ব্যবহারকারী আলাপ:ইমন/সংগ্রহশালা ২
| এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
| সংগ্রহশালা ১ | সংগ্রহশালা ২ | সংগ্রহশালা ৩ | সংগ্রহশালা ৪ | সংগ্রহশালা ৫ |
২০২৪ সালে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা - নিবন্ধে আপনি একটি রিভার্সন করেছেন এবং সম্পাদনা সারাংশে লিখেছেন, "অতিরঞ্জিত, নিরপেক্ষ ভাবে লেখা হয় নি ও তথ্য বিকৃতি করা হয়েছে।" আপনি নিবন্ধটির আলাপ পাতায় কোথায় নিরপেক্ষ ভাবে লেখা হয় নি ও তথ্য বিকৃতি করা হয়েছে তা দেখতে পারতেন। আমার মনে হয় এভাবে অনেক কন্টেন্টকে মুছে ফেললে তা ধ্বংশপ্রবণতা হিসেবে বিবেচিত হওয়া উচিৎ। আপনাকে অনুরোধ করছি উল্লেখিত তথ্যসূত্রের সাথে কোথায় মিলেনি বা কিভাবে তথ্য বিকৃতি (বিকৃত) করা হয়েছে তা নিবন্ধটির আলাপ পাতায় দেখান। CosmLearner (আলাপ করুন) অবদানসমূহ ১১:৫২, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @CosmLearner, যা ভালো মন চায় করতে পারেন, আমার আর এটার পেছনে সময় ব্যয় করার ইচ্ছা নাই, ধন্যবাদ। মোঃ সাকিবুল হাসান (আলাপ) ১৩:১৯, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধে তথ্যসূত্র
আহমদ আল-আবদুল্লাহ আল-সাবাহ নিবন্ধ তথ্যসূত্র পরিষ্কার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০১:০৬, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধে তথ্যসূত্র যোগ
মোঃ সাকিবুল হাসান আশা করছি আপনি ভালো।
আব্বাস আরাগচি এই নিবন্ধে একটু তথ্যসূত্র যোগ করে করতে হবে শুধু মাত্র ১ টি।আব্বাস আরাগচি নিবন্ধে আমি ব্যাক্তিগত জীবন এই শিরোনামে কিছু লেখা হয়েছে। এখানে একটি তথ্যসূত্র রয়েছে। আপনি ইংরেজি নিবন্ধে গিয়ে নিবন্ধের তথ্যসূত্র থেকে বাংলা নিবন্ধে ব্যাক্তিগত জীবন এই শিরোনামে যোগ করে দিবেন। আশা করছি আপনি কাজটি করে দিবেন । মোঃ মালেক ইসলাম (আলাপ) ০১:২২, ২২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৪
তথ্যসূত্র অপসারণ বা পরিষ্কারকরণ
আসলামলাইকুম মোঃ সাকিবুল ইসলাম আশা করছি আপনি ভালো আছেন। আমার তৈরি করা কয়েকটি নিবন্ধ আছে,যায় বেশি ভাগ তথসূত্র সমস্যা। আপনি যদি এই নিবন্ধ গুলো একটু তথ্যসূত্র অপসারণ করেন নিবন্ধ গুলো ভালো হবে। আমার অনুরোধ থাকবে এই নিবন্ধ গুলো একটু তথসূত্র গুলো অপসারণ করে দিবেন। নিবন্ধ গুলো হলো ২। হান ডাক সু ২।আহমেদ শরীফ চৌধুরী ৩।আব্দুর লতিফ রশিদ ৪।নাসিমুল গণি ৫।জাফর হাসান ৬।২০২৪ ইসরায়েলে বিক্ষোপ ৬।সেপ্টমবর ২০২৪ ইসরায়েলে যুদ্ধবিরোতধী বিক্ষোপ ৭।২০২৪ হিজবুল্লার সদার দপ্তর হামলা ৮।এস এম আবুল কালাম আজাদ (এডমিরাল) ৯।মুহাম্মদ সোহায়েল ১০।শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস ১১।ফয়সাল বিন বান্দর আল সৌদ ১২।তুর্কি বিন বন্দর আল সৌদ ১৩।ফয়সাল বিন ফারহান আল সৌদ ১৪।গ্রেগ বার্কেলে ১৫ মুহাম্মদ আওরঙ্গেজেব। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০১:০৪, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- ঠিক আছে ভাইয়া। সব ধিরে ধিরে করে দিব। মোঃ সাকিবুল হাসান (আলাপ) ০২:০৩, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
ছবি সংশোধন
ভাইয়া ইসমাইল হানিয়াকে হত্যা এই নিবন্ধ একটি ছবি আছে বড় মাপের এই ছবিটি ছোট করে নিচে লিখবেন যে ২০২০ সালে হানিয়া। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৮:৩০, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- করেছি। |থাম্ব| লেখার মাধ্যমে ছবি স্বাভাবিক আকার হয়ে যায়। মোঃ সাকিবুল হাসান (আলাপ) ০৮:৫০, ২৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
তথ্যসূত্র
ভাইয়া যে সকল নিবন্ধ গুলো আমি দেয়েছি তথ্যসূত্র অপসারণ করার জন্য সে গুলো কাজ শুরু করেছেন।করলে একটু জানাবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১০:৪৫, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম, প্রথম ৩টি করেছি। সব করে দিবনে। মোঃ সাকিবুল হাসান (আলাপ) ১০:৫৭, ২৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ সংশোধন
ভাইয়া দুইটি নিবন্ধ তৈরি করা হয়েছে। আপনি শুধু এই নিবন্ধন গুলো সংশোধন করে দিবেন। প্রথম নিবন্ধটি হলো। মোহাম্মদ শাহাবুদ্দিনের আন্তর্জাতিক রাষ্ট্রপতি সফরের তালিকা এই নিবন্ধে নিচে ২০২৩ এই বক্সটি থেকে Notes এটি অপসারণ করে দিবেন। এবং ২০২৪ Notes এটিও অপসারণ করে দিবেন। দ্বিতীয়টি হলো ২০২৪ বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগের প্রতিবাদ এই নিবন্ধ তথ্যসূত্রে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে সেটা একটু দেখবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৫:৩৪, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
ঘটনা সংশোধন
ভাইয়া এই একটি নিবন্ধ তৈরি করছি আমি সেটি হলো। ২০২৪ বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগের প্রতিবাদ। এই নিবন্ধে কিছু সংশোধন প্রয়োজন।আপনি একটু সংশোধন করে দিয়ে দিবেন।সমস্যা হচ্ছে ঘটানা এই শিরোনামে ঘটনা গুলো বেশি করে বা লং করে৷ ঘটনা লেখা হয়েছে আপনি শুধু এই ঘটনাগুলো ছোট করে দিবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০১:২৯, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
খোকসা নিবন্ধে {{কাজ চলছে}} ট্যাগ করেছিলেন দুই মাস আছে, কিন্তু তারপর আর সম্পাদনা করেননি। অনুগ্রহ করে দ্রুত নিবন্ধের কাজ সম্পন্ন করবেন ও ট্যাগটি সরাবেন। ~ নাহিয়ান আলাপ ০১:৪৩, ২৮ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ শিরোনাম যোগ
ভাইয়া হাশেম সাফি আল দীন এই নিবন্ধ মৃত্যু শিরোনামটি যোগ করে। তথ্যসূত্রটি যোগ করলে ভালো হয়। এই নিবন্ধটি জন্য ইংরেজি নিবন্ধটি দেখুন। এই কাজটি আমি করতে পারবো কিন্তু সামরিক অসুবিধার জন্য করতে পারছি না। আশা করছি আপনি শিরোনাম টি যোগ করবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৩:৪৮, ৩০ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ সংশোধন
ভাইয়া শেখ হাসিনার পঞ্চম অভিষেক এই নিবন্ধটি কি ভাবে সংশোধন করা যায়। এই নিবন্ধে একটু সাহায্য করুন।নিবন্ধটি কিভাবে রচনা শাইলিং করা যায়।আমি এই নিবন্ধটি দেখছি কি ভাবে সংশোধন করা যায়। চম মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৯:৪৯, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
| নিরলস অবদানের পদক | |
| বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদ। নিজে তো ভালো মানের নিবন্ধ তৈরি করছেনই, পাশাপাশি অন্য কেউ তার তৈরি নিবন্ধে বড় ধরনের সংশোধন করে দেওয়ার কথা বললে সেটাও সময় নিয়ে করে দিচ্ছেন। আপনার কাজের মান আসলেই অনেক ভালো। আপনার প্রতি ভালোবাসা ও শুভ কামনা। এভাবেই বাংলা উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করে যাবেন আশাকরি। Ahmed Reza Khan (আলাপ) ০৫:৪০, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি) |
- @Ahmed Reza Khan ইনশাআল্লাহ আমি নিয়মিত অবদান রাখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৫:৫২, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধন সংশোধন
ভাইয়া পাকিস্তান সিনেট চেয়ারম্যান এই নিবন্ধে তালিকায় আপনি শুধু তালিকা দলের রং (বাতিল করে দিবেন বা আপসারন) করবেন।বাকি কাজটা আমি করবো। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৬:২৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম, রং অপসারণের প্রয়োজন নেই। আমি সিনেটের চেয়ারম্যানদের তালিকা অনুচ্ছেদ ঠিক করে দিয়েছি। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৭:০৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

প্রিয় মোঃ সাকিবুল হাসান!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধন সংশোধন
প্রিয়,সাকিবুল ইসলাম। ভাইয়া ভালো আছেন চীন সরকার এই নিবন্ধনটি আমি তৈরি করছি। কিন্তু নিবন্ধের তথ্যছকটি যোগ করতে পারি নি।তার কারণ হলো নিবন্ধে লগ দিয়ে দিয়েছে। আপনি শুধু নিবন্ধের তথ্যছকটি যোগ করে দিবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৭:৫২, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৮:৩৬, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
অপ্রয়োজনীয় পুনর্নির্দেশ
লক্ষ্য করলাম আপনি বিদেশি ভাষার বানান থেকে সংশ্লিষ্ট বাংলা নিবন্ধে পুনর্নির্দেশ করে যাচ্ছেন। Abdullah Gül, Tansu Çiller, Cemal Gürsel, Binali Yıldırım ইত্যাদি। এগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অপসারণযোগ্য। তাই এভাবে ইংরেজি-তুর্কি সহ বিভিন্ন বিদেশি ভাষার শিরোনামে পুনর্নির্দেশ পাতা তৈরি না করার অনুরোধ রইল। ≈ MS Sakib «আলাপ» ২২:০৫, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @MS Sakib ঠিক আছে ভাইয়া। আমি তুরস্কের প্রধানমন্ত্রী নিবন্ধে সংযোগ দেওয়ার জন্য পুনর্নির্দেশ করেছিলাম। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০২:২৭, ১৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ পুননির্দেশন
প্রিয় সাকিবুল ভাই। একটি নিবন্ধ আছে সেটি আপনি পননির্দেশন করে দিন। নিবন্ধের নাম নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তা হলো শি চিনফিং এই নিবন্ধটি সবাই শি জিনপিং নামে চেনে। কিন্তু এখানে পাতা আলাদা নাম দিয়ে দিয়েছে আমি। কয়েকজনের সাথে কথা বলছি তারা বলছে যে তারা শি জিনপিং নামে কোনো পাতাটি আর পাচ্ছে না তারা শি চিনফিং নামে করে দিয়েছে,তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। বলতে গেলে আমার কাজ করতে সমস্যা হচ্ছে। পাতাটি পুননির্দেশিত করার আগে আমার অনুরোধ থাকবে উইকিপিডিয়ার প্রশাসক এর আলাপ পাতায় এই নিবন্ধটি আলোচনা করবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১২:১৮, ১৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম, আপনি কী বলতে চাচ্ছেন তা আমার কাছে পরিষ্কার না। শি চিনফিং শিরোনাম শি জিনপিং শিরোনামে স্থানান্তর করে দিয়েছি। ঠিক আছে? ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ১৩:০০, ১৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
চিত্র যোগ
@মোঃ সাকিবুল হাসান সুধী, আপনি হাতে সময় থাকলে কুস্টিয়ার কিছু মুক্ত চিত্র আপলোড করে দিতে পারেন। ফটোওয়াকে বের হয়ে কুস্টিয়ার সুইমিংপুল ও স্টেডিয়ামের বিভিন্ন মুক্তচিত্র তুলে দিলে বেশ উপকার হতো। চিত্রের মধ্যে সাইনবোর্ড, পুলের লেন, গ্যালারী প্রভৃতি দিতে পারেন। স্টেডিয়ামের ক্ষেত্রে প্রধান ফাটক, নামসহ মূলভবন, গ্যালারী, স্কোরবোর্ড, সম্ভব হলে ড্রোন চিত্র অনুগ্রহ করে যোগ করতে পারেন। কুস্টিয়া সংক্রান্ত বিভিন্ন স্থাপনার চিত্রের অভাব আছে। আপনাকে তাড়া দিবো না, সময় করে যুক্ত করলেই হবে। ~ Φαϊσάλ (২০২৪) ১৯:০৪, ১৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @FaysaLBinDaruL ঠিক আছে ভাইয়া। কুষ্টিয়া শহর ও জেলার অনেক চিত্র ইতিমধ্যেই কমন্সে আছে।
উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া শহর সম্পর্কিত মিডিয়া দেখুন।
উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া জেলা সম্পর্কিত মিডিয়া দেখুন।- কুষ্টিয়া শহর নিয়ে কমন্সে একটি গ্যালারিও রয়েছে।
- ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ১৯:২৬, ১৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
সংগ্রহশালা হস্তান্তর
আমার কিছু আলাপ রয়েছে সব গুলো সংগ্রহশালায় হস্তান্তর করে দিন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০০:৪৭, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম, আপনার আলাপ পাতার একদম শুরুতে
|max-day= 15দেওয়া আছে। ওখানে ১৫ সরিয়ে ৭ দিতে পারেন। যার অর্থ আপনার আলাপ পাতার বিভিন্ন আলাপগুলি স্বয়ংক্রিয়ভাবে ৭ দিন পর পর সংগ্রহশালায় স্থানান্তর হবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৭, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)- max- day= এই অপসনটি কোন জায় আছে।আমি খুঁজে পারতেছিনা। এটা কোথায় আলাপ পাতায় প্রথমে নাকি আগের আলাপ পাতার সেগুলো আগে সংগ্রহশালায় হস্তান্তর করা হয়েছে। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০২:০৬, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধন সংশোধন
প্রিয় সাকিবুল হাসান ভাই। ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এই নিবন্ধটি নির্বাচনী ফলাফল এই শিরোনামটি সংশোধন করে দিবেন। আশা করছি আপনি কাজটি করে দিবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৮:৩৩, ২০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
করা হয়েছে ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৯:২৯, ২০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ ইংরেজি থেকে বাংলা অনুবাদ
প্রিয় সাকিবুল ভাই। অ্যাঞ্জেলা রেনার। এই নিবন্ধটি তথ্যছকটি ইংরেজিতে আছে। আপনি শুধু তথ্যছকটি বাংলায় অনুবাদ করে দিবেন।ং মোঃ মালেক ইসলাম (আলাপ) ১১:১৭, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম সংযোগ গুলো ঠিক করে নিয়েন। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ১৩:১৮, ২২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
তথ্যছক যোগ
প্রিয় সাকিবুল ভাই এই নিবন্ধটির তথ্যছকটি যোগ করে দিবেন আলী আমিন খান মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৫:৫৫, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম
করা হয়েছে ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৬:৪৮, ২৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
পরবর্তী অনুচ্ছেদগুলো অনুবাদ করছেন?
শুভ অপরাহ্ন @মোঃ সাকিবুল হাসান, কুররাম হামলা ২০২৪ নিবন্ধে সম্প্রসারণ এবং সংশোধনের জন্য ধন্যবাদ। যদিও আমি আক্রমণ অনুচ্ছেদ যুক্ত করতে গিয়ে দেখি, আপনি ইতোমধ্যে যুক্ত করে দিয়েছেন। এতে আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা। এই কনফিউশানটা পরবর্তীতে না হওয়ার জন্য আপনি কী আফটার ম্যাথ এবং রিয়েকশন অংশটা অনুবাদ করছেন? সেক্ষেত্রে আমি আর সেখানে সময় দিব না। উইকিতে আপনার পথচলা শুভ হোক। প্রলয় (আলাপ) ০৯:১৫, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- না, আমি শুধু 'attack' অনুচ্ছেদটি অনুবাদ করেছি। আপনাকেও ধন্যবাদ ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৯:২৬, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
তথ্যছক সংশোধন
ভাইয়া এই নিবন্ধটি বাংলাদেশের স্বাধীনতা দলিল তথ্যছকটি বাংলায় করে দিবেন এবং ইংরেজি শিরোনামে এই নিবন্ধটি রয়েছে এর নাম পরিবর্তন করে ইংরেজি নিবন্ধের সাথে একই নাম দিয়ে দিবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৯:৪৫, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম বাংলা করে দিয়েছি। আপনি কয়েকটি লাল সংযোগগুলো ঠিক করে নিয়েন। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ১৪:৩৭, ৫ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ নিবন্ধটি একটি প্রতিষ্ঠান বা কোম্পানি সম্পর্কিত। কিন্তু নিবন্ধে নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি কী কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ভেনজেন্সআলাপ ১০:০২, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত মুছে ফেলা হয়েছে। এটি দ্রুত মুছে ফেলার মানদণ্ডের নি৭ ধারার অধীনে করা হয়েছে, কারণ নিবন্ধটি কোম্পানি, কর্পোরেশন, প্রতিষ্ঠান, সংস্থা অথবা দল সম্পর্কিত যা বিশ্বাসযোগ্যভাবে কীভাবে বা কেন বিষয়টি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ (অর্থাৎ সেই বিষয়ে একটি নিবন্ধ কেন একটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা উচিত) তা নির্দেশ করেনা। দ্রুত মুছে ফেলার মানদণ্ডের অধীনে, এই জাতীয় নিবন্ধগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে। সাধারণত কী উল্লেখযোগ্য হিসেবে গৃহীত হয় সে সম্পর্কে এখানে ক্লিক করে আরও পড়ুন।
অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ১৯:০১, ৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ
সুধী সম্প্রদায়ের সদস্যগণ,
আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।
উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।
সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6
সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫
উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
প্রিয় মোঃ সাকিবুল হাসান,
আশা করি এই ঝনঝনে রোদ আর হালকা ঠাণ্ডায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন। সদ্য বিদায়ী ২০২৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এডিট-আ-থনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
(ব্যবহারকারী:Aishik Rehman)
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ — ২০২৪
১১:৪২, ১১ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
একটি পদক
| দেশীয় পদক | |
| আপনি সাধারণত মৌলিক নিবন্ধ করে থাকেন, মৌলিক নিবন্ধগুলো বাংলাদেশ ও বাংলা ভাষা সম্পর্কিত কনটেন্ট বৃদ্ধি পাচ্ছে। আপনার কুষ্টিয়া সম্পর্কিত নিবন্ধ করা শেষ হলে আপনি অন্যান্য নিবন্ধগুলোতে হাত দিতে পারেন। যদি নিবন্ধ সংকটে পরেন, তাহলে আমাকে জানাবেন, আমি আইডিয়া দিতে পারবো। সর্বোপরি আপনার এই যাত্রা অব্যাহত থাকুক, এই কামনায়....। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১১:১৭, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি) |
- @DeloarAkram আপনাকে পদক দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। কুষ্টিয়া সম্পর্কিত অনেক নিবন্ধ বানিয়েছ। এখন বলা যায় আমি আসলেই কুষ্টিয়া সম্পর্কিত নিবন্ধ সংকটে আছি। তাছাড়া আমি অন্যান্য নিবন্ধ নিয়ে হালকাপাতলা কাজ করি। আপনার আইডিয়া আমি জানতে চাই। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ১৫:২৭, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
- @মোঃ সাকিবুল হাসান একটি জেলা সম্পর্কে নিবন্ধ সংকট স্বাভাবিক। বাকি পরামর্শ ইনবক্সে দেবো। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সুপ্রিয় মোঃ সাকিবুল হাসান, |
আপনার জন্য একটি পদক!
| কুষ্টিয়া পদক | |
| বাংলা উইকিপিডিয়া ও কমন্সে কুষ্টিয়া ও তার আশেরপাশের অঞ্চল সংক্রান্ত নিবন্ধ ও চিত্র দিয়ে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। আপনার উইকিযাত্রা চলমান ও শুভ হোক। অন্যরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক। ~ Φαϊσάλ (২০২৫) ২২:০০, ২ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি) |
- এমন একটি পদক পেয়ে আমি আনন্দিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৩:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
ফেব্রুয়ারি ২০২৫
স্বাগতম, আমি Ahmed Reza Khan, আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিবন্ধে রক্ষণাবেক্ষণ/পরিষ্করণ বার্তা টেমপ্লেট যুক্ত করেছেন। নতুন নিবন্ধ টহল নীতিমালা অনুসারে নতুন নিবন্ধ তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে কোন ধরণের ‘নিবন্ধ পরিষ্করণ ট্যাগ’ বা ‘বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ বার্তা টেমপ্লেট’ যুক্ত করা যাবে না। এবং নতুন অথবা পুরাতন যে কোনও নিবন্ধে পরিষ্করণ/রক্ষণাবেক্ষণ বার্তা টেমপ্লেট যুক্ত করার পর অবশ্যই নিবন্ধ প্রণেতা বা যিনি অবদানটি রেখেছেন তাকে বার্তা দিয়ে সমাধানের উপায়সহ ব্যখ্যা করতে হবে। আপনি যদি উইকিপিডিয়ায় নতুন হয়ে থাকেন তবে আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন এবং পরীক্ষামূলক সম্পাদনার জন্য অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। এছাড়াও, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। Ahmed Reza Khan (আলাপ) ০৫:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- এই নীতিমালা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। নীতিমালাটি সম্পর্কে আমি জানতাম না। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ০৫:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
কিছু বার্তা
সুধী, @মোঃ সাকিবুল হাসান en:Environmental impact of development in the Sundarbans নিবন্ধটি আমি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার তালিকায় যুক্ত করার অনুরোধ করেছিলাম, যেটি আপনি ইতিমধ্যেই তৈরি করেছেন। যাইহোক প্রকল্পের আলোচনা পাতাও পাতায় অন্যের আলোচনাও খেয়াল রাখবেন করবেন।
আপনার উইকিযাত্রা শুভ হোক। ধন্যবাদ।― ᱚᱨᱤᱡᱤᱛ ✉ ১৭:২৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- এমন ঘটনার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আলোচনা পাতায় আমি নিজেও নিবন্ধ যুক্ত করার অনুরোধ করেছিলাম, কিন্তু অন্যেরা কোন নিবন্ধ যুক্ত করেছে তা খেয়াল করিনি। ভবিষ্যতে খেয়াল রাখবো যেন এমন ঘটনা না ঘটে। ~ সাকিব (আলাপ • অবদান • লগ) ১৭:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
ব্যবহারকারী নাম
আপনার আগের ব্যবহারকারী নামটাই তো সুন্দর ছিল। যাই হোক, আপনার ব্যবহারকারী নাম কী হবে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অবশ্যই আপনার আছে। তবে আমার কাছে আপনার আগের ব্যবহারকারী নামটাই ভালো লাগতো। আপনি আমার প্রিয় একজন সম্পাদক, তাই এই বার্তা দিলাম! কিছু মনে করবেন না। Ahmed Reza Khan (আলাপ) ১৩:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
১০ হাজার সম্পাদনার পদক
| ১০ হাজার সম্পাদনার পদক | |
| দেখতে দেখতে উল্লেখ্য, অনুল্লেখ্য, ছোট, বড় মিলিয়ে ১০ হাজার সম্পাদনা পার করে ফেলেছেন। সামনের দিনগুলোতে আরো বড় মাইলফলক অতিক্রম করবেন এই কামনা করছি। ১০ হাজার সম্পাদনার জন্য অভিনন্দন। – Ahmed Reza Khan (আলাপ) ০৬:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি) |
ভৈরবী নিবন্ধে সাথে অসংলগ্ন তথ্য ছিল যা প্রায় ৭ মাস আগে ইংলিশ উইকিপিডিয়ায় ঠিক করা হয়েছে, কিন্তু এখানে ঠিক করা হয় নি। আপনি সেটা আবার মুছেছেন কেন? 59.153.17.9 (আলাপ) ১৩:২৭, ১ মার্চ ২০২৫ (ইউটিসি)
- প্রথমে বুঝতে ভূল হয়েছে। একটু অপেক্ষা করুন, আমি ইংরেজি থেকে অনুবাদ করে দিচ্ছি। ~ সাকিবুল হাসান (আলাপ • অবদান • লগ) ১৩:৩৫, ১ মার্চ ২০২৫ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় Sakib8785,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান (Aishik Rehman) ও Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:২৭, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)
বাংলা পরিভাষা
আমার একতরফা স্থানান্তরকে বাতিল করার জন্য ধন্যবাদ। আসলে আলাপ পাতায় প্রস্তাব পেশ করলে সেখানে কেউ সাড়া দেবে না। তাই আমি অনেকসময় নিজেই পাতা স্থানান্তর করে দিই। যাইহোক, বহু বাংলা অভিধান ও আকরগ্রন্থে আমি "প্রোটোজোয়া"-র বাংলা পরিভাষা "আদ্যপ্রাণী" পেয়েছি, আর উইকিপিডিয়ায় প্রচলিত বাংলা পরিভাষা ব্যবহার করার প্রবণতার দরুন আমি নাম পরিবর্তন করেছি। তবে আমার পাতা স্থানান্তরে আপত্তি থাকলে অবশ্যই সারাংশে স্থানান্তর বাতিলের কারণ জানানো উচিত। ধন্যবাদ। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১১:৫৯, ৫ মার্চ ২০২৫ (ইউটিসি)
- বাতিলের কারণ না জানানোর জন্য দুঃখিত। ‘আদ্যপ্রাণী’ ঠিক আছে। কিন্তু ‘প্রোটোজোয়া’ নামেই অধিক পরিচিত ও অধিক ব্যবহৃত। পাতাটি স্থানান্তর না করে নিবন্ধে 'আদ্যপ্রাণী' উল্লেখ করুন। ~ সাকিবুল হাসান (আলাপ • অবদান • লগ) ১২:৪৩, ৫ মার্চ ২০২৫ (ইউটিসি)
মনোনায়ন পরামর্শ
সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনার কাজের কলেবর দিন দিন বড় হচ্ছে। নিঃসন্দেহে যা বাংলা উইকিসম্প্রদায়ের জন্য ভাল দিক। সম্প্রতি আপনাকে আজাকিতে মনোনায়ন দিতে দেখলাম। ভবিষ্যতে হয়তো ভাল নিবন্ধের প্রনেতাও হয়ে যাবেন। নিয়মিত আজাকি ও মাঝে মাঝে ভাল নিবন্ধনের পর্যালোচক হিসেবে আপনার জন্য দুটি পরামর্শ থাকবে-
- আজাকি/ভাল/নির্বাচিত নিবন্ধের মনোনায়নের ক্ষেত্রে প্রত্যেকবার ইংরেজি থেকে অনুবাদের পর ভূমিকাংশ সম্প্রসারণ করে দিয়েন।
- মনোনায়নের পূর্বে নিবন্ধের বানান ও ব্যাকরণ সঠিক করে নিবেন।
বাংলা উকিতে আপনা যাত্রা শুভ হোক। ~ Φαϊσάλ (২০২৫) ০৭:১৭, ১১ মার্চ ২০২৫ (ইউটিসি)
Wikipedia Asian Month 2024 Golden Barnstar
Wikipedia Asian Month 2024
Dear ইমন,
Thank you for joining us in celebrating the 10th year of Wikipedia Asian Month! We truly appreciate your contributions, and we look forward to seeing more articles about Asia written in different languages. We also hope you continue to participate in Asian Month each year, helping to promote and share knowledge about Asia. Sincerely, Wikipedia Asian Month User Group
Betty2407 (আলাপ) ১২:৩২, ১৩ মার্চ ২০২৫ (ইউটিসি) on behalf of Wikipedia Asian Month 2024 Team
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ - ফরম পূরণ করুন
সুপ্রিয় Sakib8785,
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রতিযোগিতার অংশ হিসেবে আপনি কমপক্ষে ৮০০০ শব্দ যোগ করেছেন। আয়োজক দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি! পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে ১০ এপ্রিলের মধ্যে এই ফর্মটি পূরণ করুন। ধন্যবাদ।
আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১৩:৫২, ২৭ মার্চ ২০২৫ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ স্বর্ণপদক
আশা করি পরবর্তী বছরগুলোতেও আপনাকে আমরা পাশে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।- Aishik Rehman (আলাপ) ০৬:১৭, ৪ এপ্রিল ২০২৫ (ইউটিসি)
বাংলাদেশী/বাংলাদেশি
সুধী, আমি লক্ষ্য করলাম, আপনি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস স্ক্রিপ্ট ব্যবহার করে উইকিপিডিয়াজুড়ে “বাংলাদেশি” বানানকে “বাংলাদেশী” বানানে পরিবর্তন করছেন। এর যৌক্তিকতা কী? স্ক্রিপ্ট ব্যবহার করে এই ধরনের বানান পরিবর্তনকে অনুৎসাহিত করা হয়েছে। আমার প্রশ্ন হলো, “বাংলাদেশি” বানান কি ভুল ছিল, যে গণহারে পরিবর্তনের প্রয়োজন হলো? উইকিপিডিয়ায় বিভিন্ন স্থানে এই বানানদ্বয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেইগুলো সম্পর্কে আপনার ধারণা নেওয়া উচিত ছিল এবং পরিবর্তনের পূর্বে আলোচনা করে নেওয়া উচিত ছিল।
বাংলা প্রমিত বানানবিধি অনুযায়ী “বাংলাদেশি” বানান প্রমিত। উইকিপিডিয়াতেও অধিকাংশ প্রমিত বানানবিধি অনুসরণ করা হয়। তবে “বাংলাদেশী” বানান সংবিধানস্বীকৃত এবং পূর্বে প্রচলিত ছিল বিধায় উভয় বানানের কোনোটিকেই উইকিপিডিয়ায় ভুল বলে ধরা হয় না। ফলে দুইটি বানানই উইকিপিডিয়াতে সমানভাবে ব্যবহার করা হয়। কাজেই আপনার এই ধরনের বানান পরিবর্তনে স্ক্রিপ্ট ব্যবহার করা উচিত হয়নি। — আদিভাই • আলাপ • ০৮:৪২, ১২ এপ্রিল ২০২৫ (ইউটিসি)