বিষয়বস্তুতে চলুন

বোলৎসানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোলৎসানো
বোৎসেন
কোমুনে
চিত্তা দি বোলৎসানো (Città di Bolzano)
ষ্টাট বোৎসেন (Stadt Bozen)
ঘড়ির কাঁটার দিকে উপর থেকে: বোলৎসানো শহরের পরিদৃশ্য; ভিয়া দেই পর্তিচি (বোলৎসানো), ঐতিহাসিক নগরকেন্দ্রের প্রধান সড়ক; বোলৎসানো মহাগির্জা; তালভেরা সেতুসমূহ ও মুজেইওন; দক্ষিণ টিরল প্রত্নতত্ত্ব জাদুঘর; জিগমুন্ডস্ক্রোন দুর্গপ্রাসাদ; বোলৎসানো বিজয় স্মৃতিসৌধ
বোলৎসানোর পতাকা
পতাকা
বোলৎসানোর প্রতীক
প্রতীক
দেশ ইতালি
অঞ্চলত্রেন্তিনো-আলতো আদিজে/স্যুডটিরল
প্রদেশবোলৎসানো (BZ)
সরকার
  নগরপ্রধানক্লাউদিও কোররারাতি (স্বাধীন; মধ্য-ডান জোট)
আয়তন
  মোট৫২.৩ বর্গকিমি (২০.২ বর্গমাইল)
উচ্চতা২৬২ মিটার (৮৬০ ফুট)
জনসংখ্যা (May 2025)[]
  মোট১,০৬,১৭৭
  জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,৩০০/বর্গমাইল)
বিশেষণইতালীয়: বোলৎসানিনি
জার্মান: বোৎসনার/বোৎসনারিন বা বোৎসেনার/বোৎসেনারিন
লাদিন: বুলসানিনস
সময় অঞ্চলকেইস (ইউটিসি+১)
  গ্রীষ্মকালীন (দিসস)কেইগ্রীস (ইউটিসি+২)
ডাক সংকেত39100
আঞ্চলিক সংকেত0471
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

বোলৎসানো (স্থানীয়ভাবে বোৎসেন নামেও পরিচিত[]) উত্তর ইতালির দক্ষিণ টিরল অঞ্চলের বোলৎসানো/বোৎসেন প্রদেশের কেন্দ্রীয় প্রশাসনিক শহর[] শহরটির জনসংখ্যা প্রায় ১ লক্ষ। বোলৎসানো দক্ষিণ টিরলের বৃহত্তম এবং ঐতিহাসিক টিরল অঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর। বৃহত্তর বোলৎসানো মহানগর এলাকায় প্রায় আড়াই লক্ষ বাসিন্দা রয়েছে। এটি আল্পস পর্বতমালার একটি পৌরকেন্দ্র।[]

বোলৎসানোতে বোৎসেন-বোলৎসানো মুক্ত বিশ্ববিদ্যালয়টি অধিষ্ঠিত, যেখানে ইতালীয়, জার্মান ও ইংরেজি ভাষায় পাঠদান ও শিক্ষণসভা (সেমিনার) অনুষ্ঠিত হয়।[] শহরটি ইতালীয় সেনাবাহিনীর আলপিনি শীর্ষ কর্তৃপক্ষ (COMALP) এবং এর কিছু সামরিক এবং সহায়ক ইউনিটের আবাসস্থলও বটে।[] ইতালীয় শহরগুলিতে জীবনযাত্রার মানের বার্ষিক মর্যাদাক্রমের ২০২০ সালের সংস্করণে, বোলৎসানোকে বোলোনিয়ার পাশাপাশি জীবনযাত্রার মানের জন্য যৌথভাবে প্রথম স্থান দেওয়া হয়েছিল।[]

দক্ষিণ টিরলের অন্যান্য আল্পসীয় শহরগুলির পাশাপাশি বোলৎসানো শহরটিও আল্পসীয় সমঝোতা চুক্তি বাস্তবায়নের জন্য বছরসেরা আল্পসীয় শহর সংঘে অংশগ্রহণ করে।[][] এই সমঝোতা চুক্তির লক্ষ্য আল্পসীয় বৃত্তচাপ অঞ্চলে টেকসই উন্নয়নের প্রসার ঘটানো ও দীর্ঘমেয়াদে তা অর্জন করা। এরই সূত্র ধরে বোলৎসানোকে ২০০৯ সালের বছরসেরা আল্পসীয় শহরের পুরষ্কার দেওয়া হয়।[] দক্ষিণ টিরলে তিনটি কথ্য ভাষা (ইতালীয়, জার্মান এবং লাদিন ) এবং ইতালীয় এবং জার্মান-অস্ট্রীয় সংস্কৃতির সম্মিলনের কারণে বোলৎসানোকে উত্তর ইউরোপদক্ষিণ ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে বিবেচনা করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Demo ISTAT – Popolazione residente al 31 maggio 2025"demo.istat.it (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৫
  2. "Bozen-Bolzano, gateway to the Dolomites"CERME14। Free University of Bozen-Bolzano। ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  3. "Autonomous Province of Bolzano/Bozen – South Tyrol"Autonomous Province Bolzano/Bozen – South Tyrol। ২ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  4. 1 2 "Andamento demografico (dati provvisori) - 2022"। Provincia autonoma di Bolzano। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৩
  5. "Profile / Free University of Bozen-Bolzano"Free University of Bozen-Bolzano। ২১ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  6. "Qualità della vita 2020"Il Sole 24 Ore। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২১
  7. 1 2 "Bolzano-Bozen / Italy: Alpine Town of the Year 2009"Alpine Town of the Year। ৮ অক্টোবর ২০২০। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  8. "Alpine Convention"Alpine Town of the Year। ১১ ডিসেম্বর ২০২০। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:South Tyrolটেমপ্লেট:Districts of South Tyrol