বোয়ালখালী ইউনিয়ন
| বোয়ালখালী | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বোয়ালখালী ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১২′৮″ উত্তর ৯২°২′৪৮″ পূর্ব / ২৩.২০২২২° উত্তর ৯২.০৪৬৬৭° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | খাগড়াছড়ি জেলা |
| উপজেলা | দীঘিনালা উপজেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪৪২০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বোয়ালখালী বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত দীঘিনালা উপজেলার একটি ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ২১,৬৯৫ জন। এর মধ্যে ৯,২৭১ জন বৌদ্ধ, ৬,৮০৯ জন মুসলিম, ৫,৪৭৩ জন হিন্দু, ১৩২ জন খ্রিস্টান ও ১০ জন অন্যান্য ধর্মের অনুসারী।[১]
নৃতাত্ত্বিকভাবে ৯,২২০ জন বাঙালি, ৮,২৭৫ জন চাকমা, ২২ জন মারমা, ৪,০৬৬ জন ত্রিপুরা ও ১১২ জন অন্যান্য।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]দীঘিনালা উপজেলার দক্ষিণাংশে বোয়ালখালী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে বাবুছড়া ইউনিয়ন, পূর্বে দীঘিনালা ইউনিয়ন ও কবাখালী ইউনিয়ন, দক্ষিণে মেরুং ইউনিয়ন এবং পশ্চিমে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন ও ভাইবোনছড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]বোয়ালখালী ইউনিয়ন দীঘিনালা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দীঘিনালা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
হাট-বাজার
[সম্পাদনা]বোয়ালখালী ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল দীঘিনালা থানা বাজার এবং বোয়ালখালী নতুন বাজার।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
