বিষয়বস্তুতে চলুন

ব্যক্ত জ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রিত বিশ্বকোষ এক ধরনের ব্যক্ত জ্ঞান

ব্যক্ত জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝায় যেটিকে দ্রুত স্পষ্ট ও পরিষ্কার ভাষায় রূপদান করা, নিয়মাবদ্ধ করা, সংরক্ষণ করা ও অভিগম্য বা সুলভ করা সম্ভব।[] একে ইংরেজি পরিভাষায় "এক্সপ্লিসিট নলেজ" (Explicit knowledge) বা "এক্সপ্রেসিভ নলেজ" (expressive knowledge) বলে।[]

অভিব্যক্ত জ্ঞানকে রৌপ ও প্রণালীবদ্ধ ভাষায় প্রকাশ বা অভিব্যক্ত করা যায় এবং উপাত্ত, বৈজ্ঞানিক সূত্র, বিশদ বিবরণী, নির্দেশগ্রন্থ বা পুস্তিকা (ম্যানুয়াল), ইত্যাদি রূপে ভাগাভাগি করে নেয়া যায়।[] এটিকে সহজেই নিয়মাবদ্ধ করা যায় এবং বিগুপ্ত করার জন্য আবশ্যকীয় আন্বয়িক নিয়মগুলি জানা থাকলে এটিকে অখণ্ডতা বজায় রেখে সম্প্রচার করা যায়।[] অভিব্যক্ত জ্ঞানের বেশির ভাগ রূপ কোনও নির্দিষ্ট সংরক্ষণ মাধ্যমে উপাত্ত হিসেবে সংরক্ষণ করে রাখা যায়। ব্যক্ত জ্ঞানকে প্রায়শই অব্যক্ত জ্ঞানের সম্পূরক হিসেবে গণ্য করা হয়।[]

উদাহরণ

[সম্পাদনা]

বিশ্বকোষপাঠ্যপুস্তকগুলিতে ধারণকৃত তথ্যগুলি ব্যক্ত জ্ঞানের ভাল উদাহরণ। নির্দেশগ্রন্থ (ম্যানুয়াল), নথিপত্র, পদ্ধতি ও কীভাবে করবেন জাতীয় ভিডিওগুলি হল ব্যক্ত জ্ঞানের সবচেয়ে সাধারণ কিছু রূপ। জ্ঞান শ্রাব্য-দৃশ্য (অডিও-ভিজ্যুয়াল) প্রকারেরও হতে পারে। প্রকৌশলকর্ম ও পণ্য নকশাকরণকেও ব্যক্ত জ্ঞানের অন্য কিছু রূপ হিসেবে গণ্য করা হতে পারে, কেননা এগুলিতে মানুষের দক্ষতা, উদ্দেশ্য ও জ্ঞানের বহির্মুখীকরণ সম্পাদিত হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Helie, Sebastien; Sun, Ron (২০১০)। "Incubation, Insight, and Creative Problem Solving: A Unified Theory and a Connectionist Model" (পিডিএফ)Psychological Review১১৭ (3): ৯৯৪–১০২৪। ডিওআই:10.1037/a0019532পিএমআইডি 20658861। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৯
  2. L. C. Jain, Virtual Environments for Teaching and Learning, World Scientific, 2002, p. 179.
  3. Nonaka, Ikujiro; Toyama, Ryoko; Konno, Noboru (২০০০)। "SECI, Ba and Leadership: a Unified Model of Dynamic Knowledge Creation"Long Range Planning৩৩ (1): ৫–৩৪। ডিওআই:10.1016/s0024-6301(99)00115-6আইএসএসএন 0024-6301
  4. Kogut, Bruce; Zander, Udo (১৯৯২)। "Knowledge of the Firm, Combinative Capabilities, and the Replication of Technology"Organization Science (3): ৩৮৩–৩৯৭। ডিওআই:10.1287/orsc.3.3.383আইএসএসএন 1047-7039
  5. Ikujiro, Nonaka (২০০৭)। "The Knowledge-Creating Company"। Harvard Business Review

বহিঃসংযোগ

[সম্পাদনা]