজরে কুরআন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এক নজরে কুরআন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না।শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৮, ২৪ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

মহি উদ্দিন শামীম নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য মহি উদ্দিন শামীম পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার দুই বা ততোধিক ধারা অনুযায়ী করা হয়েছে, যার আওতায় যেকোনও পাতা যেকোনও সময়, আলোচনা ছাড়াই অপসারণ করা যেতে পারে। যদি পাতাটি সংজ্ঞায়িত বিচারধারার কোনওটি পূরণ করে তবে কোনও প্রশাসক শীঘ্রই এটি অপসারণ করে দিবেন। যে কারণগুলির জন্য এটি ট্যাগ করা হয়েছে সেগুলি হল:

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। কিরন ০৩:৩৪, ২৯ অক্টোবর ২০২৫ (ইউটিসি)

অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ এডিটাথনে অংশগ্রহণ করুন!

As-Ne-Bn Edit-a-thon 2025 Bangla Banner
As-Ne-Bn Edit-a-thon 2025 Bangla Banner

সুধী,
অসমীয়া-নেপালি-বাংলা উইকিপিডিয়ার যৌথ উদ্যোগে ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিবন্ধ সম্পাদনা বিষয়ক অসমীয়া-নেপালি-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৫ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য তিন দেশের উইকিপিডিয়ানরা একত্রিত হয়ে মুক্তভাবে অবদান রাখতে পারবেন। আমাদের এই প্রচেষ্টায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। কোনো রকম প্রশ্ন থাকলে আলোচনা পাতায় লিখুন।

আশা করি আপনার সম্পাদনা শুভ হবে।



শুভেচ্ছান্তে,
SamihaRahman (আলাপ) ১৩:৪৯, ৫ নভেম্বর ২০২৫ (ইউটিসি)