বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Sbb1413/ওপিস্থকোন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Sbb1413/ওপিস্থকোন্ট
সময়গত পরিসীমা:
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস e
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): ওপিস্থোকোন্ট
উপগোষ্ঠী

ওপিস্থোকোন্ট (Opisthokonta; প্রাচীন গ্রিক ὀπίσθιος (opísthios) 'পশ্চাৎ', এবং κοντός (kontós) 'মেরু, অর্থাৎ ফ্ল্যাজেলাম') সকেন্দ্রিক জীবদের একটি বিস্তৃত গোষ্ঠী, যার মধ্যে ছত্রাকপ্রাণী উভয় জগৎ অন্তর্গত।[] আগে এই গোষ্ঠী "ছত্রাক/মেটাজোয়া গোষ্ঠী" নামে পরিচিত ছিল[] আর এটি সাধারণত মনোফাইলেটিক হিসাবে বিবেচিত। ওপিস্থোকোন্ট, আপুসোমোনাডিডাব্রেভিয়েটা মিলে বৃহত্তর ওবাজোয়া গোষ্ঠী গঠন করে।[][][][][]

ফ্ল্যাজেলাম ও অন্যান্য বৈশিষ্ট্য

[সম্পাদনা]

ওপিস্থোকোন্ট গোষ্ঠীর মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্ল্যাজেলেট কোষগুলি (যেমন বেশিরভাগ প্রাণীদের শুক্রাণু এবং কাইট্রিড ছত্রাকদের জুস্পোর) একটি একক "পশ্চাৎ" ফ্ল্যাজেলামসহ নিজেদের চালিত করে, আর এই বৈশিষ্ট্যের জন্য গোষ্ঠীটির এরকম নাম। অন্যান্য সকেন্দ্রিক গোষ্ঠীর ক্ষেত্রে ফ্ল্যাজেলেট কোষগুলি এক বা একাধিক "অগ্র" ফ্ল্যাজেলামসহ নিজেদের চালিত করে। তবে বেশিরভাগ ছত্রাকসহ কিছু ওপিস্থোকোন্ট গোষ্ঠীদের মধ্যে ফ্ল্যাজেলেট কোষ গৌণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে।[]

এছাড়া ওপিস্থোকোন্ট গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বহিঃকঙ্কালের বহিঃকোষীয় কাইটিন, সিস্ট/স্পোর প্রাচীর অথবা ফিলামেন্টাস বৃদ্ধি ও হাইফির কোষপ্রাচীর সংশ্লেষণ; পুষ্টিকর পদার্থের অসমোট্রফিক শোষণের মাধ্যমে বহিঃকোষীয় পরিপাক; এবং অন্যান্য কোষ বায়োসিন্থেটিক ও বিপাকীয় পথ। প্রত্যেক উপগোষ্ঠীর ভিত্তির গণ অ্যামিবয়েড ও ফ্যাগোট্রফিক[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৭ সালে টমাস ক্যালিভার-স্মিথ ছত্রাক ও প্রাণীদের মধ্যে নিবিড় সম্বন্ধের প্রস্তাব করেছিলেন,[১০] আর পরবর্তী বংশাণুচর্চা এর সমর্থন করেছিল। তিনি এর জন্য অনানুষ্ঠানিক নাম "ওপিস্থোকোন্ট" ব্যবহার করেছিলেন, যে নামটি হার্বার্ট কোপল্যান্ড ১৯৫৬ সালে কাইট্রিডদের জন্য ব্যবহার করেছিলেন।[১১]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Loron, Corentin C.; François, Camille; Rainbird, Robert H.; Turner, Elizabeth C.; Borensztajn, Stephan; Javaux, Emmanuelle J. (জুন ২০১৯)। "Early fungi from the Proterozoic era in Arctic Canada"। Nature৫৭০ (7760): ২৩২–২৩৫। বিবকোড:2019Natur.570..232Lডিওআই:10.1038/s41586-019-1217-0পিএমআইডি 31118507এস২সিআইডি 162180486
  2. Shalchian-Tabrizi K, Minge MA, Espelund M, Orr R, Ruden T, Jakobsen KS, Cavalier-Smith T (মে ২০০৮)। Aramayo R (সম্পাদক)। "Multigene phylogeny of choanozoa and the origin of animals"PLOS ONE (5): e২০৯৮। বিবকোড:2008PLoSO...3.2098Sডিওআই:10.1371/journal.pone.0002098পিএমসি 2346548পিএমআইডি 18461162
  3. "Fungi/Metazoa group"UniProt। ১৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০০৯
  4. 1 2 Steenkamp ET, Wright J, Baldauf SL (জানুয়ারি ২০০৬)। "The protistan origins of animals and fungi"Molecular Biology and Evolution২৩ (1): ৯৩–১০৬। ডিওআই:10.1093/molbev/msj011পিএমআইডি 16151185
  5. Huang, Jinling; Xu, Ying; Gogarten, Johann Peter (নভেম্বর ২০০৫)। "The presence of a haloarchaeal type tyrosyl-tRNA synthetase marks the opisthokonts as monophyletic"Molecular Biology and Evolution২২ (11): ২১৪২–২১৪৬। ডিওআই:10.1093/molbev/msi221পিএমআইডি 16049196
  6. Parfrey LW, Barbero E, Lasser E, Dunthorn M, Bhattacharya D, Patterson DJ, Katz LA (ডিসেম্বর ২০০৬)। "Evaluating support for the current classification of eukaryotic diversity"PLOS Genetics (12): e২২০। ডিওআই:10.1371/journal.pgen.0020220পিএমসি 1713255পিএমআইডি 17194223
  7. Torruella, G.; Derelle, R.; Paps, J.; Lang, B. F.; Roger, A. J.; Shalchian-Tabrizi, K.; Ruiz-Trillo, I. (ফেব্রুয়ারি ২০১২)। "Phylogenetic relationships within the Opisthokonta based on phylogenomic analyses of conserved single-copy protein domains"Molecular Biology and Evolution২৯ (2): ৫৩১–৫৪৪। ডিওআই:10.1093/molbev/msr185পিএমসি 3350318পিএমআইডি 21771718
  8. Eme, L.; Sharpe, S. C.; Brown, M. W.; Roger, A. J. (আগস্ট ২০১৪)। "On the age of eukaryotes: evaluating evidence from fossils and molecular clocks"Cold Spring Harbor Perspectives in Biology (8): a০১৬১৩৯। ডিওআই:10.1101/cshperspect.a016139পিএমসি 4107988পিএমআইডি 25085908
  9. Adl, Sina M.; Bass, David; Lane, Christopher E.; Lukeš, Julius; Schoch, Conrad L.; Smirnov, Alexey; এবং অন্যান্য (জানুয়ারি ২০১৯)। "Revisions to the Classification, Nomenclature, and Diversity of Eukaryotes"The Journal of Eukaryotic Microbiology৬৬ (1): ৪–১১৯। ডিওআই:10.1111/jeu.12691পিএমসি 6492006পিএমআইডি 30257078
  10. Rayner, Alan D. M., সম্পাদক (১৯৮৭)। "The origin of fungi and pseudofungi"। Evolutionary biology of Fungi। Cambridge: Cambridge University Press। পৃ. ৩৩৯–৩৫৩। আইএসবিএন ০-৫২১-৩৩০৫০-৫ওএল 2936766W
  11. Wainright PO, Hinkle G, Sogin ML, Stickel SK (এপ্রিল ১৯৯৩)। "Monophyletic origins of the metazoa: an evolutionary link with fungi" (পিডিএফ)Science২৬০ (5106): ৩৪০–৩৪২। বিবকোড:1993Sci...260..340Wডিওআই:10.1126/science.8469985পিএমআইডি 8469985এস২সিআইডি 27373608

বহিঃসংযোগ

[সম্পাদনা]