বিষয়বস্তুতে চলুন

বোম্মারিলু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোম্মারিলু
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকভাস্কর
প্রযোজকদিল রাজু
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
সুরকারদেবি শ্রী প্রসাদ
চিত্রগ্রাহকবিজয় কে. চক্রবর্তী
সম্পাদকমার্তান্ড কে. ভেঙ্কটেশ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস
মুক্তি
  • ৯ আগস্ট ২০০৬ (2006-08-09)
স্থিতিকাল১৬৮ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু
নির্মাণব্যয়₹৬ কোটি[১]
আয়প্রা. ₹৩২ কোটি[১]

বোম্মারিলু (অনু. খেলনা ঘর)(pronunciationⓘ) ২০০৬ সালের ভারতীয় তেলুগু প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি সহ-রচনা এবং পরিচালনা করেছেন ভাস্কর। এটি ভাস্কর পরিচালিত প্রথম চলচ্চিত্র। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন দিল রাজু । চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ, জেনেলিয়া, প্রকাশ রাজ ও জয়সুধা । চলচ্চিত্রটি একজন পিতা ও পুত্রের সম্পর্ককে ঘিরে আবর্তিত হয়, যেখানে পিতার অত্যধিক মমতা ও পুত্রের জীবনে হস্তক্ষেপের ফলে পুত্র পিতার কর্তৃত্বপরায়ণতার প্রতি তিক্ততা পোষণ করে। বিজয় সি চক্রবর্তী চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা করেছিলেন মার্তান্ড কে. ভেঙ্কটেশ । চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন দেবি শ্রী প্রসাদ, যার সাউন্ডট্র্যাক সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছিল।[২] চলচ্চিত্রটি ২০০৬ সালের ৯ আগস্ট ভারতীয় দর্শকদের জন্য মুক্তি পায় । রাজ্য সম্মাননা ও উচ্ছ্বসিত সমালোচনা অর্জনের পথে, চলচ্চিত্রটি বেশ কয়েকটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কার জিতেছে। একই বছর সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্রগুলি হয়ে উঠে। চলচ্চিত্রটির বক্স অফিস সাফল্যের পর, এটি তামিল ভাষায় সন্তোষ সুব্রমণ্যম (২০০৮), বাংলা ভাষায় ভালোবাসা ভালোবাসা (২০০৮), ওড়িয়া ভাষায় ড্রিম গার্ল (২০০৯), এবং হিন্দি ভাষায় ইটস মাই লাইফ (২০২০) নামে পুনর্নির্মিত হয়েছে।

কাহিনিসংক্ষেপ

[সম্পাদনা]

কুশীলব

[সম্পাদনা]

উৎপাদন

[সম্পাদনা]

অগ্রগতি

[সম্পাদনা]

কলাকুশলী নির্বাচন

[সম্পাদনা]

চলচ্চিত্রায়ন

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

চলচ্চিত্রের সঙ্গীত ও সাউন্ডট্র্যাকের জন্য, রাজু পূর্বের সহযোগী দেবী শ্রী প্রসাদের সঙ্গে পুনরায় কাজ করেন।[৩] সিদ্ধার্থ চলচ্চিত্রের জন্য "আপ্পুদো ইপ্পুদো" শিরোনামের একটি গানের কন্ঠ দিয়েছিলেন।[৪] চলচ্চিত্রটির সাউন্ডট্র্যাকে সুরারোপ করেছিলেন দেবী শ্রী প্রসাদ। এটিতে মোট সাতটি গান রয়েছে। যেগুলোর গীত রচনা করেছেন প্রধানত চন্দ্রবোস, রবি কুমার ভাস্করভট্টলা, কুলশেখর ও শ্রীবেন্নেলা সীতারামশাস্ত্রী। [৫] ২০০৬ সালের ২১ জুন চলচ্চিত্রের অডিও জাতীয় পর্যায়ে প্রকাশিত হয়।[৬] ভারতীয় গানের একটি সংগ্রহশালা শ্রোতাদের কাছে এই মন ভালো করা সাউন্ডট্র্যাকগুলি সুপারিশ করেছে।[৭]

মুক্তি

[সম্পাদনা]

পুন:মুক্তি

[সম্পাদনা]

১৭ বছর পর,২০২৪ সালের ২১ সেপ্টেম্বর চলচ্চিত্রটি পুনরায় মুক্তি দেয়া হয়।

অভ্যর্থনা

[সম্পাদনা]

সমালোচকদের অভ্যর্থনা

[সম্পাদনা]

বিতর্ক

[সম্পাদনা]

পুনর্নির্মিত

[সম্পাদনা]

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]

হোম মিডিয়া

[সম্পাদনা]

২০০৭ সালের ৭ জুন চলচ্চিত্রের ডিভিডি সংস্করণ মুক্তি দেয়া হয় এবং আন্তর্জাতিকভাবে আই ড্রিম ডিভিডি কর্তৃক বিতরণ করা হয়। এটি ১৬:৯ অ্যানামরফিক ওয়াইডস্ক্রিন, ডলবি ডিজিটাল ৫.১ সারাউন্ড, প্রোগ্রেসিভ ২৪ এফপিএস, ওয়াইডস্ক্রিন এবং এনটিএসসি ফরম্যাটে উপলব্ধ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Hindu_Trade" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. ↑ "Audio Review : Bommarillu – Something for everybody"। Musicindiaonline.com। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৭।
  3. ↑ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "hinduhome" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. ↑ ""Movie Preview : Bommarillu"। মিউজিক ইন্ডিয়াঅনলাইন.কম। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০০৭।
  5. ↑ "Bommarillu (2006) – Music India Online"। মিউজিক ইন্ডিয়াঅনলাইন.কম। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৭।
  6. ↑ "Audio Review : Bommarillu – Something for everybody"। IndiaGlitz.com। ১৯ জুলাই ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৭।
  7. ↑ "Bommarillu – Something for everybody"। মিউজিক ইন্ডিয়াঅনলাইন.কম। ১২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পুরস্কার
পূর্বসূরী
Nuvvostanante Nenoddantana
Filmfare Best Film Award (Telugu)
2006
উত্তরসূরী
Happy Days