বোরিস ভন মুনচাউসেন
অবয়ব

বোরিস ভন মুনচাউসেন (২০ মার্চ ১৮৭৪– ১৬ মার্চ ১৯৪৫) একজন জার্মান কবি এবং নাৎসি কর্মী ছিলেন।
তিনি হিলডেশেইমে জন্মগ্রহণ করেছিলেন, কামারহের বোরিস ভন মুঞ্চহাউসেন এবং তার স্ত্রী ক্লেমেন্টাইন ভন ডের গ্যাবলেনটজের জ্যেষ্ঠ সন্তান। ১৩ বছর বয়সে তাঁকে ইলফেল্ডের মঠের বিদ্যালয়ে পাঠানো হয়েছিল। তিনি হাইডেলবার্গ, মিউনিখ, গ্যোটিঙেন এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে আইন ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করেছেন। তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাঁর ডিগ্রী লাভ করেন।
ভন মুনশাউসেন হিটলারের ক্ষমতা নীতির সাথে এক মত ছিলেন এবং প্রুশিয়ান একাডেমিকে একটি জার্মান একাডেমিতে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। তবে, হারমান গোরিং এর সমর্থন সত্ত্বেও এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়। ব্যারন ফন মুনশাউসেন অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে ১৯৪৫ সালের ১৬ই মার্চ ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।