বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:PushpaKhan

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুষ্প খান
সক্রিয় সম্পাদক
 উইকিপিডিয়ান 
নামপুষ্প খান
জন্মব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দেশ বাংলাদেশ
জাতিসত্তাবাঙালি
ভাষা (কথ্য)বাংলা (মাতৃভাষা), সিলেটি, ভোজপুরি, পাঞ্জাবি, হিন্দি, উর্দু, ইংরেজি
লিপি (লিখন)বাংলা, সিলেটি নাগরি, দেবনাগরী, ফার্সি-আরবি (উর্দু), লাতিন
উইকিমিডিয়া প্রকল্পউইকিপিডিয়া (বহু ভাষায়), উইকিমিডিয়া কমন্স
উইকিমিডিয়ার বাইরেগুগল ম্যাপস্ লোকাল গাইড

আমার ব্যবহারকারী পাতায় স্বাগতম

আমি পুষ্প খান। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আমার জন্ম ও বেড়ে ওঠা। উইকিপিডিয়ান হিসেবে আমি বাংলা, হিন্দি, সিলেটি, উর্দুইংরেজি উইকিপিডিয়ায় অবদান রাখি। ভাষার ভিন্নতা পেরিয়ে জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, মুক্ত জ্ঞানই বিশ্বমানবতার প্রকৃত সম্পদ।

আমার আগ্রহের প্রধান ক্ষেত্রগুলো হচ্ছে—ভাষা ও লিপি, ভূগোল ও স্থানিক পরিবেশ, আলোকচিত্র ও দৃশ্যমান নথিবদ্ধকরণ এবং ইতিহাস ও দর্শনের নানা অনুষঙ্গ।

উইকিমিডিয়ায় আমার অবদান

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে দৃশ্যমান নথিবদ্ধকরণ

[সম্পাদনা]

কমন্সে আমি মূলত আলোকচিত্র আপলোড করি। ক্যামেরায় ধারণ করি আশপাশের দৃশ্য, ঐতিহ্যবাহী স্থাপনা, লোকজীবন ও প্রকৃতি। আমি চেষ্টা করি—একটি ছবি যেন ভূগোল, সংস্কৃতি আর মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। আমার তোলা ছবিগুলো যেন উইকিপিডিয়ার নিবন্ধ সমৃদ্ধ করতে কাজে আসে, সেটাই লক্ষ্য।

ভাষা ও লিপি নিয়ে গবেষণা

[সম্পাদনা]

ভাষা নিয়ে আমার আগ্রহ একরকম নেশার মতো। আমি শুধু কথা বলতে পারি না, বিভিন্ন লিপিতেও লিখতে ভালোবাসি। নিয়মিত পড়াশোনা, চর্চা এবং গবেষণা করি:

  • বাংলা (আমার মাতৃভাষা) — বাংলা লিপিতে লিখি, আর প্রাচীন সিলেটি নাগরি লিপি চর্চা ও সংরক্ষণের চেষ্টা করি।
  • হিন্দি ও উর্দুদেবনাগরীফার্সি-আরবি লিপিতে লিখি, উর্দুর নাস্তালিক লিপি শিখছি।
  • ইংরেজি — বৈশ্বিক যোগাযোগ ও তথ্যসূত্র অনুসন্ধানে।

এ ছাড়া ভোজপুরিপাঞ্জাবি ভাষার প্রতি আগ্রহ রয়েছে।

অন্যান্য আগ্রহের জায়গা

[সম্পাদনা]

ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে ভালোবাসি। মানচিত্র দেখতে, বিভিন্ন স্থানের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে জানতে আমার ভালো লাগে। সেই আগ্রহ থেকেই উইকিমিডিয়ার বাইরে গুগল ম্যাপস্-এ লোকাল গাইড হিসেবে নিয়মিত কাজ করি।

আমার মনে হয়, কৌতূহলই মানুষকে উইকিপিডিয়ায় টেনে আনে, আর সেই কৌতূহল ভাগ করে নেওয়ার মাধ্যমেই উইকিপিডিয়া বেঁচে থাকে। আমি নিজেও সেখানকার একজন পথচারী মাত্র।

যোগাযোগ

[সম্পাদনা]

উইকিপিডিয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে আলাপ পাতায় বার্তা দিতে পারেন। অন্য মাধ্যমে হয়তো কম সক্রিয় থাকি, কিন্তু আলাপ পাতায় নিয়মিত নজর রাখি।